/indian-express-bangla/media/media_files/2026/01/15/indian-cricket-team-54-2026-01-15-19-41-40.jpg)
জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করল ভারত
India vs America 1st World Cup 2026 Match Scorecard, IND U19 vs USA U19 Highlights: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শেষ হল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026)। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। এই ম্য়াচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ৬ উইকেটে জয়লাভ করে। এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয় হেনিল প্যাটেলের হাতে। এই ম্যাচে হেনিল ৫ উইকেট শিকার করেন। আগামী শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে ভারত। আশা করা যায়, টাইগারদের বিরুদ্ধে এই জয়ের ধারা অব্যাহত রাখবে টিম ইন্ডিয়া।
জয়ের জন্য ১০৮ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছে ভারত। শুরুতেই আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ২ রানে ফিরে যান তিনি। ঋত্বিক আপ্পিদি তাঁকে ক্লিন বোল্ড করে দেন। বজ্রপাতের জন্য বেশ কিছুক্ষণ এই ম্যাচ বন্ধ রাখতে হয়। তবে দ্বিতীয়বার শুরুটা একেবারে ভাল করতে পারল না ভারত। বেদান্ত ত্রিবেদী মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। খুব বেশিক্ষণ টিকতে পারলেন না আয়ুশ মহাত্রেও। তিনি ১৯ বলে ১৯ রান করেন। এছাড়া ১৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রাও। তবে শেষবেলায় দায়িত্ব নিয়ে ভারতকে জেতালেন অভিজ্ঞান কুণ্ডু। ৪২ রানে তিনি অপরাজিত থাকেন।
টস হেরে ব্যাট করতে নেমেছে আমেরিকা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আমেরিকা ক্রিকেট দল একটা বড় ধাক্কা পেল। অমরিন্দর গিল মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তাঁর উইকেট শিকার করলেন হেনিল প্যাটেল। অমরিন্দর গিলের পর সাহিল গর্গও প্যাভিলিয়নে ফিরে গেল। মাত্র ১৬ রানে আউট হলেন সাহিল। দীপেশ দেবেন্দ্রন তাঁর উইকেট শিকার করেন। আমেরিকা ক্রিকেট দলের অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব তো রানের খাতাই খুলতে পারলেন না। এমনকী, অর্জুন মহেশও মাত্র ১৬ রান করে প্য়াভিলিয়নে ফিরে গেলেন।
এরপর নিয়মিত ব্যবধানে আমেরিকা উইকেট হারাতে শুরু করে। শেষপর্যন্ত তারা ১০৭ রানে অলআউট হয়ে গেল। আমেরিকা এই ম্য়াচে মাত্র ৩৫.২ ওভারই ব্যাট করতে পেরেছে। দলের হয়ে সর্বাধিক রান করলেন নীতীশ রেড্ডি সুদিনী (৩৬)। ভারতের হয়ে হেনিল প্যাটেল ৫ উইকেট শিকার করলেন। এছাড়া দীপেশ, অম্বরীশ, খিলান এবং বৈভব একটি করে উইকেট শিকার করেন।
টস আপডেট
আয়ুশ মহাত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন চোথে পড়ছে। বলা ভাল, এই ম্য়াচে আমেরিকা টস হারার পাশাপাশি অনেকটাই ব্য়াকফুটে চলে গেল।
আরও পড়ুন:
Ind U19 vs Pak U19: ১৩ বছরেই কোটিপতি হয়েছিল নিলামে! পাকিস্তানের বিরুদ্ধে সুপারফ্লপ ভারতের সূর্যবংশী
রেকর্ডের দোরগোড়ায় বৈভব
১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপে যদি আর ৬ রান করেন, তাহলেই বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। অনূর্ধ্ব ১৯ ইউথ ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি মোট ২৮ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৫ ইনিংসে তিনি ৪৬.৫৭ ব্যাটিং গড়ে মোট ৯৭৮ রান করেন। অন্যদিকে, বৈভব এখনও পর্যন্ত ৫৪.০৫ ব্যাটিং গড়ে মোট ৯৭৩ রান করেছেন।
আরও পড়ুন:
IND u19 vs AUS u19: বিশ্বকাপ জয়ের জন্য বরাদ্দ কত টাকা! আইসিসির সিদ্ধান্ত জানলে অবাক হবেন অনেকেই
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সূচি:
- ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার: ভারত বনাম আমেরিকা - দুপুর ১টা
- ১৭ জানুয়ারি, শনিবার: ভারত বনাম বাংলাদেশ - দুপুর ১টা
- ২৪ জানুয়ারি, শনিবার: ভারত বনাম নিউজিল্যান্ড - দুপুর ১টা
আরও পড়ুন:
IND U19 vs NZ U19 : ব্যাটে দ্বিতীয় সেঞ্চুরি মুশিরের, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ঝলসে দিল টিম ইন্ডিয়া
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট স্কোয়াড
আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন।
আরও পড়ুন:
কোথায়-কখন দেখবেন টি-২০ বিশ্বকাপ?
