/indian-express-bangla/media/media_files/2026/02/01/ind-u-19-vs-pak-u19-2026-02-01-17-40-06.jpg)
ভারত এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্য়াচ চলছে
IND U19 vs PAK U19: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে। তাদের সামনে কঠিন হয়ে গিয়েছে সেমিফাইনালের রাস্তা। রবিবার (২ ফেব্রুয়ারি) তারা খেলতে নেমেছে টিম ইন্ডিয়ার (India U19 Cricket Team) বিরুদ্ধে। এই ম্য়াচে পাকিস্তানকে (India vs Pakistan) শুধুমাত্র জিতলেই হবে না। নেট রানরেটের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কোন অঙ্কে চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান? আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
আরও পড়ুন:
এই অঙ্কে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান
পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের উপর বেড়ে গেল পাহাড়প্রমাণ চাপ। কারণ, এই ম্য়াচ পাকিস্তান শুধুমাত্র জিতলেই যে তারা সেমিফাইনালে পৌঁছতে পারবে, এমন কোনও কথা নেই। তাদের এই রানটা ৩৩.৩ ওভারের মধ্যে হাসিল করতে হবে। ফলে কাজটা যে বেশ কঠিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
নেট রানরেটে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের ঝুলিতে এখনও পর্যন্ত ৪ পয়েন্ট এবং ১.৪৮৪ নেট রানরেট রয়েছে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজেয় তকমা ধরে রেখেছে। তারা ৬ পয়েন্টের পাশাপাশি ৩.৩৩৭ নেট রানরেট নিয়ে অনেকটাই ভাল জায়গায় রয়েছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল যদি হেরে যায়, তাহলেও সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল জিতলেও জটিল অঙ্কের প্য়াঁচে পড়বে।
আরও পড়ুন:
এক নজরে ভারতীয় ইনিংসের হাল হকিকত
এই ম্য়াচে ভারত যে রানটা করেছে, সেটা নিয়ে তারা অবশ্যই খুশি হবে। কারণ, ৪০ ওভারে তারা ১৮১ রানে দাঁড়িয়ে ছিল। টিম ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডার যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে। সবচেয়ে বড় কথা, চাপের মুখে তারা মাথা ঠাণ্ডা রাখে। খিলান প্যাটেল এবং কনিষ্ক চৌহান পাকিস্তানের ডেথ ওভার বোলিং পরিকল্পনাকে চুরমার করে দেন। যদিও তার আগে অর্থাৎ মিডল ওভারে অম্বরীশ এবং বেদান্ত ত্রিবেদী ভারতের ভিতটা যথেষ্ট শক্ত করে দিয়েছিলেন।
আরও পড়ুন:
IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?
মিডল অর্ডারে ভারতের বেশ কয়েকজন ব্যাটার শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেনি। শুরুটা বেশ ভাল করেছিলেন জর্জ এবং সূর্যবংশী। এরপর সায়াম এবং সুভান আগুন বোলিং করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে নজর কাড়লেন সুভান। সায়াম শুরুর দিকে আগুন বোলিং উপহার দিলেও, শেষবেলায় যথেষ্ট রান দিয়ে ফেললেন। মিডল ওভারে ভারতের রানে কিছুটা হলেও লাগাম টানলেন পাক স্পিনাররা। প্রত্যেকেই মোটামুটি উইকেট শিকার করলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us