IND vs AUS, 5th T20I News: আচমকা বন্ধ খেলা, কী হল পঞ্চম টি-২০ ম্য়াচে?

IND vs AUS 5th T20I: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি আপাতত ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

IND vs AUS 5th T20I: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি আপাতত ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (32)

শুরুটা বেশ ভালোই করেছেন অভিষেক-শুভমান

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি আপাতত ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট হাতে শুরুটা ইতিমধ্যে বেশ ভাল করেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ৪.৫ ওভারে তারা বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছে। ইতিমধ্যে আচমকাই বন্ধ হয়ে গিয়েছে এই খেলা। কী কারণে বন্ধ করা হল, আসুন তা নিয়ে আলোচনা করা যাক।

Advertisment

Ind vs Aus Live Cricket Score, 5th T20I: শুরুতেই ব্যাটিং তাণ্ডব ভারতের, আপাতত বন্ধ খেলা

বজ্রপাতের কারণে বন্ধ খেলা

আসলে এই ম্য়াচ চলাকালীন আচমকা বজ্রপাত হতে থাকে। সেকারণে আগাম সতর্কতা হিসেবে এই ম্য়াচ বন্ধ করে দেওয়া হয়। প্যাভিলিয়নে ফিরে যান শুভমান গিল (১৬ বলে ২৯ রান) এবং অভিষেক শর্মা (১৩ বলে ২৩ রান)। এরপর ফিরে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। প্রথমে আশা করা হয়েছিল কিছুক্ষণের মধ্যেই হয়ত এই ম্য়াচ শুরু হয়ে যাবে। কিন্তু, তেমন দৃশ্য আপাতত দেখতে পাওয়া গেল না। কিছুটা সময় কাটতে না কাটতেই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। এই বৃষ্টি যে কতক্ষণে থামবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। চলতি সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। পঞ্চম ম্য়াচও কি সেই পথেই পা বাড়াবে? সেটা অবশ্য সময়ই বলবে। তবে বৃষ্টি থামার পর যদি খেলা শুরু হয়, সেক্ষেত্রেও ওভার কমানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

IND vs AUS 5th T20I, Pitch Report: টস জিতে ব্যাটিং না বোলিং? কোনটা নিলে সুবিধে হবে ভারতের?

সবচেয়ে বেকায়দায় রিঙ্কু সিং

এই পরিস্থিতিতে যদি সবথেকে বেশি কারোর মন খারাপ হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই রিঙ্কু সিংয়ের। গোটা সিরিজে তিনি একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি। অবশেষে পঞ্চম টি-২০ ম্য়াচে তিনি তিলক বর্মার জায়গায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু, সেই ম্য়াচটাও যদি বৃ্ষ্টির কারণে ভেস্তে যায়, সেক্ষেত্রে একটাও ম্য়াচ তিনি খেলার সুযোগ পাবেন না। এই ম্য়াচের ভাগ্য কোন দিকে এগোচ্ছে, সেটা একমাত্র 'ঈশ্বরের পরিকল্পনাই' ঠিক করতে পারবে।

IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার

ভারতের প্রথম একাদশ:

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ। 

IND vs AUS 5th T20I, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে পঞ্চম টি-২০ ম্যাচ?

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:

ম্যাট শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), জস ইংলিশ (উইকেটকিপার), টিম ডেভিড, জস ফিলিপ, মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, বেন ডোয়ারশ্যুস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

India vs Australia Indian Cricket Team