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ভারত বনাম আমেরিকা অনূর্ধ্ব-১৯ ম্য়াচের টস আয়োজন করা হবে। আর খেলা শুরু হবে বেলা ১টা থেকে। এই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারেন।
- Jan 15, 2026 19:53 IST
IND U19 vs USA U19 LIVE Score: জয় দিয়ে শুরু ভারতের বিশ্বকাপ অভিযান
IND U19 vs USA U19 LIVE Score: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচে ৬ উইকেটে জয়লাভ করল। অভিজ্ঞান কুণ্ডু ৪২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। আগামী শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে ভারত।
- Jan 15, 2026 19:51 IST
IND U19 vs USA U19 LIVE Score: ভারতের চতুর্থ উইকেটের পতন
IND U19 vs USA U19 LIVE Score: ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চতুর্থ ধাক্কা খেল। বিহান মলহোত্রা মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আমেরিকা অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। ভারতের জয়ের জন্য এখনও ২৬ রান দরকার।
- Jan 15, 2026 19:49 IST
IND U19 vs USA U19 LIVE Score: জয়ের লক্ষ্যে ক্রমশ এগোচ্ছে ভারত
IND U19 vs USA U19 LIVE Score: টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করে ফেলেছে। এবার জয়ের জন্য আর ৩৭ রান দরকার। অভিজ্ঞান কুণ্ডু এবং বিহান মলহোত্রা আপাতত ব্যাট করছেন।
- Jan 15, 2026 19:04 IST
IND U19 vs USA U19 LIVE Score: ভারতের তৃতীয় উইকেটের পতন
IND U19 vs USA U19 LIVE Score: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের তৃতীয় উইকেট হারাল। অধিনায়ক আয়ুশ মহাত্রে ১৯ রান করে আউট হয়ে গেলেন। তাঁর উইকেট শিকার করলেন ঋষভ শিম্পি। এবার ভারতকে একটা বড় রানের পাটনারশিপ গড়তে হবে।
- Jan 15, 2026 18:58 IST
IND U19 vs USA U19 LIVE Score: কমানো হল ওভার
IND U19 vs USA U19 LIVE Score: বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ ম্য়াচ বন্ধ ছিল। সেকারণে এই ম্য়াচের ওভার এবার কমানো হবে। ৩৭ ওভার ব্যাট করার সুযোগ পাবে ভারত। আর টিম ইন্ডিয়ার সামনে ৯৬ রানের টার্গেট রয়েছে।
- Jan 15, 2026 18:56 IST
IND U19 vs USA U19 LIVE Score: দ্বিতীয় উইকেট হারাল ভারত
IND U19 vs USA U19 LIVE Score: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দ্বিতীয় ধাক্কা খেল। বেদান্ত ত্রিবেদী মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর সেকারণে টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বেড়ে গেল।
- Jan 15, 2026 18:07 IST
IND U19 vs USA U19 LIVE Score: সমর্থকদের জন্য সুখবর
IND U19 vs USA U19 LIVE Score: ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য একটা বিশাল সুখবর এসেছে। বৃষ্টির গতিবেগ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। আর সেকারণে আশা করা হচ্ছে, শীঘ্রই ম্য়াচ শুরু করা সম্ভব হবে।
- Jan 15, 2026 17:44 IST
IND U19 vs USA U19 LIVE Score: কিছুতেই থামছে না বৃষ্টি
IND U19 vs USA U19 LIVE Score: বুলওয়াওয়ে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর সেকারণে ম্য়াচ শুরু করা সম্ভব হয়নি। যদি এই ম্য়াচ ভেস্তে যায়, তাহলে টিম ইন্ডিয়া বড়সড় ধাক্কা খাবে। এই ম্য়াচে ভারত সহজেই জিততে পারে।
- Jan 15, 2026 17:10 IST
IND U19 vs USA U19 LIVE Score: বৃষ্টি নয়, তবুও বন্ধ খেলা
IND U19 vs USA U19 LIVE Score: বুলাওয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে আপাতত বৃষ্টি হচ্ছে না। তা সত্ত্বেও আপাতত বন্ধ রাখা হয়েছে ম্য়াচ। বিদ্যুৎ চমকানোর কারণে আম্পায়ার ২ দলে ক্রিকেটারকেই প্যাভিলিয়নে ফিরে যেতে বললেন।
- Jan 15, 2026 16:38 IST
IND U19 vs USA U19 LIVE Score: আউট বৈভব, বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
