/indian-express-bangla/media/media_files/2026/01/04/india-u19-cricket-team-2026-01-04-18-56-34.jpg)
ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
India vs Zimbabwe 1st World Cup 2026 Match Scorecard, IND U19 vs ZIM U19 Highlights: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team) আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো এগিয়ে চলেছে। লিগ পর্বে অপরাজেয় থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা সুপার সিক্সের ম্য়াচ খেলতে নেমেছিল। সুপার সিক্সেপ প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এই পর্বের দ্বিতীয় ম্য়াচটি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আগামী ১ ফেব্রুয়ারি সেই মহারণের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
Vihaan Malhotra Century: ব্যাট হাতে 'তাণ্ডব' বিহানের, শতরানের পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড
দুরন্ত শতরান বিহানের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, জিম্বাবোয়ের বোলাররা মাঝেমধ্যে চমক দিলেও সেভাবে এঁটে উঠতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে মোট ৩৫২ রান করে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিহান মলহোত্রা ১০৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এছাড়া হাফসেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী (৩০ বলে ৫২ রান) এবং অভিজ্ঞান কুণ্ডু (৬২ বলে ৬১ রান)। জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন তাতেন্ডা চিমুগোরো।
আরও পড়ুন:
India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও
১৪৮ রানে অলআউট জিম্বাবোয়ে
জিম্বাবোয়ে ব্যাট করতে নামার পরই বুঝিয়ে দিয়েছিল যে তারা এই ম্য়াচটা জিততে অন্তত নামেনি। কারণ জয়ের জন্য ৩৫৩ রান তাড়া করা, তাদের ক্ষমতার বাইরে। সেকারণে শুরু থেকেই তারা ধীরগতিতে ব্যাট করতে থাকে। লক্ষ্য একটাই, যাতে কোনওরকমে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করা যায়। কিন্তু, সেই লক্ষ্যেও তারা সফল হল না। ব্যাট করার সুযোগ পেল মাত্র ৩৭.৪ ওভার। অবশেষে ১৪৮ রানে তারা বান্ডিল হয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে অধিনায়ক আয়ুশ মহাত্রে (Ayush Mhatre) এবং উদ্ধব মোহন তিনটে করে উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন আর এস অম্বরীশ। একটি করে উইকেট আসে হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেলের ঝুলিতে। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স যে যথেষ্ট সন্তোষজনক ছিল, তা বলা যেতেই পারে।
- Jan 27, 2026 20:38 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ২০৪ রানের বিশাল ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার
IND U19 vs ZIM U19, Live Updates: অবশেষে আত্মসমর্পন করলেন জিম্বাবোয়ের ব্যাটাররা। শেষপর্যন্ত তারা মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়। ভারত এই ম্য়াচে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ভারতীয় বোলারদের মধ্যে অধিনায়ক আয়ুশ মহাত্রে এবং উদ্ধব মোহন তিনটে করে উইকেট শিকার করেন।
- Jan 27, 2026 20:20 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ব্যাক টু ব্যাক জোড়া উইকেট হারাল জিম্বাবোয়ে
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ে ক্রিকেট দল ব্যাক টু ব্যাক জোড়া উইকেট হারাল। সেকারণে টিম ইন্ডিয়া আপাতত জয়ের দিয়ে এগিয়ে যাচ্ছে। অধিনায়ক আয়ুশ মহাত্রে মাইকেল ব্লিগনটকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
- Jan 27, 2026 19:42 IST
IND U19 vs ZIM U19, Live Updates: চতুর্থ সাফল্য পেল টিম ইন্ডিয়া
