/indian-express-bangla/media/media_files/2026/02/01/india-u19-cricket-team-2-2026-02-01-20-52-18.jpg)
সেমিফাইনালের টিকিট কনফার্ম করল টিম ইন্ডিয়া
India vs Pakistan World Cup 2026 Super Six Match Scorecard, IND U19 vs PAK U19 Highlights: বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা কার্যত মানসিকভাবে ভেঙে পড়ে। আর সেকারণেই হারাতে শুরু করে একের পর এক উইকেট। শেষপর্যন্ত তারা ১৯৪ রানে অলআউট হয়ে গেল। ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে ৫৮ রানে জয়লাভ করল। গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্স পর্ব শেষ করল ভারত। সেমিফাইনাল ম্য়াচে এবার তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।
আরও পড়ুন:
এই ম্য়াচে পাকিস্তানকে ৩৩.৩ ওভারের মধ্যে ২৫৩ রান করতে হত। কিন্তু, তারা ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে। সেকারণে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। সেইসঙ্গে শেষ চারে উঠল ভারত। এবার সেমির লড়াইয়ে তারা অস্ট্রেলিয়া না আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে, সেটা এই ম্য়াচের ফলাফলের উপর নির্ভর করছে।
আরও পড়ুন:
IND U19 vs PAK U19: ঘটে গেল আজব কাণ্ড! পাক ব্যাটারকে আউট করেও 'হতাশ' ভারতীয় বোলার
জয়ের জন্য় ২৫৩ রানের টার্গেট সামনে রেখে শুরু হল পাকিস্তানের ব্যাটিং। শুরুটা নেহাত মন্দ করেনি দুই পাক ওপেনার হামজা জহুর এবং সমীর মিনহাস। তবে মাত্র ৯ রান করে সমীর প্যাভিলিয়নে ফিরে যান। হেনিল প্যাটেল তাঁকে LBW আউট করলেন। যদিও তারা প্রাথমিক ধাক্কা কিছুক্ষণের মধ্যে কাটিয়ে ওঠে। পাওয়ার প্লে'র মধ্যে তারা ১ উইকেটে ৫৬ রান করে ফেলল। অবশেষে ৪২ রানে ফিরে গেলেন হামজা জহুর। তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন কনিষ্ক চৌহান। ২০.৪ ওভারে পাকিস্তান ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১০২ রান করেছে। ততক্ষণে অবশ্য পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য কার্যত নিশ্চিত হয়েই গিয়েছিল।
পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের উপর বেড়ে গেল পাহাড়প্রমাণ চাপ। কারণ, এই ম্য়াচ পাকিস্তান শুধুমাত্র জিতলেই যে তারা সেমিফাইনালে পৌঁছতে পারবে, এমন কোনও কথা নেই। তাদের এই রানটা ৩৩.৩ ওভারের মধ্যে হাসিল করতে হবে। ফলে কাজটা যে বেশ কঠিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
৪৯.৫ ওভারে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গেল। এই ম্য়াচে বেদান্ত ত্রিবেদী টিম ইন্ডিয়ার হয়ে ৬৮ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দিলেন। কনিষ্ক চৌহান ২৯ বলে ৩৪ রান করেন। এছাড়া বৈভব সূর্যবংশী ৩০ রান করে আউট হয়ে যান। শেষের দিকে কয়েকটা ওভার টিম ইন্ডিয়ার হয়ে কনিষ্ক চৌহান এবং খিলান প্যাটেল ধামাকাদার ব্যাটিং করলেন। সেকারণে ভারতের রানের গতি অনেকটাই বেড়ে যায়। যদিও শেষ ওভারে দুজনেই আউট হয়ে ফিরে যান। সেকারণে টিম ইন্ডিয়া কমপক্ষে ১০ রান কম করল। যাইহোক, পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করলেন আবদুল সুভান। এছাড়া মহম্মদ সায়াম ২ উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন:
ইতিপূর্বে, টস হেরে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নামলেন অ্যারন জর্জ এবং বৈভব সূর্যবংশী। শুরুটা ভারত দেখেশুনে করলেও, তা দীর্ঘস্থায়ী হল না। পাওয়ার প্লে চলাকালীন তিন উইকেট হারাল ভারত। প্রথমে ৩০ রান করে আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক আয়ুশ মহাত্রে তো রানের খাতাই খুলতে পারলেন না। এরপর অ্যারন জর্জ ১৬ রান করে ফিরে যান। এরপর বেদান্ত ত্রিবেদী এবং বিহান মলহোত্রা টিম ইন্ডিয়াকে কিছুটা হলেও সংকটমুক্ত করলেন। দুজনের মধ্যে ৬২ রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। শেষপর্যন্ত আহমেদ হুসেইনের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন বিহান। ২১ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
ঢাকে পড়ল কাঠি। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জিতলেন। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে প্রথমে ব্য়াট করতে হবে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে বললেন, 'টস জিতে আমরা প্রথমে ব্যাটই করতাম। দলের ক্রিকেটাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। রোদ উঠেছে। প্রথম তিনটে ম্য়াচে আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম। তবে গত ২ ম্য়াচে ওয়েদার যথেষ্ট ভাল রয়েছে। উদ্ধব মোহন বেরিয়ে গিয়েছে। দলে ফিরেছে দীপেশ দেবেন্দ্রন।'
