IND U-19 vs SA U-19, Vaibhav Suryavanshi Record: আরও একটি বিশ্বরেকর্ড বৈভবের ঝুলিতে, ১৪ বছর বয়সেই ভাঙলেন পাকিস্তানের অহংকার!

IND U19 vs SA U19: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচে ২৫ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্য়াচে অধিনায়ক হিসেবে একটি বিশেষ রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী।

IND U19 vs SA U19: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচে ২৫ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্য়াচে অধিনায়ক হিসেবে একটি বিশেষ রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (10)

অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: বয়স মাত্র ১৪ বছর! কিন্তু, তাতে কী? বৈভব সূর্যবংশী ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করে ফেলেছেন। সম্প্রতি লিস্ট A ক্রিকেটে তিনি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্রুততম শতরানের নজির কায়েম করেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার (IND U-19 vs SA U-19) বিরুদ্ধে ইউথ ওয়ানডে সিরিজ খেলছেন বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত শনিবার অর্থাৎ ৩ জানুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে ভারত ২৫ রানে জয়লাভ করেছে। এই প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করলেন বৈভব। দলকে জেতানোর পাশাপাশি এক নয়া রেকর্ডও কায়েম করে ফেললেন তিনি

Advertisment

IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার

ইতিহাস লিখলেন বৈভব সূর্যবংশী

ইউথ ওয়ানডে ইতিহাসে ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে জয় হাসিল করলেন। এই তালিকায় তিনি পিছনে ফেললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদকে। প্রসঙ্গত, আহমেদ শাহজাদ ১৫ বছর ১৪১ দিন বয়সে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচ জিতেছিলেন। সেখানে বৈভব সূর্যবংশী ১৪ বছর ২৮৩ দিনে জয়ের স্বাদ চেখে দেখলেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বৈভব ইতিমধ্যে তাণ্ডবলীলা চালিয়েছেন। আইপিএল টুর্নামেন্টের পাশাপাশি ভারতীয় এ দলের হয়েও তিনি ব্যাট হাতে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন।

Vaibhav Suryavanshi Captain: ওয়ানডে ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক বৈভব! চাঞ্চল্যকর সিদ্ধান্ত BCCI-এর

প্রথম ম্য়াচে ফ্লপ বৈভব

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বেনোনির উইলমোর পার্কে আয়োজিত প্রথম ইউথ ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। অ্যারন জর্জ ৭ বলে ৫ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, বৈভব ১২ বলে করেন ১১ রান। এছাড়া বেদান্ত ত্রিবেদী ৩০ বলে ২১ রানের ইনিংস উপহার দেন। তবে টিম ইন্ডিয়ার হয়ে হরবংশ পাঙ্গালিয়া সর্বাধিক রান করেন। এই ম্য়াচে তিনি ৯৫ বলে ৯৩ রান করেন। এই ইনিংসে হরবংশ ৭ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি আর এস অম্বরীশ ৭৯ বলে ৬৫ রান করেন। শেষবেলায় খিলান প্যাটেল ১২ বলে ২৬ রান এবং কণিষ্ক চৌহান ২৩ বলে ৩২ রান করেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩০১ রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে জেজে ব্যাসন ৪ উইকেট শিকার করেন। অন্যদিকে, বায়ান্ডা মাজোলা এবং এনটান্ডে সোনি একটি করে উইকেট শিকার করেন।

Vaibhav Suryavanshi meets PM Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বৈভব, আসল কারণটা জানেন?

২৫ রানে জয়লাভ টিম ইন্ডিয়ার

এই টার্গেট তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। আফ্রিকার ওপেনার জোরিচ ভ্যান শাল্কউইক ৭২ বলে ৬০ রান করে ব্যাট করছিলেন। অন্যদিকে, আরমান মানেক ৫৯ বলে ৪৬ রান এবং আদনান লাগদিয়ন ১৫ বলে ১৯ রান করেন। এমন সময় ঝমঝমিয়ে নামে বৃষ্টি। সেকারণে প্রাথমিকভাবে খেলা বন্ধ রাখতে হয়। শেষপর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ভারত ২৫ রানে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়।

Vaibhav Suryavanshi IND U-19 vs SA U-19