IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার

India (IND-u19) vs South Africa (SA-u19) Highlights, 1st Youth ODI Match Updates: চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। সেই বিশ্বকাপের মহড়া সারল টিম ইন্ডিয়া

India (IND-u19) vs South Africa (SA-u19) Highlights, 1st Youth ODI Match Updates: চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। সেই বিশ্বকাপের মহড়া সারল টিম ইন্ডিয়া

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Vaibhav Suryavanshi (7)

বৈভবের নেতৃত্বে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI Match Updates: বেনোনির উইলমুর পার্কে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে জয়ের জন্য ৩০২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু, বৃষ্টির কারণে এই খেলা শেষপর্যন্ত ভেস্তে গেল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়া এই ম্য়াচে ২৫ রানে জয়লাভ করেছে। বৈভব সূর্যবংশীর নেতৃত্বে এটাই ভারতীয় ক্রিকেট দলের প্রথম জয়।

Advertisment

এই ম্য়াচে জয় হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। আর এস অম্বরীশ এবং হরবংশ পাঙ্গালিয়ার মধ্যে পঞ্চম উইকেটে ১৪০ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেই সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৩০১ রান করেছে। এই ম্য়াচে বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জের মতো তারকা ব্যাটাররা নজরকাড়া ইনিংস খেলতে পারেননি। একটা সময় ৬৭ রানে ভারত ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, অম্বরীশ এবং পাঙ্গালিয়া টিম ইন্ডিয়াকে আবার সম্মানজনক জায়গায় নিয়ে আসেন। 

এই ম্য়াচে অম্বরীশ ৬৫ রানে আউট হয়ে গেলেও, হরবংশের ব্যাট থেকে ঝকঝকে ৯৩ রান বেরিয়ে আসে। আয়ুশ মাহত্রের এবং বিহন মলহোত্রার অনুপস্থিতিতে এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব সূর্যবংশী। শেষপর্যন্ত ভারত বৃষ্টিবিঘ্নিত এই ম্য়াচটা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত নিজেদের পকেটে পুরে নিল।

প্রসঙ্গত, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। তবে তার আগে আজ অর্থাৎ শনিবার (৩ জানুয়ারি) থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (Indian Cricket Team)। আয়ুশ মাহত্রের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। বৈভবের ব্যাটিং সম্পর্কে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব ওয়াকিবহাল। এবার অধিনায়কত্বের মার্কশিটে তিনি লেটার মার্কস নিয়ে পাশ করলেন।

IND U-19 vs SA U-19 Live Streaming Info: ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের! কোথায়-কখন দেখবেন ম্য়াচ?

২০২৫ সালটা ১৪ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটারের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিপক্ষ দলের বিরুদ্ধে তিনি কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছেন। তবে এই বছর বৈভবকে আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে। কারণ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারবেন না আয়ুশ মাহত্রে। 

Vaibhav Suryavanshi Captain: ওয়ানডে ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক বৈভব! চাঞ্চল্যকর সিদ্ধান্ত BCCI-এর

ভারতের অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: 

বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ, হরবংশ পাঙ্গালিয়া, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, মহম্মদ এনান, রাহুল কুমার, উদ্ধব মোহন এবং যুবরাজ গোহিল।

Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: 

জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।

  • Jan 03, 2026 22:26 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ২৫ রানে জয়লাভ করল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: খারাপ আবহাওয়ার কারণে আর একটাও বল গড়াতে পারল না। ফলত, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ২৫ রানের ব্যবধানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলল।


    আজ আপাতত এটুকুই। আবার ৫ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে। ততক্ষণ বিদায়!



  • Jan 03, 2026 21:20 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: শুরু ঝমঝমিয়ে বৃষ্টি

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, বজ্রপাতের পাশাপাশি শুরু হয়েছে ব্য়াপক বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আদৌ ম্য়াচ শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিস্তার জল্পনা শুরু হয়েছে।



  • Jan 03, 2026 20:31 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বজ্রপাতের কারণে ফের স্থগিত খেলা

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বজ্রপাতের কারণে আবারও খেলা বন্ধ হয়ে গেল। এই ম্যাচে এর আগেও আবহাওয়ার কারণে খেলা বিঘ্নিত হয়েছিল। আরমান মানেকের উইকেটে ভারত অনূর্ধ্ব-১৯ দল এখন কিছুটা স্বস্তিতে আছে। তবে জোরিখ ভ্যান শালকউইক এখনও ব্যাট করছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তবে অন্য প্রান্ত থেকেও যোগ্য সঙ্গত প্রয়োজন।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১৪৮/৪ (২৭.৪ ওভার)



  • Jan 03, 2026 20:28 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট!