রবিবার (১ ফেব্রুয়ারি) ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) ভারত এবং পাকিস্তান (IND U19 vs PAK U19) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে চাইবে। অন্যদিকে, পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে হলে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। এই ম্য়াচের জন্য দুই দলের সমর্থকই আপাতত যথেষ্ট উৎসাহিত হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হল, আপনারা কখন-কোথায় এই ম্য়াচ দেখবেন।
IND vs Pak Score Updates: দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত
কোথায়-কখন দেখবেন ভারত বনাম পাকিস্তান মহারণ?
বুলওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে দুপুর ১টা থেকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আর বেলা ১২টা ৩০ মিনিটে টস আয়োজন করা হবে। সমর্থকরা টেলিভিশনের পর্দায় এই ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, ডিজিটাল প্লাটফর্মে এই ম্য়াচটি জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উপভোগ করা যাবে। দুটো দলের কাছেই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আসন পাকা করতে হলে, এই ম্য়াচটা জিততেই হবে।
এই ম্য়াচে দুটো দলই এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল অবশ্য ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছিল। এই পরিস্থিতিতে ভারত তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে। তবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ডও নেহাতই মন্দ নয়।
IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত
দেখে নিন ২ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট স্কোয়াড - অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, আরএস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, উদ্ধব মোহন, হরবংশ পাঙ্গালিয়া, মহম্মদ এনান, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং।
IND vs PAK Live Streaming Details: আর নয় সোনি লিভ, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-পাক লড়াই!
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট স্কোয়াড - হামজা জহুর (উইকেটরক্ষক), সমীর মিনহাস, উসমান খান, ফারহান ইউসুফ (অধিনায়ক), আহমেদ হুসেন, হুজৈফা এহসান, আবদুল কাদির (উইকেটরক্ষক), আবদুল সুবহান, মোমিন কামার, মহম্মদ সায়াম, আলি রাজা, উমর জাইব, আলি হাসান বালুচ, দানিয়াল আলি খান, নাকাব শফিক।
- Feb 01, 2026 20:46 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: অলআউট হয়ে গেল পাকিস্তান।
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা কার্যত মানসিকভাবে ভেঙে পড়ে। আর সেকারণেই হারাতে শুরু করে একের পর এক উইকেট। শেষপর্যন্ত তারা ১৯৪ রানে অলআউট হয়ে গেল। ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে ৫৮ রানে জয়লাভ করল। সেমিফাইনাল ম্য়াচে এবার টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।
- Feb 01, 2026 20:06 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: এই ম্য়াচে পাকিস্তানকে ৩৩.৩ ওভারের মধ্যে ২৫৩ রান করতে হত। কিন্তু, তারা ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে। সেকারণে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। সেইসঙ্গে শেষ চারে উঠল ভারত। এবার সেমির লড়াইয়ে তারা অস্ট্রেলিয়া না আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে, সেটা এই ম্য়াচের ফলাফলের উপর নির্ভর করছে।
- Feb 01, 2026 19:59 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ব্যাক টু ব্যাক ২ উইকেট হারাল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তান ক্রিকেট দল ব্যাক টু ব্যাক ২ উইকেট হারাল। অধিনায়ক ফারহানের পর আহমেদ হুসেন ৬ বলে ২ রান করে ফিরে গেলেন। ৩১.৫ ওভার শেষে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ১৬০ রান করেছে।
- Feb 01, 2026 19:56 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: তৃতীয় উইকেট হারাল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তান ক্রিকেট দল এবার তৃতীয় উইকেট হারাল। অধিনায়ক ফারহান ইউসুফ ৩৯ বলে ৩৮ রান করে ফিরে গেলেন। অম্বরীশের বলে খিলান প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ফারহান।
- Feb 01, 2026 19:53 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন উসমান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: উসমান খান ৭৬ বলে ৫০ রান করলেন। অন্যদিকে, অধিনায়ক ফারহান ইউসুফ ৩৭ বলে ৩৭ রানে খেলছেন। ২৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৪৮-২।
- Feb 01, 2026 19:50 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: তৃতীয় উইকেটের খোঁজে ভারত
