IND U19 vs NZ U19 Weather Update: নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বৃষ্টির চোখরাঙানি? টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার

IND U19 vs NZ U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর জ়িম্বাবোয়েতে বসেছে। শনিবার (২৪ জানুয়ারি) এই টুর্নামেন্টের ২৪ নম্বর ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

IND U19 vs NZ U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর জ়িম্বাবোয়েতে বসেছে। শনিবার (২৪ জানুয়ারি) এই টুর্নামেন্টের ২৪ নম্বর ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

author-image
Koushik Biswas
New Update
IND U19 vs NZ U19 Weather Update

ভারত নিউজিল্যান্ড ম্য়াচে প্রবল বৃষ্টির চোখরাঙানি

ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর জ়িম্বাবোয়েতে বসেছে। শনিবার (২৪ জানুয়ারি) এই টুর্নামেন্টের ২৪ নম্বর ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (India U19 Cricket Team) খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কুইন্স স্পোর্টস ক্লাবে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ওপেনার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) আরও একবার ধামাকাদার মেজাজে দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু, আদৌ এই ম্য়াচ ১০০ ওভারের আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আবহাওয়াই টেনশনে ফেলেছে টিম ইন্ডিয়াকে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Catch: কঠিন সময়ে নজরকাড়া ক্যাচ, হারা ম্য়াচ জেতালেন বৈভব! দেখুন ভিডিও

বুলাওয়েতে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শনিবার বুলাওয়েতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দিনের সর্বাধিক তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আকাশে ৮৯ শতাংশ কালো মেঘের আনাগোনা দেখা যাবে। আর ৯৬ শতাংশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২৪ জানুয়ারি বুলাওয়েতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Match Report: টাইগার বধ করার পর গর্জন ভারতের, কী বললেন অধিনায়ক আয়ুশ?

ইতিমধ্যে আনুমানিক ১১ মিলিলিটার বৃষ্টিপাত হতে পারে। এমনকী, হালকা ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটি বেলা ১টা থেকে শুরু হবে। দুপুরবেলায় বৃষ্টিপাতের পূর্ণ আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে বেশ কয়েকবার ম্য়াচ স্থগিত হতে পারে।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

বুলাওয়েতে ২ ম্য়াচ খেলেছে ভারত

ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বের ২ ম্য়াচই বুলাওয়েতে খেলেছে। এই দুটো ম্য়াচ চলাকালীনও বৃষ্টিপাত হয়েছিল। এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই ম্যাচ থামিয়ে দিতে হয়। এমনকী, কাটছাঁট করতে হয় ওভারও। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল আমেরিকা যুক্তরাষ্ট্রকে DLS পদ্ধতিতে ৬ উইকেটে পরাস্ত করে।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Out Controversy: আদৌ আউট ছিলেন বৈভব, নাকি প্রতারণার শিকার! কী বলছে ICC-র নিয়ম?

এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধেও ম্যাচটি বৃষ্টির কারণে ২ বার বন্ধ করে দিতে হয়। প্রথমবার ঠিক হয়, এই ম্যাচে দুটো দলই ৪৯ ওভার করে খেলবে। এরপর যখন বৃষ্টির কারণে ফের ম্য়াচ স্থগিত হয়ে যায়, তখন বাংলাদেশের সামনে ২৯ ওভারে ১৬৫ রানের টার্গেট দেওয়া হয়। এই ম্য়াচে ভারত ১৮ রানে জয়লাভ করেছিল।

বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের জোড়া ম্য়াচই ভেস্তে যায়

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলতে নেমেছিল। কিন্তু, বৃষ্টির কারণে দুটো ম্য়াচই ভেস্তে যায়। এই পরিস্থিতিতে তারা গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা যে কোনও মূল্যে জিততে চাইবে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল আজ জয়ের হ্যাটট্রিক হাঁকাতে চাইবে। এই ম্য়াচে ভারতীয় সমর্থকরা বৈভব সূর্যবংশীর দিকে তাকিয়ে রয়েছেন। সম্প্রতি তিনি একেবারে আগুন ফর্মে রয়েছেন।

Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026