IND vs ENG, Abhishek Sharma: সুযোগ পেয়েও ব্যর্থ, ব্যাটে রানের খরা! সেমিফাইনালে বাদের খাতায় 'হান্টার' অভিষেক?

IND vs ENG: ২০২৬ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ভারতীয় ক্রিকেট দল। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ছাড়া আর সেভাবে কোনও ব্যর্থতা চোখে পড়েনি।

IND vs ENG: ২০২৬ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ভারতীয় ক্রিকেট দল। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় ছাড়া আর সেভাবে কোনও ব্যর্থতা চোখে পড়েনি।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Sharma (20)

টিম ইন্ডিয়ার স্টার ওপেনার অভিষেক শর্মা

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের সামনে এবার লক্ষ্য সেমিফাইনাল। সামনে ইংল্যান্ড (India vs England)। আগামী (৫ ফেব্রুয়ারি) মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজন করা হবে। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি তুলতে শুরু করেছেন, সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্য়াচ থেকে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) বাদ দেওয়া হোক। পরিবর্তে দলের মিডল অর্ডারে সুযোগ দেওয়া হোক রিঙ্কু সিংকে (Rinku Singh)।

Advertisment

আরও পড়ুন:

Abhishek Sharma Dropped Catch: সহজ ক্যাচ মিস করলেন অভিষেক, রেগে আগুন সূর্য! খেসারত দিল ভারত

এক নজরে অভিষেকের পারফরম্য়ান্স

এবারের বিশ্বকাপ টুর্নামেন্টটা অভিষেক শর্মার খুব একটা ভাল কাটেনি। গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে তো তিনি রানের খাতাই খুলতে পারেননি। সুপার এইট পর্বে তিনি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি যথাক্রমে ১৫, ৫৫ এবং ১০ রান করেন। একে ব্যাটে রান নেই, তার উপরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ তিনি মিস করেন। সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও রেগে গিয়েছেন।

Advertisment

আরও পড়ুন:

Suryakumar Yadav on Abhishek Sharma: 'আমরা তো আছি...', সমালোচকদের উড়িয়ে অভিষেকের পাশে সূর্য

কেমন পারফরম্য়ান্স করেছেন রিঙ্কু?

অন্যদিকে, টিম ইন্ডিয়ার ফিনিশার হিসেবেও রিঙ্কু সিং এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি। ৫ ইনিংসে তিনি মাত্র ২৪ রান করেন। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, রিঙ্কু যে সময়ে ব্যাট করতে নামেন, তখন ওভার সংখ্যা থাকে একেবারে হাতে গোনা। ফলে, এমন একটা জায়গায় তিনি যে খুব বেশি বল খেলার সুযোগ পাবেন না সেটাই স্বাভাবিক। তবে প্লাস পয়েন্ট হল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং পারফরম্য়ান্সের কারণে তাঁকে 'ফিল্ডার অফ দ্য ম্য়াচ' পুরস্কারে সম্মানিত করা হয়।

আরও পড়ুন:

Abhishek Sharma 3 Ducks: ৩ ম্যাচে ০ রান, অভিষেককে নিয়ে 'মশকরা' প্রাক্তন পাক ক্রিকেটারের

এবার প্রশ্ন হল, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে অভিষেক শর্মাকে বাদ দেওয়া কি সত্যিই বুদ্ধিমানের কাজ হবে? অভিষেক একজন ম্য়াচ উইনার। সেকারণে একের পর এক ম্য়াচে ব্যর্থ হলেও ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট তাঁকে বসানোর ঝুঁকি গ্রহণ করবে না। কারণ, কোন ম্য়াচে তিনি জ্বলে উঠবেন সেটা কেউ বলতে পারবেন না। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যে জ্বলে উঠবেন। আর যদি জ্বলে ওঠেন, তাহলে ব্রিটিশ বোলারদের কপালে অবশ্যই দুঃখ নাচবে।

Rinku Singh Abhishek Sharma India vs England Indian Cricket Team