/indian-express-bangla/media/media_files/2026/01/04/india-u19-cricket-team-2026-01-04-18-56-34.jpg)
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
India vs New Zealand 24th World Cup 2026 Match Scorecard, IND U19 vs NZ U19 Highlights:নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করল। গ্রুপ পর্বের তিনটে ম্য়াচের মধ্যে প্রত্যেকটাই টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে ফেলেছে। এই ম্য়াচে ভারত অধিনায়ক আয়ুশ মহাত্রে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। এছাড়া ৪০ রান করলেন বৈভব সূর্যবংশী। সুপার সিক্স পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
প্রায় ঘণ্টা দেড়েক পর ফের শুরু হয়েছে খেলা। বৃষ্টির কারণে এই ম্য়াচে এবার দুটো দলই ৩৭ ওভার করে খেলার সুযোগ পাবে। এরমধ্যে ২ বোলার আট ওভার করে বল করার সুযোগ পাবেন। প্রথম পাওয়ারপ্লে হবে ১-৮ ওভার। দ্বিতীয় পাওয়ারপ্লে ৯-৩০ ওভার, তৃতীয় পাওয়ারপ্লে ৩১-৩৭ ওভার। পাশাপাশি ২ ইনিংসের মধ্যে মাত্র ২৫ মিনিটের ব্রেক হবে। ভারতীয় বোলারদের সামনে নিউজিল্যান্ড ব্যাটাররা ইতিমধ্যে নতিস্বীকার করেছে। শেষপর্যন্ত তারা কত রান করে সেটাই দেখার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ধামাকাদার পারফরম্য়ান্স অব্যাহত। শনিবার তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতিমধ্যে কিউয়িদের অবস্থা রীতিমতো শোচনীয়। মাত্র ১৭ রানে তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছে। দুটো উইকেট শিকার করেছেন আরএস অম্বরীশ। আর একটি হেনিল প্যাটেল। আপাতত বৃষ্টির কারণে এই ম্য়াচ বন্ধ রাখা হয়েছে।
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ আরও একবার খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের ২৪ নম্বর ম্য়াচে টিম ইন্ডিয়ার সামনে আজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুটো দলই আজকের ম্য়াচটা জিতে গ্রুপ শীর্ষে আসার চেষ্টা করবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্য়াচে দলের তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi ) দিকে তাকিয়ে রয়েছে। সূর্যবংশী আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে অধিনায়ক আয়ুশ মহাত্রেকেও (Ayush Mhatre ) রান করতে হবে।
আরও পড়ুন:
কোথায়-কখন দেখবেন ম্য়াচ?
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্য়াচটি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হবে। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে দুপুর ১টায় শুরু হবে। আর টস হবে বেলা ১২টা বেজে ৩০ মিনিটে। আয়ুশ মহাত্রে অ্যান্ড কোম্পানির খেলা লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। আর টিভিতে আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ টেলিকাস্ট করে হবে।
আরও পড়ুন:
দেখে নিন ওয়েদার আপডেট
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শনিবার বুলাওয়েতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দিনের সর্বাধিক তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আকাশে ৮৯ শতাংশ কালো মেঘের আনাগোনা দেখা যাবে। আর ৯৬ শতাংশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২৪ জানুয়ারি বুলাওয়েতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ
ইতিমধ্যে আনুমানিক ১১ মিলিলিটার বৃষ্টিপাত হতে পারে। এমনকী, হালকা ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটি বেলা ১টা থেকে শুরু হবে। দুপুরবেলায় বৃষ্টিপাতের পূর্ণ আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে বেশ কয়েকবার ম্য়াচ স্থগিত হতে পারে।
- Jan 24, 2026 19:25 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: হাফসেঞ্চুরি করেই আউট অধিনায়ক মহাত্রে
IND U19 vs NZ U19, LIVE Updates: টিম ইন্ডিয়ার অধিনায়ক আয়ুশ মহাত্রে ২৭ বলে ৬ ছক্কার দৌলতে হাফসেঞ্চুরি হাঁকালেন। যদিও ৫৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর সেকারণে চিম ইন্ডিয়া এবার তৃতীয় ধাক্কা খেল। আপাতত টিম ইন্ডিয়ার জয়ের জন্য ২৯ রান দরকার।
- Jan 24, 2026 19:14 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ফিরে গেলেন বৈভব সূর্যবংশী
IND U19 vs NZ U19, LIVE Updates: টিম ইন্ডিয়ার স্টার ব্যাটার বৈভব সূর্যবংশী ২৩ বলে ৪০ রান করলেন। টিম ইন্ডিয়া ইতিমধ্যে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এখনও উইকেটে রয়েছেন আয়ুশ মহাত্রে।
