IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের

India vs Australia 5th T20I: শনিবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

India vs Australia 5th T20I: শনিবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team

ভারতীয় ক্রিকেট দল

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচে টিম ইন্ডিয়া ৪৮ রানে জয়লাভ করে। সেইসঙ্গে ভারতের উপর থেকে সিরিজ হারের দুশ্চিন্তাও ইতিমধ্যে উধাও হয়ে গিয়েছে। এই সিরিজের শেষ ম্য়াচটি ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হবে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই সিরিজে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। চলতি সিরিজটা যদি ভারতীয় ক্রিকেট দল জিততে পারে, সেক্ষেত্রে আগামী বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।

Advertisment

Ind vs Aus Highlights Cricket Score, 4th T20I: ৪৮ রানে জয়ী ভারত, সিরিজে এগোল ২-১ ব্যবধানে

ব্রিসবেনে এখনও পর্যন্ত ১ ম্য়াচই খেলেছে ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি টি-২০ সিরিজের শেষ ম্য়াচটা ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছিল। এই মাঠে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাই আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছে। সেটাও আবার ২০১৮ সালে। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ লুইস নিয়মানুসারে ৪ রানে হেরে গিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ১৫৮ রান করেছিল। এরপর ডাকওয়ার্থ লুইস নিয়মানুসারে ভারতের সামনে ১৭ ওভারে ১৭১ রানের টার্গেট দাঁড়ায়। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ১৬৯ পর্যন্ত রান করতে পারে। 

Advertisment

IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?

এই মাঠে অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড

ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এই মাঠে ক্যাঙারু ব্রিগেড এখনও পর্যন্ত মোট ৮ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে সাতটা ম্য়াচেই তারা জয়লাভ করেছে। ২০১৩ সালে অস্ট্রেলিয়া শেষবার এই মাঠে পরাস্ত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৭ রানে। এই ম্য়াচটার পর অস্ট্রেলিয়া এখানে আরও ৫ ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটায় তারা জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে কাজটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

Indian Cricket Team Suryakumar Yadav India vs Australia