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: তৃতীয় উইকেটের খোঁজে আপাতত টিম ইন্ডিয়া। ২৪.৩ ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। উসমান খান ৪৭ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ২৩ রানে ব্যাট করছেন।
- Feb 01, 2026 19:22 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ১০০ রান টপকাল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ২০.৪ ওভারে পাকিস্তান ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১০২ রান করেছে। উসমান খান ৪৩ এবং ফারহান ইউসুফ ৩ রানে ব্যাট করছেন।
- Feb 01, 2026 18:59 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের দ্বিতীয় উইকেট শিকার করল টিম ইন্ডিয়া। ১৬.৬ ওভারে হামজা জহুরকে বল করেছিলেন ভারতের কনিষ্ক চৌহান। প্রথমে কনিষ্ক LBW আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন। কিন্তু, সেই আবেদনে সাড়া দেননি অন-ফিল্ড আম্পায়ার। সেকারণে কনিষ্ক রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে বলটা প্যাডে লাগার পর সোজা উইকেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি বোল্ড হয়ে যান। বিষয়টা প্রথমে বুঝতে পারেননি কনিষ্ক। পরে উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু তাঁকে সুখবরটা দেন। এই ম্য়াচে ৪২ রান করে ফিরে গেলেন হামজা। ১৭ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে।
- Feb 01, 2026 18:35 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ধাক্কা সামলে উঠল পাকিস্তানের ব্যাটিং
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: প্রথম উইকেট দ্রুত হারানোর পর পাকিস্তান ক্রিকেট দল সেই ধাক্কা আপাতত কাটিয়ে উঠেছে। আর সেকারণে তারা পাওয়ার প্লে চলাকালীন ৫৬ রান করে ফেলল। হামজা জহুর এবং উসমান খান আপাতত বেশ ভাল ব্যাট করছেন। টিম ইন্ডিয়াকে বল হাতে কামব্যাক করতেই হবে।
- Feb 01, 2026 18:02 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ৯ রানে আউট সমীর
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: মাত্র ৯ রান করে আউট হয়ে গেলেন পাকিস্তানের ওপেনার সমীর মিনহাস। হেনিল প্যাটেল তাঁকে LBW আউট করে দিলেন। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ২৩ রান করেছে।
- Feb 01, 2026 18:00 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৭৩ রানের টার্গেট
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: জয়ের জন্য আপাতত ১৭৩ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামল পাকিস্তান। ওপেন করতে নামলেন হামজা জহুর এবং সমীর মিনহাস।
- Feb 01, 2026 17:27 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: কত ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে?
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের উপর বেড়ে গেল পাহাড়প্রমাণ চাপ। কারণ, এই ম্য়াচ পাকিস্তান শুধুমাত্র জিতলেই যে তারা সেমিফাইনালে পৌঁছতে পারবে, এমন কোনও কথা নেই। তাদের এই রানটা ৩৩.৩ ওভারের মধ্যে হাসিল করতে হবে। ফলে কাজটা যে বেশ কঠিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
- Feb 01, 2026 17:20 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ২৫২ রানে থামল টিম ইন্ডিয়া
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ৪৯.৫ ওভারে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গেল। এই ম্য়াচে বেদান্ত ত্রিবেদী টিম ইন্ডিয়ার হয়ে ৬৮ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দিলেন। কনিষ্ক চৌহান ২৯ বলে ৩৪ রান করেন। এছাড়া বৈভব সূর্যবংশী ৩০ রান করে আউট হয়ে যান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করলেন আবদুল সুভান। এছাড়া মহম্মদ সায়াম ২ উইকেট তুলে নিয়েছেন।
- Feb 01, 2026 17:10 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শেষ ওভারে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শেষের দিকে কয়েকটা ওভার টিম ইন্ডিয়ার হয়ে কনিষ্ক চৌহান এবং খিলান প্যাটেল ধামাকাদার ব্যাটিং করলেন। সেকারণে ভারতের রানের গতি অনেকটাই বেড়ে যায়। যদিও শেষ ওভারে দুজনেই আউট হয়ে ফিরে যান। সেকারণে টিম ইন্ডিয়া কমপক্ষে ১০ রান কম করল।
- Feb 01, 2026 16:39 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ফের হড়কে গেল ভারতের ইনিংস
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়া এবার সপ্তম উইকেট হারিয়ে ফেলল। আরএস অম্বরীশ ২৯ রান করে আলি রাজার বলে আউট হয়ে গেলেন। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের উপর চাপ অনেকটাই বেড়ে গেল।
