IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Catch: কঠিন সময়ে নজরকাড়া ক্যাচ, হারা ম্য়াচ জেতালেন বৈভব! দেখুন ভিডিও

IND U19 vs BAN U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়যাত্রা অব্যাহত। শনিবার বাংলাদেশকে ১৮ রানে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট দল। যদিও জয়ের রাস্তাটা টিম ইন্ডিয়ার কাছে একেবারেই সহজ ছিল না।

IND U19 vs BAN U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়যাত্রা অব্যাহত। শনিবার বাংলাদেশকে ১৮ রানে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট দল। যদিও জয়ের রাস্তাটা টিম ইন্ডিয়ার কাছে একেবারেই সহজ ছিল না।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi Brilliant Catch

বশীরের ক্যাচ তালুবন্দি করছেন বৈভব সূর্যবংশী

ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (India U19 Cricket Team) জয়যাত্রা অব্যাহত। শনিবার বাংলাদেশকে (India vs Bangladesh) ১৮ রানে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট দল। যদিও জয়ের রাস্তাটা টিম ইন্ডিয়ার কাছে একেবারেই সহজ ছিল না। বিশেষ করে বৃষ্টিপাতের পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যখন বাংলাদেশের সামনে টার্গেট কমিয়ে দেওয়া হয়, সেই সময় টাইগারবাহিনীর সামনে জয়ের জন্য ৭০ বলে মাত্র ৭৫ রান দরকার ছিল। এমন সময় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) একটি দুর্দান্ত ক্যাচ গোটা ম্য়াচেরই রং এক লহমায় পালটে দেয়। এরপর ভারতের সামনে জয় ছিল কার্যত সময়ের অপেক্ষা। 

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

কী হয়েছিল ঘটনাটি?

বাংলাদেশের তখন জয়ের জন্য ২৩ বলে দরকার ছিল ৩৬ রান। সামিউন বশীর রাতুলকে বল করছিলেন বিহান মলহোত্রা। রাতুলের একটা চিপ শট সোজা লং-অনের দিকে যায়। এমন সময় সকলের নজর পড়ে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার বৈভব সূর্যবংশীর উপর। সেইসময় তিনি বাউন্ডারি লাইনের একেবারে কাছেই দাঁড়িয়ে ছিলেন। প্রথমে তিনি ঠান্ডা মাথায় বলটাকে জাজ করেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Match Report: টাইগার বধ করার পর গর্জন ভারতের, কী বললেন অধিনায়ক আয়ুশ?

এরপর বলটাকে তিনি তালুবন্দি করেও ফেলেছিলেন। কিন্তু, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে বাউন্ডারির মধ্যে তিনি শরীরের ভারসাম্য বজায় রাখতে পারবেন না। সেকারণে তিনি বলটাকে ফের হাওয়ায় ভাসিয়ে দেন। এরপর একটা পা বাউন্ডারির বাইরে রেখেই বিদ্যুৎগতিতে আবারও মাঠের মধ্যে ফিরে আসেন। অবশেষে ক্যাচটা পুনরায় তিনিই তালুবন্দি করেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Out Controversy: আদৌ আউট ছিলেন বৈভব, নাকি প্রতারণার শিকার! কী বলছে ICC-র নিয়ম?

দেখে নিন সেই রোমহর্ষক ভিডিও:

অনফিল্ড আম্পায়ার সোজা এই আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের দিকে ঠেলে দেন। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত গ্রহণ করতে বেশ খানিকক্ষণ সময় নেন। অবশেষে তিনি জানান, বৈভব একেবারে বৈধ ক্যাচই গ্রহণ করেছে। আর এই সিদ্ধান্ত দেখার পরই বৈভব কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন। কারণ তিনি নিজেও জানতেন, অমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচটি হাতছাড়া করলে, ম্যাচও হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল। যদিও শেষপর্যন্ত সেটা আর হয়নি। ভারত কার্যত হেসেখেলে এই ম্য়াচে জয়লাভ করেছে।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বৈভবের পিছনে লাগতে এসেছিল বাংলাদেশিরা, সূর্যবংশীর হুঙ্কারে চুপসে গেল বাঘের গর্জন!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। তবে ভারতের ব্যাটিং পারফরম্য়ান্স এই ম্য়াচে একেবারে নজর কাড়তে পারেনি। বৈভব সূর্যবংশী (৭২) এবং অভিজ্ঞান কুণ্ডু (৮০) ছাড়া ব্যাট হাতে আর কেউ নজর কাড়তে পারেননি। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ২৩৮ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটাররা শুরুটা ভাল করেছিল। বিশেষ করে রিফাত বেগ (৩৭) এবং অধিনায়ক আজিজুল ইসলাম (৫১) টাইগারবাহিনীকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, একবার মোমেন্টাম হারানোর পর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায়। অবশেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ১৮ রানে জয়লাভ করেছে।

Vaibhav Suryavanshi India vs Bangladesh India U19 Cricket Team ICC U19 World Cup 2026