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বড় ব্রেক-থ্রু পেল টিম ইন্ডিয়া। ৮৬ রানের মাথায় ভাঙল চতুর্থ উইকেটের পার্টনারশিপ। আরমান মানেক ৫৯ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।  দক্ষিণ আফ্রিকা চতুর্থ উইকেট হারাল। আপাতত জয়ের জন্য ১৫৩ রানে দরকার।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১৪৮/৪ (২৭.৪ ওভার)



  • Jan 03, 2026 20:25 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: দুর্দান্ত প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: জোরিখ ভ্যান শালউইক একটু দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। অন্যদিকে, আরমান মানেক যথেষ্ট ভাল ব্যাটিং করছেন। চতুর্থ উইকেটে দুজনের মধ্যে ইতিমধ্যে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ম্যাচে ফিরেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এখনও জয়ের জন্য তাদের ১৭৬ রান দরকার।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১২৬/৩ (২৩ ওভার)



  • Jan 03, 2026 20:21 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ১০০ রান করল দক্ষিণ আফ্রিকা

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: মহম্মদ এনানের শর্ট বল। স্কোয়ার লেগের উপর দিয়ে একটা বিশাল ছক্কা হাঁকালেন জোরিখ ভ্যান শালকউইক! বলটা একেবারে স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ল। এবার নতুন বল নিতে বাধ্য হলেন আম্পায়াররা।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১০৫/৩ (১৮.৪ ওভার)



  • Jan 03, 2026 19:33 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ম্যাচ একেবারে ভারতের মুঠোয়

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বোলিং ডিপার্টমেন্ট আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। দক্ষিণ আফ্রিকাকে তারা যথেষ্ট চাপে রেখেছে। গত ৪ ওভারে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৭ রান করেছে। ভারতের রান তাড়া করতে হলে আপাতত তাদের একটা লম্বা পার্টনারশিপ তৈরি করতে হবে।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৭৯/৩ (১৪ ওভার)



  • Jan 03, 2026 19:31 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: এবার আউট হয়ে ফিরলেন জেসন রাউলস। খিলান প্যাটেলের বলে তিনি বড় শট মারতে যান। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লাগে। পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে ছিলেন মহম্মদ এনান। তিনি ক্যাচটি ধরতে কোনও ভুল করলেন না। এবার চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা। তিন উইকেট তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৬২/৩ (৯.৩ ওভার)



  • Jan 03, 2026 19:28 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ৫০ রানের চৌকাঠ টপকাল দক্ষিণ আফ্রিকা

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: অসাধারণ একটি শট মারলেন জেসন রাউলস। হেনিল প্যাটেলের একটি শর্ট অফ লেংথ ডেলিভারি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫০ রানের চৌকাঠ স্পর্শ করল।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৫২/২ (৭.৪ ওভার)



  • Jan 03, 2026 19:23 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ফের উইকেট শিকার দীপেশের

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: এবার মহম্মদ বুলবুলিয়ার উইকেট শিকার করলেন দীপেশ দেবেন্দ্রন। নিখুঁত একটি ইয়র্কারে প্রোটিয়া ব্যাটার সম্পূর্ণ পরাস্ত হলেন। দীপেশের এই ডেলিভারি একেবারে ব্লক হোলে পড়েছিল।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৪১/২ (৬.২ ওভার)



  • Jan 03, 2026 19:20 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট!

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আদনান লাগাদিয়েনের উইকেট শিকার করলেন দীপেশ দেবেন্দ্রন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ পেসারের একটি শর্ট বলে লাগাদিয়েন পুল শট হাঁকাতে যান। অবশেষে স্কোয়ার লেগে খিলান প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরত যেতে হল। ১৫ বলে ১৯ রান করলেন আদনান। 



  • Jan 03, 2026 19:18 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: শুরুটা ভাল করল প্রোটিয়া ব্রিগেড

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ভারতের বিপক্ষে ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শুরুটা বেশ দারুন করল। প্রথম ওভারে জোরিখ ভ্যান শালকউইক একটি চার মারেন। আর দ্বিতীয় ওভারে আদনান লাগাদিয়েন দুটি চার মারেন।

    দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১২/০ (২ ওভার)



  • Jan 03, 2026 19:17 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: শেষ হল ভারতের ব্যাটিং

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫০ ওভারে ৩০০ রান করল। যদিও শেষপর্যন্ত টিম ইন্ডিয়া অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ৯৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন হরবংশ পাঙ্গালিয়া। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন আর এস অম্বরীশও।



