/indian-express-bangla/media/media_files/2026/02/01/kanishk-chauhan-2026-02-01-19-39-49.jpg)
হামজ়া জহুরের উইকেট শিকার করলেন কনিষ্ক চৌহান
IND U19 vs PAK U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্য়াচটা পাকিস্তান ক্রিকেট দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্য়াচে জয়লাভ করতে না পারলে তারা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারবে না। জিতলেও যে শেষ চারে তারা উঠতে পারবে, এমনও কোনও গ্যারান্টি অবশ্য নেই। এই পরিস্থিতিতে তারা জয়ের জন্য ২৫৩ রানের টার্গেট তাড়া করছে।
আরও পড়ুন:
শুরুতেই সমীর মিনহাস (৯) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার মুখে অনেকটাই হাসি ফুটেছিল। কিন্তু, দ্বিতীয় উইকেটে হামজা জহুর এবং উসমান খানের মধ্যে ৬৫ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। একটা সময় দ্বিতীয় উইকেটের খোঁজে ভারতীয় বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েছিল। ১৬ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ৮৭ রান করে ফেলেছিল। এমন সময় বল করতে আসেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার কনিষ্ক চৌহান (Kanishk Chauhan)।
আরও পড়ুন:
কী হয়েছিল ঘটনাটি?
ওভারের শেষ বলে কনিষ্কের সামনে ছিলেন পাক ওপেনার হামজা জহুর। প্রথমে কনিষ্ক LBW আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করেন। কিন্তু, সেই আবেদনে সাড়া দেননি অন-ফিল্ড আম্পায়ার। সেকারণে কনিষ্ক রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে বলটা প্যাডে লাগার পর সোজা উইকেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি বোল্ড হয়ে যান। বিষয়টা প্রথমে বুঝতে পারেননি কনিষ্ক। পরে উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু তাঁকে সুখবরটা দেন। এই ম্য়াচে ৪২ রান করে ফিরে গেলেন হামজা।
আরও পড়ুন:
দেখে নিন ভিডিও:
ಈ ಹುಡುಗನ ಹೆಸರನ್ನ ನೆನಪಿನಲ್ಲಿ ಇಟ್ಕೊಳ್ಳಿ Kanishk Chauhan ಅಂತ!🫡🔥
— Star Sports Kannada (@StarSportsKan) February 1, 2026
📺 ವೀಕ್ಷಿಸಿ | ICC Men's U19 WC | #INDvsPAK | LIVE NOW | ನಿಮ್ಮ Star Sports 2 ಕನ್ನಡ & JioHotstar ನಲ್ಲಿ.#TeamIndiapic.twitter.com/gUN1HADd2W
কোন অঙ্কে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান?
পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫২ রানে অলআউট হয়ে গিয়েছে। এবার পাকিস্তানের উপর বেড়ে গেল পাহাড়প্রমাণ চাপ। কারণ, এই ম্য়াচ পাকিস্তান শুধুমাত্র জিতলেই যে তারা সেমিফাইনালে পৌঁছতে পারবে, এমন কোনও কথা নেই। তাদের এই রানটা ৩৩.৩ ওভারের মধ্যে হাসিল করতে হবে। ফলে কাজটা যে বেশ কঠিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তান ২০.৪ ওভারে পাকিস্তান ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১০২ রান করেছে। উসমান খান ৪৩ এবং ফারহান ইউসুফ ৩ রানে ব্যাট করছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us