- Jan 24, 2026 19:12 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: জয়ের লক্ষ্যে ভারত
IND U19 vs NZ U19, LIVE Updates: অ্যারন জর্জের উইকেট হারানোর পর বৈভব সূ্র্যবংশী এবং আয়ুশ মহাত্রে টিম ইন্ডিয়ার হাল ধরেছেন। দুজনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন। আর সেকারণে ভারত ৫ ওভারে ৪৪ রান করে ফেলেছে।
- Jan 24, 2026 18:48 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ভারতের প্রথম উইকেটের পতন
IND U19 vs NZ U19, LIVE Updates: শুরুটা ভাল করতে পারল না ভারতীয় ক্রিকেট দল। ওপেন করতে নেমে অ্যারন জর্জ মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টানা তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া পাওয়ার প্লে চলাকালীন উইকেট হারাল।
- Jan 24, 2026 18:46 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND U19 vs NZ U19, LIVE Updates: জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নামল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামলেন অ্যারন জর্জ এবং বৈভব সূর্যবংশী। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে বল হাতে প্রস্তুত ফ্লিন মোরে।
- Jan 24, 2026 18:07 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ১৩৫ রানে গুটিয়ে গেল নিউজিল্য়ান্ড
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে গেল। ক্যালাম স্যামসন ৩৭ রানে অপরাজিত রইলেন। টিম ইন্ডিয়ার হয়ে আরএস অম্বরীশ ৪ উইকেট শিকার করলেন। হেনিল প্যাটেল তুলে নিলেন ৩ উইকেট। এবার টিম ইন্ডিয়ার নজর বৈভব সূর্যবংশী এবং আয়ুশ মহাত্রের উপর থাকবে।
- Jan 24, 2026 18:03 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ব্যাক টু ব্যাক ধাক্কা খেল নিউজিল্যান্ড
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল এবার ব্যাক টু ব্যাক ধাক্কা খেল। দুর্দান্ত বল করলেন অম্বরীশ। এই ম্য়াচে তিনি ৪ উইকেট শিকার করলেন। অন্যদিকে, হেনিল প্যাটেলও ২ উইকেট শিকার করেছেন। কিউয়ি দলের হয়ে একা ক্যালাম স্যামসন লড়াই চালিয়ে যাচ্ছেন।
- Jan 24, 2026 18:00 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: সঞ্জয়-স্যামসন বাঁচালেন নিউজিল্যান্ডের ইজ্জত
IND U19 vs NZ U19, LIVE Updates: একটা সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ১০০ রান করার জন্যই যথেষ্ট লড়াই করতে হচ্ছিল। এমন সময় সেলভান সঞ্জয় এবং কালাম স্যামসন দলের হাল ধরেন। এবং টিমকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যান।
- Jan 24, 2026 17:33 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: কিউয়ি ব্রিগেডের সপ্তম উইকেটের পতন
IND U19 vs NZ U19, LIVE Updates: এবার নিউজিল্যান্ড তাদের সপ্তম উইকেট হারাল। এখনও পর্যন্ত তারা ৬৯ রান করতে পেরেছে। ১০০ রানের আগেই ভারত তাদের অলআউট করতে চাইবে।
- Jan 24, 2026 17:31 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: আত্মসমর্পন কিউয়ি ব্যাটারদের
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ডের ব্যাটাররা টিম ইন্ডিয়ার বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে। আর সেকারণে তারা মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারিয়েছে। টিম ইন্ডিয়ার বোলাররা এখন পর্যন্ত অসাধারণ পারফর্ম করেছে।
- Jan 24, 2026 16:27 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: পরপর ২ উইকেট হারাল নিউজিল্যান্ড
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল ব্যাক টু ব্যাক উইকেট হারাল। আর সেকারণে ২২ রানের মধ্যে তাদের ৫ উইকেটের পতন হল। ভারতীয় বোলারদের সামনে কিউয়ি ব্যাটাররা একেবারে মুখ থুবড়ে পড়েছে।
- Jan 24, 2026 16:25 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: মাত্র ৩৭ ওভারের খেলা
IND U19 vs NZ U19, LIVE Updates: বৃষ্টির কারণে এই ম্য়াচে এবার দুটো দলই ৩৭ ওভার করে খেলার সুযোগ পাবে। এরমধ্যে ২ বোলার আট ওভার করে বল করার সুযোগ পাবেন। প্রথম পাওয়ারপ্লে হবে ১-৮ ওভার। দ্বিতীয় পাওয়ারপ্লে ৯-৩০ ওভার, তৃতীয় পাওয়ারপ্লে ৩১-৩৭ ওভার। পাশাপাশি ২ ইনিংসের মধ্যে মাত্র ২৫ মিনিটের ব্রেক হবে।
- Jan 24, 2026 16:22 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ফের কখন শুরু হবে ম্য়াচ?