  • Jan 03, 2026 17:15 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আপাতত স্থগিত ম্য়াচ

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বেনোনির উইলোমুর পার্কে বজ্রপাতের কারণে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে। গোটা আকাশে যথেষ্ট মেঘ দেখা যাচ্ছে। এই মুহূর্তে পরিবেশ কিছুটা অন্ধকার দেখাচ্ছে। ভারত অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস শেষ হতে এখনও ১৬ বল বাকি।



  • Jan 03, 2026 17:13 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট হরবংশ পাঙ্গালিয়া

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: অসাধারণ একটি ক্যাচ তালুবন্দি করলেন জেসন রাউল! আর সেইসঙ্গে অল্পের জন্য নিজের শতরান মিস করলেন হরবংশ পাঙ্গালিয়া। শেষপর্যন্ত ৯৩ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হল। 

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ২৬২/৫ (৪৬.২ ওভার)



  • Jan 03, 2026 16:32 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ২৫০ রান টপকাল ভারত

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের আরও পাঁচ ওভার বাকি রয়েছে। ৩০০ রানে পৌঁছতে হলে, তাদের প্রতি ওভারে প্রায় ১০ রান করতে হবে। এদিকে, হরবংশ পাঙ্গালিয়া তার সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তিনি ৯০ বলে ৮৯ রান করে ব্যাট করছেন।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ২৫২/৫ (৪৫ ওভার)



  • Jan 03, 2026 16:29 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: হরবংশের কাঁধে ভর করে এগোচ্ছে ভারত

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আপাতত একটা দিক ধরে রেখেছেন হরবংশ পাঙ্গালিয়ায ৮২ বলে তিনি এখনও পর্যন্ত ৭৭ রানে ব্যাট করছেন। তাঁর ব্যাট থেকে পাঁচ চার এবং একটি ছক্কা বেরিয়ে এসেছে। অন্যদিকে, তাঁকে সঙ্গত দিচ্ছেন কণিষ্ক চৌহান। ভারত ৫ উইকেট হারিয়ে ফেলেছে। এখনও ৮ ইনিংসের খেলা বাকি রয়েছে। ৩০০ রান টার্গেট করে আপাতত এগোচ্ছে ভারত।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ২২৩/৫ (৪২ ওভার)



  • Jan 03, 2026 16:25 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: উইকেট!

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বড় ধাক্কা খেল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল! এবার ফিরে গেলেন আর এস অম্বরীশ! বেন্ডিল মোবাথার বলে বড় শট মারতে গিয়েছিলেন অম্বরীশ। কিন্তু, ডিপ মিড উইকেটে তিনি আদনান লাগাদিয়েনের হাতে ক্যাচ তুলে দেন। ৭৯ বলে ৬৫ রান করে তাঁকে ফিরতে হল। 

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ২০৪/৫ (৩৯.২ ওভার)



  • Jan 03, 2026 16:08 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: চালকের আসনে ভারত

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score:  আর এস অম্বরীশ এবং হরবংশ পাঙ্গালিয়া দুর্দান্ত পার্টনারশিপের দৌলতে টিম ইন্ডিয়াকে আপাতত চালকের আসনে নিয়ে এসেছে। দুজনের মধ্যে আপাতত পঞ্চম উইকেটে ১০৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। 

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১৮৩/৪ (৩৭ ওভার)



  • Jan 03, 2026 16:05 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ১৫০ রান টপকাল টিম ইন্ডিয়া

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আর এস অম্বরীশ এবং হরবংশ পাঙ্গালিয়া টিম ইন্ডিয়াকে বিপদ থেকে রক্ষা করলেন। আপাতত তারা দুজনে মিলে পঞ্চম উইকেটে ১০৬ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। 

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ১৫০/৪ (৩২ ওভার)



  • Jan 03, 2026 14:50 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: কিছুটা হলেও থিতু ভারত

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: পরপর ২ উইকেট (অভিজ্ঞান কুণ্ডু এবং বেদান্ত ত্রিবেদী) হারানোর পর, টিম ইন্ডিয়া আপাতত বেশ সতর্ক ব্যাটিং করছে। বুঝেশুনে তারা চুরি করছে এক-একটি রান। আপাতত উইকেটে রয়েছেন আরএস অম্বরীশ এবং হরবংশ পাঙ্গালিয়া। কোনও ঝুঁকি তাঁরা আপাতত নিচ্ছেন না।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৬৯/৪ (১৭ ওভার)



  • Jan 03, 2026 14:30 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: চতুর্থ উইকেট হারাল ভারত