IND U19 vs USA U19 LIVE Score: জয়ের জন্য ১০৮ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছে ভারত। শুরুতেই আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ২ রানে ফিরে যান তিনি। ঋত্বিক আপ্পিদি তাঁকে ক্লিন বোল্ড করে দেন। ১২ রানে প্রথম উইকেট হারাল ভারত। অনেকেই মনে করছেন, টার্গেট অল্প হলেও বৈভবকে আরও খানিকটা ধৈর্য্য ধরে ব্যাট করা উচিত ছিল।
- Jan 15, 2026 16:27 IST
IND U19 vs USA U19 LIVE Score: শুরু হল ভারতের ব্যাটিং
IND U19 vs USA U19 LIVE Score: অবশেষে টিম ইন্ডিয়া ১০৮ রানের টার্গেট তাড়া করতে মাঠে নামল। ভারতের হয়ে ওপেন করতে নামলেন বৈভব সূর্যবংশী এবং আয়ুশ মহাত্রে। ইউএসএ-র হয়ে ঋত্বিক প্রথম ওভার বল করতে এলেন।
- Jan 15, 2026 16:26 IST
IND U19 vs USA U19 LIVE Score: বৃষ্টির কারণে আপাতত স্থগিত খেলা
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকা ক্রিকেট দল ৩৫.২ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছে। আর সেকারণে ভারতের সামনে আপাতত জয়ের জন্য ১০৮ রানের টার্গেট রয়েছে। ভারতের ইনিংস শুরু হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সেকারণে কিছুক্ষণ ম্য়াচ বন্ধ রাখা হয়েছে।
- Jan 15, 2026 15:39 IST
IND U19 vs USA U19 LIVE Score: ১০৭ রানে অলআউট আমেরিকা
IND U19 vs USA U19 LIVE Score: নীতীশ সুদিনীকে শেষপর্যন্ত ৩৬ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠাল বৈভব সূর্যবংশী। আর সেইসঙ্গে আমেরিকা ক্রিকেট দল মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেল। হেনিল প্যাটেল মোট ৫ উইকেট শিকার করলেন।
- Jan 15, 2026 15:37 IST
IND U19 vs USA U19 LIVE Score: ব্যাক টু ব্যাক উইকেট হারাল আমেরিকা
IND U19 vs USA U19 LIVE Score: ১০৫ রানে অষ্টম এবং নবম উইকেট হারায় আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেইসঙ্গে হেনিল প্যাটেল এই ম্যাচে পাঁচটি উইকেট শিকার করলেন।
- Jan 15, 2026 15:36 IST
IND U19 vs USA U19 LIVE Score: ১০০ রান টপকাল আমেরিকা
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকা ক্রিকেট দল ১০০ রানের মাইলফলক অতিক্রম করেছে। নীতীশ সুদিনি ৩৩ রান করে লড়াই চালাচ্ছেন। টিম ইন্ডিয়া যত দ্রুত সম্ভব আরও তিনটি উইকেট নেওয়ার চেষ্টা করছে।
- Jan 15, 2026 15:07 IST
IND U19 vs USA U19 LIVE Score: ষষ্ঠ উইকেট হারাল আমেরিকা ক্রিকেট দল
IND U19 vs USA U19 LIVE Score: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে ফের আক্রমণে নিয়ে এলেন আরএস অম্বরীশকে। আর সেই সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়েছে। ২৫ ওভারের পঞ্চম বলে উইকেট শিকার করলেন অম্বরীশ। উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডুর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঝাম্ব। তিনি ৪১ বলে একটি বাউন্ডারির দৌলতে মাত্র ১৮ রান করলেন। তাঁর জায়গায় ব্যাট করতে নামলেন অদিত কপ্পা।
২৫ ওভার শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৭০/৬। ক্রিজে ব্যাট করছেন নীতিশ সুদিনী ১৪* এবং অদিত কপ্পা ১*।
- Jan 15, 2026 14:45 IST
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকার অর্ধেক দল ফিরল প্যাভিলিয়নে
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকা ব্যাটারদের উপর ভারতীয় বোলারদের চাপ এখনও অব্যাহত। বাঁ-হাতি স্পিনার খিলান প্যাটেল এবার অমোঘ আরেপল্লির উইকেট শিকার করলেন। বিহান মলহোত্রার হাতে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফিরে গেলেন আরেপল্লি। আদনিত ঝাম্ব এবং নীতীশ সুদিনী আপাতত আমেরিকার হয়ে ব্যাট করছেন।
১৯ ওভার শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৪৬/৫। ক্রিজে ব্যাট করছেন নীতিশ সুদিনী ২* এবং আদনিত ঝাম্ব ৭*।
- Jan 15, 2026 14:12 IST
IND U19 vs USA U19 LIVE Score: হল না অর্জুনের লক্ষ্যভেদ