IND U19 vs NZ U19, LIVE Updates: বুলাওয়েতে আপাতত বৃষ্টি থেমেছে। আর সেকারণে শীঘ্রই শুরু হবে ম্য়াচ। যদি আর বৃষ্টি নায় হয়,. তাহলে ৪টে থেকে ফের শুরু হতে পারে ম্য়াচ।
- Jan 24, 2026 16:21 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: বৃষ্টির কারণে বন্ধ খেলা
IND U19 vs NZ U19, LIVE Updates: ফের নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টিপাত। আর সেকারণে এই ম্য়াচ আপাতত বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে এই ম্য়াচটি আগেই দেরি করে শুরু হয়েছিল।
- Jan 24, 2026 14:52 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন
IND U19 vs NZ U19, LIVE Updates: শুরুটা বেশ ভালই করল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মাত্র ১৭ রানের মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। কিউয়ি ব্যাটাররা ইতিমধ্যে বেশ কোনঠাসা হয়ে পড়েছেন। আরিয়ান মান মাত্র ৫ রান করে হেনিল প্যাটেলের বলে আউট হয়ে গেলেন। আপাতত বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে খেলা।
- Jan 24, 2026 14:38 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: ভারতের দ্বিতীয় সাফল্য
IND U19 vs NZ U19, LIVE Updates: কিউয়ি দল মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলল। কিউয়ি দলের অধিনায়ক টম জোন্স মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। দুটো উইকেটই আর এস অম্বরীশ শিকার করলেন।
- Jan 24, 2026 14:17 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মাত্র ৪ রান করে আরএস অম্বরীশের বলে আউট হয়ে গেলেন। দ্বিতীয় ওভারেই উইরেট শিকার করলেন অম্বরীশ। যথেষ্ট চাপে পড়ে গেল কিউয়ি দল।
- Jan 24, 2026 14:16 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্য়াটিং
IND U19 vs NZ U19, LIVE Updates: টস হেরে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছে। কিউইদের হয়ে ওপেন করতে নামলেন আরিয়ান মান এবং হুগো বগ। ভারতের হয়ে প্রথম ওভারটি করেন আরএস অম্বরীশ।
- Jan 24, 2026 13:59 IST
IND U19 vs NZ U19, LIVE Updates:শুরু হচ্ছে খেলা, রয়েছে নয়া শর্ত
IND U19 vs NZ U19, LIVE Updates: বৃষ্টির কারণে এই ম্য়াচে দুটো দলই ৪৭ ওভার করে খেলবে। এরমধ্যে মাত্র ২ বোলারই ১০ ওভার করে বল করতে পারবেন। তবে ৩ বোলার সর্বাধিক ৯ ওভার করে বল করতে পারবেন। প্রখম পাওয়ারপ্লে ১-১০ ওভার, দ্বিতীয় পাওয়ারপ্লে ১১-৩৮ ওভার, তৃতীয় পাওয়ারপ্লে ৩৯-২৭ ওভার।
- Jan 24, 2026 13:57 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: নিউজিল্যান্ডের প্রথম একাদশ
IND U19 vs NZ U19, LIVE Updates: আরিয়ান মান, হুগো বগ, টম জোন্স (সি), স্নেহিত রেড্ডি, মার্কো আলপে (উইকেটরক্ষক), জ্যাকব কোটার, জাসকরন সান্ধু, ক্যালাম স্যামসন, ফ্লিন মোর, সেলভিন সঞ্জয়, মেসন ক্লার্ক।
- Jan 24, 2026 13:55 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND U19 vs NZ U19, LIVE Updates: বৈভব সূর্যবংশী, আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), অ্যারন জর্জ, কনিষ্ক চৌহান, আরএস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, মহম্মদ এনান।
- Jan 24, 2026 13:53 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
IND U19 vs NZ U19, LIVE Updates: টিম ইন্ডিয়ার অধিনায়ক আয়ুশ মহাত্রে টস জেতার পর প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেকারণে সুপারস্টার ব্যাটার বৈভব সূর্যবংশী আপাতত রান তাড়া করবেন।
- Jan 24, 2026 13:07 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিজ্ঞান কুণ্ডু
IND U19 vs NZ U19, LIVE Updates: টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত ২ ম্য়াচে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি বড় রান করতে চাইবেন।
- Jan 24, 2026 12:44 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: টসে হল দেরি
IND U19 vs NZ U19, LIVE Updates: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ভারত এবং নিউজিল্যান্ড খেলতে নামছে। বেলা সাড়ে ১২টায় এই ম্য়াচে টস হওয়ার কথা ছিল। কিন্তু, সকালবেলা বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আউটফিল্ড এখনও ভিজে রয়েছে। সেকারণে টস হতে দেরি হচ্ছে।
- Jan 24, 2026 12:41 IST
IND U19 vs NZ U19, LIVE Updates: সুস্বাগতম
IND U19 vs NZ U19, LIVE Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাকে স্বাগত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। টিম ইন্ডিয়া জয়ের হ্যাটট্রিক করতে চাইবে। ইতিপূর্বে, তারা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে হারিয়েছিল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us