- Feb 01, 2026 16:36 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়ার ষষ্ঠ উইকেটের পতন
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়া বেদান্ত ত্রিবেদীর উইকেট হারিয়েছে। ৬৮ রানে মোমিন কামার তাকে আউট করেন। এর ফলে, টিম ইন্ডিয়া গুরুতর সমস্যায় পড়েছে বলে মনে হচ্ছে।
- Feb 01, 2026 16:36 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: বেদান্ত ত্রিবেদীর উপর রয়েছে নজর
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বেদান্ত ত্রিবেদী ব্যাটিং অর্ডারের এক প্রান্ত ধরে রেখেছিলেন, যার ফলে টিম ইন্ডিয়া ৪০ ওভারে ১৮১ রান করতে সক্ষম হয়েছিল। তবে, বেদান্ত এবং আমব্রিস উভয়কেই শেষ পর্যন্ত ব্যাট করার জন্য প্রচেষ্টা করতে হবে।
- Feb 01, 2026 16:35 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: কামব্যাকের চেষ্টা করছে ভারত।
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: অভিজ্ঞান কু্ণ্ডু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর টিম ইন্ডিয়া এবার বুঝেশুনে ব্যাট করছে। বেদান্ত ত্রিবেদী এবং আরএস অম্বরীশকে বড় পার্টনারশিপ গড়তে হবে। তাহলেই টিম ইন্ডিয়া সহজে ২৫০ রান করে ফেলতে পারবে।
- Feb 01, 2026 16:33 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ভারতের অর্ধেক দল ফিরল প্যাভিলিয়নে
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: এই ম্য়াচে টিম ইন্ডিয়া পঞ্চম উইকেট হারাল। উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আলি হাসান বালোচ তাঁর উইকেট শিকার করলেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল।
- Feb 01, 2026 16:29 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন বেদান্ত ত্রিবেদী
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: একটা সময় টিম ইন্ডিয়া যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। সেই সময় বেদান্ত ত্রিবেদী ব্যাট করতে এসেছিলেন। বর্তমানে হাফসেঞ্চুরি করে তিনি ব্যাট করছেন। এই ইনিংসটা তাঁকে আরও বড় করতে হবে। তাহলেই পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করতে পারবে ভারত।
- Feb 01, 2026 15:05 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ফিরে গেলেন বিহান মলহোত্রা
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ফিরে গেলেন টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা তথা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সহ অধিনায়ক বিহান মলহোত্রা। তিনি ২১ রান করলেন। আহমেদ হুসেনের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে তিনি ফিরে গেলেন। ১০৯ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। ব্যাট করতে নামলেন অভিজ্ঞান কুণ্ডু।
- Feb 01, 2026 14:44 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে দেখেশুনে ব্যাট করছে ভারত
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ব্যাক টু ব্যাক ৩ উইকেট হারিয়ে এবার টিম ইন্ডিয়া যথেষ্ট দেখেশুনে ব্য়াট করছে। বিহান মলহোত্রা এবং বেদান্ত ত্রিবেদীর উপর সমর্থকদের নজর রয়েছে। দুজনকেই আপাতত বড় রানের ইনিংস খেলতে হবে।
- Feb 01, 2026 14:01 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: মাত্র ৪ বলে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়া মাত্র ৪ বলে ৩ উইকেট হারিয়ে ফেলল। আর সেকারণে ভারতীয় ক্রিকেট দলের উপর আপাতত চাপের পাহাড় ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে বিহান মলহোত্রা এবং বেদান্ত ত্রিবেদী কীভাবে পরিস্থিতি সামলান, সেটাই আপাতত দেখার। ১০ ওভার শেষ ভারত ৩ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে।
- Feb 01, 2026 13:47 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: এবার ফিরলেন অ্যারন জর্জ, ম্য়াচের রং বদলে দিল পাকিস্তান
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: চোখের নিমেষে ম্য়াচের রং বদলে দিল পাকিস্তান। এবার আব্দুল সুভান ক্লিন বোল্ড করে দিলেন টিম ইন্ডিয়ার অপর ওপেনার অ্যারন জর্জকে। ২৫ বলে ১৬ রান করে ফিরতে হল জর্জকে। ৪৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। আপাতত বিহান মলহোত্রা এবং বেদান্ত ত্রিবেদী ব্যাট করছেন।
- Feb 01, 2026 13:45 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: একই ওভারে জোড়া উইকেট হারাল ভারত
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: একই ওভারে জোড়া উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। বৈভব সূর্যবংশীর পর এবার ফিরে গেলেন অধিনায়ক আয়ুশ মহাত্রে। মহম্মদ সায়ামের বলে তিনি উইকেটকিপার হামিদ জহুরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। রানের খাতাই খুলতে পারলেন না তিনি। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