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়া এবার জিম্বাবোয়ের চতুর্থ উইকেট শিকার করল। কিয়ান ব্লিগনট ৭৩ বলে মাত্র ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। খিলান প্যাটেল তাঁর উইকেট শিকার করলেন। টিম ইন্ডিয়া এবার এই ম্য়াচে চালকের আসনে বসে পড়েছে। যদিও তারা নিয়মিত ব্যবধানে উইকেট শিকার করতে পারছে না।
- Jan 27, 2026 19:40 IST
IND U19 vs ZIM U19, Live Updates: যথেষ্ট ধীরগতিতে ব্যাটিং জিম্বাবোয়ের
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ে ক্রিকেট দল গত ১০ ওভারে কোনও উইকেট হারায়নি। কিন্তু, যথেষ্ট ধীরগতিতে ব্যাট করছে। আর সেকারণে ম্য়াচটা ক্রমশ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভারত আপাতত আগুন বোলিং পারফরম্য়ান্স করেছে।
- Jan 27, 2026 19:08 IST
IND U19 vs ZIM U19, Live Updates: যথেষ্ট সমস্যায় জিম্বাবোয়ে
IND U19 vs ZIM U19, Live Updates: শুরুর দিকে বেশ কয়েকটা উইকেট পরপর হারানোর পর জিম্বাবোয়ে আপাতত যথেষ্ট ধীরগতিতে ব্যাট করছে। ১৫ ওভারে তারা মাত্র ৫০ রান করেছে। এই পরিস্থিতিতে ৩৫৩ রানের টার্গেট তাদের সামনে কার্যত অসম্ভব হয়ে উঠছে।
- Jan 27, 2026 19:06 IST
IND U19 vs ZIM U19, Live Updates: তৃতীয় উইকেট হারাল জ়িম্বাবোয়ে
IND U19 vs ZIM U19, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন জিম্বাবোয়ে তৃতীয় উইকেট হারিয়ে ফেলল। ব্রেন্ডন সেনজেরকে মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আরএস অম্বরীশ। আপাতত জিম্বাবোয়ে বেশ চাপে পড়ে গিয়েছে।
- Jan 27, 2026 18:23 IST
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ে হারাল দ্বিতীয় উইকেট
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্ববোয়ে ক্রিকেটেে দল দ্বিতীয় উইকেট হারাল। ধ্রুব প্যাটেল মাত্র ৮ রান করে হেনিল প্যাটেলের বলে আউট হয়ে গেলেন। মাত্র ১৭ রানে ২ উইকেট হারল জিম্বাবোয়ে।
- Jan 27, 2026 17:51 IST
IND U19 vs ZIM U19, Live Updates: শুরুটা খারাপ করল জিম্বাবোয়ে
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ে ক্রিকেট দলের শুরুটা একেবারে খারাপ হল। ইনিংসের দ্বিতীয় বলে নৈথেনিয়াল হ্লাবানগানা আউট হয়ে গেলেন। তিনি রানের খাতা খুলতে পারলেন না। আর এস অম্বরীশ এই উইকেট শিকার করলেন। জিম্বাবোয়ে ক্রিকেট দল আপাতত ৩৫৩ রানের টার্গেট তাড়া করছে।
- Jan 27, 2026 17:11 IST
IND U19 vs ZIM U19, Live Updates: শেষ হল ভারতের ব্যাটিং
IND U19 vs ZIM U19, Live Updates: এবার শেষ হল ভারতের ব্যাটিং। ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে। ১০৯ রানে অপরাজিত রইলেন বিহান মলহোত্রা। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী (৩০ বলে ৫২ রান) এবং অভিজ্ঞান কুণ্ডু (৬২ বলে ৬১ রান)। এই রান জিম্বাবোয়ে করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
- Jan 27, 2026 17:08 IST
IND U19 vs ZIM U19, Live Updates: আউট খিলান প্যাটেল
IND U19 vs ZIM U19, Live Updates: ছোটা প্যাকেট, বড়া ধামাকা। মাত্র ১২ বলে ৩০ রান করে ফিরে গেলেন খিলান প্যাটেল। সংক্ষিপ্ত ইনিংসে তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন।
- Jan 27, 2026 17:06 IST
IND U19 vs ZIM U19, Live Updates: শতরান বিহানের
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার বিহান মলহোত্রা একটি ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। ১০৪ বলে তাঁর ব্যাট থেকে ১০০ রান বেরিয়ে আসে। ইতিমধ্যে তিনি হাফডজন বাউন্ডারি হাঁকিয়েছেন।
- Jan 27, 2026 16:51 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ফিরলেন অম্বরীশ, ভারতের সপ্তম উইকেটের পতন
