/indian-express-bangla/media/media_files/2025/11/07/indian-cricket-team-2025-11-07-18-38-08.jpg)
পঞ্চম টি-২০ ম্য়াচের জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের পঞ্চম ম্যাচটি আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এই পরিস্থিতিতে পঞ্চম ম্যাচে আবহাওয়ার মেজাজ (Weather Update) কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, এই ম্য়াচের ওয়েদার রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের
কেমন থাকবে আবহাওয়ার মেজাজ?
আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৩ শতাংশ। ম্য়াচ চলাকালীন প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। মোদ্দা কথা, খেলা চলাকালীন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্য়াচ হয়ত কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে।
Ind vs Aus Highlights Cricket Score, 4th T20I: ৪৮ রানে জয়ী ভারত, সিরিজে এগোল ২-১ ব্যবধানে
কবে-কোথায় দেখবেন এই মহারণ?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত পঞ্চম টি-২০ ম্য়াচটি শনিবার অর্থাৎ ৮ নভেম্বর খেলা হবে। ভারতীয় সময় অনুসারে, দুপুর ১টা বেজে ১৫ মিনিটে টসের আয়োজন করা হবে। তবে ম্য়াচ শুরু হবে দুপুর পৌনে দুটোয়। ভারত থেকে এই খেলাটি আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন। আর অনলাইন স্ট্রিমিং JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে করা হবে।
IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?
দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচটি গত ৬ নভেম্বর আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বাধিক রান করেন শুভমান গিল। তিনি ৩৯ বলে ৪৬ রান করেছিলেন। এছাড়া অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। এর জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। মিচেল মার্শ ২৪ বলে ৩০ রান এবং ম্য়াথিউ শর্ট ১৯ বলে ২৫ রান করেন। এর পাশাপাশি মার্কাস স্টোয়েনিস ১৯ বলে ১৭ রান করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর সর্বাধিক ৩ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us