IND vs ENG, T20 World Cup Semifinal: সেমিফাইনালে ভারতকে হারাতে পারে ইংল্যান্ড? কারা উঠবে ফাইনালে? দেখে নিন পরিসংখ্যান

India vs England: সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই হাইভোল্টেজ ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

India vs England: সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই হাইভোল্টেজ ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
India vs England Head to Head

সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড

India vs England: টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আর জিততে হবে মাত্র ২ ম্যাচ। এরমধ্যে প্রথম ম্য়াচটি আগামী ৫ মার্চ আয়োজন করা হবে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। এরপর ৮ মার্চ হবে ফাইনাল। তবে ফাইনালে উঠতে গেলে প্রথমে তো ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে ভারতীয় ক্রিকেট দলকে। পরিসংখ্যান কী বলছে? টিম ইন্ডিয়া কি আদৌ ইংল্যান্ডকে হারাতে পারবে? আসুন, সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

IND vs ENG, Abhishek Sharma: সুযোগ পেয়েও ব্যর্থ, ব্যাটে রানের খরা! সেমিফাইনালে বাদের খাতায় 'হান্টার' অভিষেক?

টি-২০ বিশ্বকাপে কে এগিয়ে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩ বার জিতেছে ভারত এবং ২ বার জিতেছে ইংল্যান্ড। এই পাঁচ ম্যাচের মধ্যে ২ বার তারা সেমিফাইনালে লড়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল। কিন্তু, দুই বছর পর অর্থাৎ ২০২৪-এর সেমিফাইনালে ভারত ৬৮ রানে জিতে সেই হারের মধুর প্রতিশোধ নেয়।

Advertisment

আরও পড়ুন:

IND vs WI, Sanju Samson: দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত, সঞ্জুর ইনিংস দেখেই 'ফিদা' প্রাক্তন পাক ক্রিকেটার!

টি-টোয়েন্টিতে হেড-টু-হেড রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক পরিসংখ্যানেও ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এই দুই শক্তিশালী ক্রিকেট দল মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং ১২ বার জিতেছে ইংল্যান্ড। ভারতের জন্য স্বস্তির খবর এটাই যে ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত আয়োজিত মোট ৬ ম্যাচের মধ্যে ইংল্যান্ড মাত্র একটিতেই জয়লাভ করেছে।

আরও পড়ুন:

IND vs WI: থামল ক্যারিবিয়ান ঝড়, ইডেনে মহাকাব্যিক জয় ভারতের! দেখে নিন ছবিতে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স

চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের পারফরম্যান্স প্রায় একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। দুটো দলই এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। আর উভয় দলই মাত্র একটি করে ম্যাচ হেরেছে। টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেছিল, অন্যদিকে ইংল্যান্ড সুপার-৮ পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে ছিল। বর্তমানে দুই দলই সমান-সমান মনে হলেও, অতীত পরিসংখ্যান কিন্তু ভারতকেই এগিয়ে রাখছে।

ICC T20I World Cup 2026 Indian Cricket Team India vs England