IND U19 vs ZIM U19, Live Updates: খুব গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় ক্রিকেট দল সপ্তম উইকেট হারাল। এবার ফিরলেন আরএস অম্বরীশ। এই ম্য়াচে তিনি ২১ রান করে ফিরে যান। সঙ্গে দ্বিতীয় উইকেট শিকার করলেন মাজাই। তাতেন্ডা চিমুগোরোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হল অম্বরীশকে।
- Jan 27, 2026 16:12 IST
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়ার ষষ্ঠ উইকেটের পতন
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়ার ষষ্ঠ উইকেটের পতন হল। কনিষ্ক চৌহান মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। অন্যদিকে, ৬৬ রান করে লড়াই চালিয়ে যাচ্ছেন বিহান মলহোত্রা। জিম্বাবোয়ে অধিনায়ক দ্বিতীয় উইকেট শিকার করলেন।
- Jan 27, 2026 16:09 IST
IND U19 vs ZIM U19, Live Updates: হাফসেঞ্চুরি করেই ফিরলেন অভিজ্ঞান
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবার হারাল উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুর উইকেট। ৬২ বলে ৬১ রান করেই তিনি ফিরে গেলেন। বিহান মলহোত্রার উপর এখন দায়িত্ব বেড়ে গেল।
- Jan 27, 2026 15:46 IST
IND U19 vs ZIM U19, Live Updates: অভিজ্ঞান-বিহানের জোড়া হাফসেঞ্চুরি
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রা এবং উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। দুজনেই ব্যাট হাতে জিম্বাবোয়েকে বেশ চাপে ফেলে দিয়েছে।
- Jan 27, 2026 15:04 IST
IND U19 vs ZIM U19, Live Updates: দেখেশুনে আপাতত খেলছে ভারত
IND U19 vs ZIM U19, Live Updates: চার উইকেট হারানোর পর ভারতীয় ব্যাটাররা আপাতত যথেষ্ট দেখেশুনে খেলছে। ২০ ওভার শেষে তারা ১৪৯ রান করেছে। আপাতত ব্যাট করছেন বিহান মলহোত্রা (২৯) এবং অভিজ্ঞান কুণ্ডু (৪)।
- Jan 27, 2026 14:48 IST
IND U19 vs ZIM U19, Live Updates: চতুর্থ উইকেট হারাল ভারত
IND U19 vs ZIM U19, Live Updates: বেদান্ত ত্রিবেদী ফিরতেই ভারতীয় ক্রিকেট দল চতুর্থ উইকেট হারাল। মাত্র ১৫ রান করে তাতেন্ডা চিমুগোরোর বলে আউট হয়ে গেলেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারত বেশ চাপেই পড়ে গিয়েছে।
- Jan 27, 2026 14:09 IST
IND U19 vs ZIM U19, Live Updates: আউট বৈভব, বিশাল বড় ধাক্কা ভারতের
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্য়াচে এবার বিশাল বড় ধাক্কা খেল ভারত। চিমোগোরোর একই ওভারে তারা দ্বিতীয় উইকেট হারাল। তার থেকেও বড় কথা, আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। ৩০ বলে ৫২ রান করে ফিরতে হল বৈভবকে। টিম ইন্ডিয়া ১০১ রানে তৃতীয় উইকেট হারাল।
- Jan 27, 2026 14:07 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ফের বড় রান করতে ব্যর্থ আয়ুশ
IND U19 vs ZIM U19, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে ফের বড় রান করতে ব্যর্থ হলেন। এই ম্য়াচে তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছিল। তবে আরও খানিকটা ধৈর্য্য রাখা উচিত ছিল। ১০.৩ ওভারে চিমোগোরো তাঁকে আউট করলেন। উইকেটকিপার হ্লাবানগানার হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। এই ম্য়াচে ১৯ বলে ২১ রান করলেন তিনি।
- Jan 27, 2026 14:03 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ঝকঝকে হাফসেঞ্চুরি বৈভবের
IND U19 vs ZIM U19, Live Updates: বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এল। মাত্র ২৪ বলে তিনি ৫০ রান করলেন। ইতিমধ্যে তিনি চারটি করে ৪ এবং ৬ হাঁকিয়েছেন। ভারতীয় ক্রিকেট দল আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে।
- Jan 27, 2026 13:27 IST
IND U19 vs ZIM U19, Live Updates: আউট অ্যারন জর্জ