- Feb 01, 2026 13:43 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শুরুটা ভাল করেও আউট বৈভব সূর্যবংশী
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শুরুটা ভাল করেও বড় রান করতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার বৈভব সূর্যবংশী। ২২ বলে ৩০ রান করে তিনি ফিরে যান। মহম্মদ সায়ামের বলে তিনি উইকেটকিপার হামিদ জহুরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ২২ বলে ৩০ রান করে ফিরলেন বৈভব। তিনি ৫ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। ৪৭ রানে প্রথম উইকেট হারাল ভারত।
- Feb 01, 2026 13:31 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৪-০
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাঁচ ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ভারত একটু দেখেশুনে ব্যাট করছে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত বিনা উইকেটে ৩৪ রান করে ফেলেছে। বৈভব ২৪ এবং অ্যারন জর্জ ১৩ রানে ব্যাট করছেন।
- Feb 01, 2026 13:06 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামলেন অ্যারন জর্জ এবং বৈভব সূর্যবংশী। পাকিস্তানের হয়ে প্রথম ওভার বল করলেন আলি রাজা। প্রথম ওভারে ভারতের স্কোর ৭-০। অ্যারন জর্জ ৬ রানে ব্যাট করছেন। বৈভব রানের খাতা খুলতে পারেননি।
- Feb 01, 2026 12:52 IST
আরও পড়ুন
- Feb 01, 2026 12:50 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তানের প্রথম একাদশ
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: হামজা জহুর (উইকেটরক্ষক), সমীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (ক্যাপ্টেন), হুজাইফা আহসান, আলি হাসান বালুচ, আব্দুল সুবহান, মোমিন কামার, মহম্মদ সায়াম, আলি রাজা।
- Feb 01, 2026 12:48 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (ক্যাপ্টেন), বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন।
- Feb 01, 2026 12:46 IST
আরও পড়ুন:
- Feb 01, 2026 12:37 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: টস জিতল পাকিস্তান, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জিতলেন। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে প্রথমে ব্য়াট করতে হবে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে বললেন, 'টস জিতে আমরা প্রথমে ব্যাটই করতাম। দলের ক্রিকেটাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। রোদ উঠেছে। প্রথম তিনটে ম্য়াচে আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম। তবে গত ২ ম্য়াচে ওয়েদার যথেষ্ট ভাল রয়েছে। উদ্ধব মোহন বেরিয়ে গিয়েছে। দলে ফিরেছে দীপেশ দেবেন্দ্রন।'
- Feb 01, 2026 12:00 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: কখন হবে টস?
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: বুলওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে দুপুর ১টা থেকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আর বেলা ১২টা ৩০ মিনিটে টস আয়োজন করা হবে। সমর্থকরা টেলিভিশনের পর্দায় এই ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, ডিজিটাল প্লাটফর্মে এই ম্য়াচটি জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উপভোগ করা যাবে।
- Feb 01, 2026 11:59 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: ওয়েদার আপডেট
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের দিন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। সারাদিন যথেষ্ট রোদের দেখা মিলবে। ম্য়াচ চলাকালীন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ঘণ্টায় ৩৭ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সমর্থকদের জন্য সুখবর হল, এই ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই আপাতত নেই।
- Feb 01, 2026 11:57 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: হেড টু হেড রেকর্ড
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত মোট ১০ বার একে-অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। উভয় দলই পাঁচটি করে ম্য়াচে জয়লাভ করেছে।
- Feb 01, 2026 11:56 IST
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: সুস্বাগতম
IND vs PAK, U19 World Cup 2026, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান ম্য়াচ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। এই ম্য়াচের যাবতীয় আপডেটস পেতে আমাদের পেজে নজর রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us