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট!!! এবার সত্যিই চাপে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আরও একটি উইকেট শিকার করল দক্ষিণ আফ্রিকা। ২১ রানে ফিরতে হল বেদান্ত ত্রিবেদীকে। আজকের ম্য়াচে বেদান্ত যথেষ্ট ভাল ছন্দে ছিলেন। এনটান্ডো সোনির বলে ক্যাচ নিলেন পল জেমস। ব্যাক-টু-ব্যাক জোড়া উইকেট হারাল টিম ইন্ডিয়া

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৬৭/৪ (১৪.২ ওভার)



  • Jan 03, 2026 14:26 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আশা পূরণ করতে পারলেন না অভিজ্ঞান কুণ্ডু

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: তৃতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দল যখন একটু একটু করে আশার আলো দেখতে পাচ্ছিল, ঠিক সেইসময় দক্ষিণ আফ্রিকার বোলার বেন্ডিল মোবাথা আঘাত হানলেন। ২১ রানে ফিরে গেলেন অভিজ্ঞান কুণ্ডু।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৬৩/৩ (১৩.৩ ওভার)



  • Jan 03, 2026 14:22 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন বেদান্ত ত্রিবেদী

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে আপাতত বুক চিতিয়ে লড়াই করছেন বেদান্ত ত্রিবেদী। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তিনি টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড সচল রাখছেন। গত ওভারে তিনি বায়ান্ডা মাজোলাকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৪৪/২ (১০ ওভার)



  • Jan 03, 2026 14:17 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: সাবধানী পদক্ষেপ ভারতের

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: পরপর দুটো উইকেট জলদি হারানোর পর, ভারত আপাতত আর কোনও ঝুঁকি নিচ্ছে না। বেদান্ত ত্রিবেদীর সঙ্গে অভিজ্ঞান কুণ্ডু ব্যাট করছেন। এই জুটি ক্রমশ উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছে। আগের ২ ওভারে এই জুটি মাত্র ৩ রান করেছে। কারণ টিম ইন্ডিয়া পরেরদিকে মারকাটারি ব্যাটিং করতে চায়।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৩৮/২ (৯ ওভার)



  • Jan 03, 2026 14:13 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট হয়ে গেলেন বৈভব

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: শুরুটা বেশ ভাল করলেও, বড় রান পেলেন না বৈভব সূর্যবংশী। মাত্র ১১ রান করে তিনি জেজে ব্যাসনের বলে আউট হয়ে গেলেন। এই ব্যাসনের বলে কিছুক্ষণ আগে জোড়া বাউন্ডারি হাঁকালেও, শেষপর্যন্ত লেথাবো ফাহলামহলাকারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল বৈভবকে। জোড়া উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া আপাতত বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ৩৪/২ (৬.১ ওভার)



  • Jan 03, 2026 13:44 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: বিধ্বংসী ব্যাটিং বৈভবের

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: কেয়াবাত!!! বৈভব সূর্যবংশী ইতিমধ্যে ব্যাটিং গিয়ার পরিবর্তন করেছেন। পরপর দুটি বাউন্ডারি মারেন। জেজে ব্যাসনকে টার্গেট করেন তিনি এবং দুটি বাউন্ডারি মারেন। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য যথেষ্ট সুনাম রয়েছে বৈভবের। আজ নিজের নামের প্রতি সুবিচার করছেন তিনি। দেখা যাক, শেষপর্যন্ত কত রান করতে পারেন।

    ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: ২৬/১ (৫ ওভার)



  • Jan 03, 2026 13:40 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: আউট!!

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: ভারতের জন্য বড় ধাক্কা, দ্বিতীয় ওভারের প্রথম বলেই বায়ান্ডা মাজোলার বলে অ্যারন ভার্গিসের উইকেট হারায় টিম ইন্ডিয়া। মাজোলা কার্যত ফাঁদে ফেলেন ভার্গিসকে। শেষপর্যন্ত জোরিখ ভ্যান শালকউইকের হাতে ক্যাচ তুলে দেন ভারতের এই ওপেনার। প্রথম উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে বৈভবের দল।



  • Jan 03, 2026 13:38 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: টস আপডেট

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: টসে জিতলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ বুলবুলিয়া। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে হবে।



  • Jan 03, 2026 12:55 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড:

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।



  • Jan 03, 2026 12:54 IST

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: স্বাগতম

    IND U19 vs SA U19, 1st Youth ODI 2026 ​Live Cricket Score: শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী।



Indian Cricket Team Vaibhav Suryavanshi IND U-19 vs SA U-19