/indian-express-bangla/media/media_files/2025/11/12/vaibhav-2025-11-12-14-46-02.jpg)
টিম ইন্ডিয়ার জার্সিতে বৈভব সূর্যবংশী
IND-U19 vs SA-U19 Live Streaming: বছরের শুরুতেই ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। এই সিরিজের প্রথম ম্যাচটি শনিবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে শুরু হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ব্যাট হাতে তিনি ইতিমধ্য়েই সকলের নজর কেড়েছেন। এবার অধিনায়ক হিসেবে লেটার মার্কস অর্জন করতে পারেন কি না, সেটাই দেখার।
বৈভবের থেকে আরও একবার ধামাকাদার পারফরম্য়ান্সের আশা করা হচ্ছে। ২০২৬ সালে আয়োজিত বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু, কোথায়-কখন দেখবেন এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
কবে এবং কোথায় খেলা হবে IND U-19 vs SA U-19 প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচ?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচ ৩ জানুয়ারি বেনোনির উইলমোর পার্কে আয়োজন করা হবে।
Vaibhav Suryavanshi Captain: ওয়ানডে ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক বৈভব! চাঞ্চল্যকর সিদ্ধান্ত BCCI-এর
কোথায় দেখবেন IND U-19 vs SA U-19 প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচের লাইভ টেলিকাস্ট?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে আয়োজিত প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
Vaibhav Suryavanshi meets PM Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বৈভব, আসল কারণটা জানেন?
কোথায় দেখবেন IND U-19 vs SA U-19 প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচের লাইভ স্ট্রিমিং?
ভারত এবং দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে আয়োজিত প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচের লাইভ স্ট্রিমিংয়ের আনন্দ আপনারা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উপভোগ করতে পারবেন।
Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি
ভারতের অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ, হরবংশ পাঙ্গালিয়া, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, মহম্মদ এনান, রাহুল কুমার, উদ্ধব মোহন এবং যুবরাজ গোহিল।
Vaibhav Suryavanshi: 'দেশের গর্ব' বৈভবের জন্য বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি
দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us