IND U19 vs ZIM U19, Live Updates: টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন অ্যারন জর্জ। শুরুটা বেশ ধামাকাদার করেওছিলেন তিনি। কিন্তু, বড় রানের ইনিংস উপহার দিতে ব্যর্থ হলেন তিনি। মাজাইয়ের গতি বৈচিত্র্যে পরাস্ত হলেন তিনি। মুদজেংরেরে তাঁর ক্যাচটি ধরলেন। ১৬ বলে ২৩ রান করে ফিরতে হল জর্জকে। এবার ব্যাট করতে নামলেন অধিনায়ক আয়ুশ মহাত্রে।
- Jan 27, 2026 13:06 IST
IND U19 vs ZIM U19, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND U19 vs ZIM U19, Live Updates: শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। ব্যাট করতে নামলেন বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ। প্রথম ওভার শেষে ভারত বিনা উইকেটে ৬ রান করেছে।
- Jan 27, 2026 12:34 IST
IND U19 vs ZIM U19, Live Updates: টস আপডেট
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেকারণে আর কিছুক্ষণের মধ্যেই বৈভব সূর্যবংশীর ব্য়াটিং তাণ্ডব দেখতে পাওয়া যাবে। বেলা ১টা থেকে শুরু হবে খেলা।
- Jan 27, 2026 12:07 IST
IND U19 vs ZIM U19, Live Updates: ভারতের সম্ভাব্য একাদশ
IND U19 vs ZIM U19, Live Updates: বৈভব সূর্যবংশী, আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), অ্যারন জর্জ, কনিষ্ক চৌহান, আরএস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, মহম্মদ এনান।
- Jan 27, 2026 12:07 IST
IND U19 vs ZIM U19, Live Updates: জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ:
IND U19 vs ZIM U19, Live Updates: নাথানিয়েল হ্লাবাঙ্গানা, কুপাকওয়াশে মুরাদজি (উইকেটরক্ষক), কিয়ান ব্লিগনাট, ধ্রুব প্যাটেল, সিম্বারশে মুডজেনগেরেরে (অধিনায়ক), ব্র্যান্ডন সেঞ্জেরে, মাইকেল ব্লিগনাট, লিরয় চিভাউলা, তাতেন্ডা চিমুগোরো, পানশেল মাজায়েটর।
- Jan 27, 2026 11:57 IST
IND U19 vs ZIM U19, Live Updates: নজর থাকবে হেনিলের উপরেও
IND U19 vs ZIM U19, Live Updates: ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের তারকা পেস বোলার হেনিল প্যাটেল এখনও পর্যন্ত যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। হেনিলের আগুন বোলিং বিপক্ষ ব্যাটারদের কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের ম্য়াচেও হেনিলের থেকে টিম ম্য়ানেজমেন্টের যথেষ্ট প্রত্যাশা থাকবে।
- Jan 27, 2026 11:55 IST
আরও পড়ুন:
- Jan 27, 2026 11:54 IST
IND U19 vs ZIM U19, Live Updates: কোথায়-কখন দেখবেন ম্য়াচ?
IND U19 vs ZIM U19, Live Updates: বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজিত এই ম্য়াচটি দুপুর ১টা থেকে শুরু হবে। আর ১২টা বেজে ৩০ মিনিটে হবে টস। এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্য়াচেই রয়েছে বৃষ্টির চোখরাঙানি। সেকারণে যে দল টস জিতবে, তারা প্রথমে বল করতে চাইবে। এই ম্য়াচটি টেলিভিশন পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মে সমর্থকরা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচটি উপভোগ করতে পারেন।
- Jan 27, 2026 11:53 IST
আরও পড়ুন:
- Jan 27, 2026 11:51 IST
IND U19 vs ZIM U19, Live Updates: সুস্বাগতম!!!
IND U19 vs ZIM U19, Live Updates: নমস্কার, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই পর্বের ষষ্ঠ ম্য়াচে আজ ভারত এবং জিম্বাবোয়ে খেলতে নামছে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া একটাও ম্য়াচ হারেনি। সেকারণে তাদের আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্য়াচেও আশা করা হচ্ছে, ভারতের দাপট দেখতে পাওয়া যাবে। তো, এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে অবশ্যই চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us