IND vs AUS 5th T20I, Pitch Report: টস জিতে ব্যাটিং না বোলিং? কোনটা নিলে সুবিধে হবে ভারতের?

IND vs AUS 5th T20I: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। দুটো দলেই আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

IND vs AUS 5th T20I: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। দুটো দলেই আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
IND vs AUS 5th T20I, Playing XI (3)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব

India vs Australia: গাব্বার ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আরও একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার টি-২০ ফরম্য়াটে এই দুটো দলের মধ্যে লড়াই হবে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি খেলতে নামছে। এই মাঠের সঙ্গে টিম ইন্ডিয়ার একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে।

Advertisment

IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ জয়ের লক্ষ্যেই শনিবার খেলতে নামবে। সিরিজের চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। বিশেষ করে নজর কেড়েছিলেন ভারতীয় বোলাররা। অন্যদিকে, ক্যাঙারু ব্রিগেড এই সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে।

IND vs AUS 5th T20I, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে পঞ্চম টি-২০ ম্যাচ?

কেমন হতে পারে গাব্বার উইকেট?

বলা হয়ে থাকে, ব্রিসবেনের গাব্বা নাকি পেস বোলারদের কাছে স্বর্গরাজ্য। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামেই সবথেকে বেশি বাউন্স দেখতে পাওয়া যায়। আকাশ যদি মেঘলা থাকে, সেক্ষেত্রে যথেষ্ট সুইং এবং মুভমেন্টও দেখতে পাওয়া যাবে। প্রথমদিকে কয়েকটা ওভার এই উইকেট ব্যাটারদের জন্য বেশ সমস্যা তৈরি করতে পারে।

IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের

তবে, যে সকল ব্য়াটাররা ব্যাকফুটে ভাল খেলতে পারেন, তাঁরা এই বাউন্স ভরা উইকেটেও দাপট দেখাতে পারবেন। এই মাঠের আউট ফিল্ড অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। সেকারণে ব্যাটাররা যদি একবার এই উইকেটে থিতু হতে পারেন, তাহলে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে। অর্থাৎ, গাব্বার এই উইকেটে ব্যাটার এবং বোলারদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করা হচ্ছে।

Ind vs Aus Highlights Cricket Score, 4th T20I: ৪৮ রানে জয়ী ভারত, সিরিজে এগোল ২-১ ব্যবধানে

বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে?

এই সিরিজের প্রথম চারটে টি-২০ ম্য়াচেই জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ ম্য়াচে হয়ত তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে হর্ষিত রানা হয়ত প্রথম একাদশে সুযোগ পেতে পারেন।

অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে। এই স্কোয়াডে নিশ্চিতভাবে থাকবেন বুমরাহ। এই কারণে বুমরাহকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হতে পারে। অন্যদিকে, শিবম দুবের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকেও প্রথম একাদশে খেলানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

অভিষেক শর্মা, শুভমান গিল / সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে / নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ / হর্ষিত রানা।

Suryakumar Yadav Indian Cricket Team India vs Australia