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকার ব্যাটার অর্জুন মহেশও মাত্র ১৬ রান করে প্য়াভিলিয়নে ফিরে গেলেন। হেনিল প্যাাটেল তাঁরও উইকেট শিকার করেন। আর সেকারণে ইউএসএ আপাতত ৩৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলল। এরমধ্যে ৩ উইকেট নিলেন হেনিল প্যাটেল।
- Jan 15, 2026 14:10 IST
IND U19 vs USA U19 LIVE Score: রানের খাতাই খুলতে পারলেন না আমেরিকা অধিনায়ক
IND U19 vs USA U19 LIVE Score: এবার আউট হয়ে গেলেন আমেরিকা ক্রিকেট দলের অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব। তিনি রানের খাতাই খুলতে পারলেন না। হেনিল প্যাটেল তাঁর উইকেট শিকার করেন। মাত্র ৩৪ রানে তারা ৩ উইকেট হারিয়ে ফেলল। ভারতীয় বোলাররা আপাতত এই ম্য়াচে দাপুটে পারফরম্য়ান্স করছে।
- Jan 15, 2026 14:07 IST
IND U19 vs USA U19 LIVE Score: দ্বিতীয় সাফল্য টিম ইন্ডিয়ার
IND U19 vs USA U19 LIVE Score: অমরিন্দর গিলের পর সাহিল গর্গও প্যাভিলিয়নে ফিরে গেল। মাত্র ১৬ রানে আউট হলেন সাহিল। দীপেশ দেবেন্দ্রন তাঁর উইকেট শিকার করেন। আর সেকারণে আমেরিকা আপাতত ৯ ওভারে ২৯ রানের মধ্যে জোড়া ওপেনারই হারিয়ে ফেলল।
- Jan 15, 2026 13:29 IST
IND U19 vs USA U19 LIVE Score: শুরুতেই উইকেট হারাল আমেরিকা
IND U19 vs USA U19 LIVE Score: দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আমেরিকা ক্রিকেট দল একটা বড় ধাক্কা পেল। অমরিন্দর গিল মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তাঁর উইকেট শিকার করলেন হেনিল প্যাটেল। ২ ওভার শেষে আমেরিকার স্কের ১/১।
- Jan 15, 2026 13:06 IST
IND U19 vs USA U19 LIVE Score: শুরু হল আমেরিকার ব্যাটিং
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ব্যাটিং শুরু হল। সাহিল গর্গ এবং অমরিন্দর গিল ওপেন করতে নেমেছেন। অন্যদিকে ভারতের হয়ে প্রথম ওভার করছেন দীপেশ দেবেন্দ্রন।
- Jan 15, 2026 13:05 IST
IND U19 vs USA U19 LIVE Score: আমেরিকার প্রথম একাদশ
IND U19 vs USA U19 LIVE Score: সাহিল গর্গ, অমরিন্দর গিল, অর্জুন মহেশ (উইকেটরক্ষক), উৎকর্ষ শ্রীবাস্তব (অধিনায়ক), ঋত্বিক আপ্পিদি, আদনীত ঝাম্ব, অমোঘ আরেপল্লি, নীতীশ সুদিনী, সবরীশ প্রসাদ, অদিত কপ্পা, ঋষভ শিম্পি।
- Jan 15, 2026 13:03 IST
IND U19 vs USA U19 LIVE Score: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND U19 vs USA U19 LIVE Score: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ পাঙ্গালিয়া, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, খিলন প্যাটেল।
- Jan 15, 2026 12:38 IST
IND U19 vs USA U19 LIVE Score: টসে জিতল ভারত, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
IND U19 vs USA U19 LIVE Score: আয়ুশ মহাত্রের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন চোথে পড়ছে। বলা ভাল, এই ম্য়াচে আমেরিকা টস হারার পাশাপাশি অনেকটাই ব্য়াকফুটে চলে গেল।
- Jan 15, 2026 11:32 IST
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি কখন শুরু হবে?
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি বেলা ১টায় শুরু হবে। তবে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে এই ম্য়াচের টস আয়োজন করা হবে।
- Jan 15, 2026 11:30 IST
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি বুলাওয়েয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
- Jan 15, 2026 11:29 IST
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?
IND U19 vs USA U19 LIVE Score: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
- Jan 15, 2026 11:27 IST
IND U19 vs USA U19 LIVE Score: শুরু হচ্ছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
IND U19 vs USA U19 LIVE Score: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পাতায় চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us