IND vs NAM Highlights: অলআউট নামিবিয়া, চলতি বিশ্বকাপে জোড়া ম্য়াচে জয় ভারতের

IND vs NAM Highlights: মাত্র ১১৬ রানে নামিবিয়াকে অলআউট করে দিল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা এই ম্য়াচে ৯৩ ম্য়াচে জয়লাভ করল। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন হার্দিক পান্ডিয়া।

IND vs NAM Highlights: মাত্র ১১৬ রানে নামিবিয়াকে অলআউট করে দিল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা এই ম্য়াচে ৯৩ ম্য়াচে জয়লাভ করল। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন হার্দিক পান্ডিয়া।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Indian Cricket Team (65)

নামিবিয়ার বিরুদ্ধে হাসতে হাসতে জয় টিম ইন্ডিয়ার

India vs Namibia 18th T20I World Cup 2026 Match Scorecard, IND vs NAM Highlights:মাত্র ১১৬ রানে নামিবিয়াকে অলআউট করে দিল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা এই ম্য়াচে ৯৩ ম্য়াচে জয়লাভ করল। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন হার্দিক পান্ডিয়া। সেকারণে তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। আর সেইসঙ্গে টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) এই নিয়ে টিম ইন্ডিয়া দশম ম্য়াচে জয়লাভ করল। 

Advertisment

আরও পড়ুন:

Abhishek Sharma Bat: ব্যাটে স্প্রিং লাগানো নেই তো! অভিষেক ঝড়ের পর 'চেক' করল নিউজিল্যান্ড, ভাইরাল ভিডিও

প্রত্যাশা অনুসারে শুরু করতে পারল না ভারতীয় বোলাররা। কিন্তু, দশম ওভারে টিম ইন্ডিয়াকে ম্য়াচে ফেরালেন বরুণ চক্রবর্তী। এই ওভারে তিনি জোড়া উইকেট শিকার করে। ১০ ওভার শেষে নামিবিয়া ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। ইতিমধ্যে নামিবিয়ার ২ ওপেনার ফিরে গিয়েছেন। লরেন স্টিনক্য়াম্প ২০ বলে করেছেন ২৯ রান। অন্যদিকে, জ্যান ফ্রাইলিঙ্ক ১৫ বলে করেছেন ২২ রান। এছাড়া জ্যান নিকোল লফটি-ইটন ১৩ বলে করলেন ১৩ রান। আর জেজে স্মিথ তো রানের খাতাই খুলতে পারলেন না। অধিনায়ক গেরহার্ড এরাসমাস এবং জেন গ্রিন ব্যাট করছেন।

Advertisment

আরও পড়ুন:

Ishan Kishan Sixes: ৬,৬,৬,৬,৬,৬,৬... বিধ্বংসী ব্যাটিংয়ে ঝড় তুললেন ঈশান! মাত্র ২০ বলে হাঁকালেন হাফসেঞ্চুরি

নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা শুরুটা বেশ ভাল করেছিল। কিন্ত, শেষদিকে দুর্দান্ত কামব্যাক করল গেরহার্ড এরাসমাসের দল। শেষ ১২ বলের মধ্যে ভারত মাত্র ১০ রান করেছে। আর হারিয়েছে ৫ উইকেট। তবে এই ম্য়াচে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাট করলেন ঈশান কিষান। ২৪ বলে ৬১ রান করলেন তিনি।

আরও পড়ুন:

Indian Cricket Team Latest News: বয়কট করেছে পাকিস্তান, তবুও মাঠে নামবে ভারত! কী বলছে ICC-র নিয়ম?

এছাড়া হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে লড়াকু ৫২ রান বেরিয়ে এসেছে। নামিবিয়ার বোলারদের মধ্যে অধিনায়ক এরাসমাস দুর্দান্ত বল করলেন। তিনি একাই চারটে উইকেট শিকার করেছেন। ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করেছিল।

আরও পড়ুন:

Netherlands vs Namibia T20 World Cup Result: ঝড়ের নাম 'ডি লিড', ডাচ ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে দুরমুশ নামিবিয়া

বড় রান করতে ব্যর্থ সঞ্জু

প্রসঙ্গত, এই ম্য়াচে টস জেতে নামিবিয়া ক্রিকেট দল। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ, এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে নামে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে মোট জোড়া পরিবর্তন করা হয়েছে। প্রথম একাদশে রাখা হয়নি অভিষেক শর্মাকে। তাঁর জায়গায় সঞ্জু স্যামসন ব্যাট করতে নেমেছিলেন। শুরুটা ভাল করলেও আরও একবার বড় রান করতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। ৮ বলে ২২ রান করলেন তিনি। অন্যদিকে, গত ম্য়াচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট শিকার করেছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু, তাঁকে এই ম্য়াচে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। সিরাজের জায়গায় দলে ঢুকেছেন জসপ্রীত বুমরাহ। তিনি কেমন বল করেন সেটাই আপাতত দেখার।

  • Feb 12, 2026 22:32 IST

    IND vs NAM LIVE Cricket Score: ৯৩ রান জয় টিম ইন্ডিয়ার

    IND vs NAM LIVE Cricket Score: চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ২ ম্য়াচে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। নামিবিয়ার বিরুদ্ধে ভারত ৯৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ১১৬ রানে অলআউট হয়ে গেল নামিবিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারি এবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। 



  • Feb 12, 2026 22:20 IST

    IND vs NAM LIVE Cricket Score: বুমরাহের ইয়র্কারে ধরাশায়ী ট্রাম্পলম্য়ান

    IND vs NAM LIVE Cricket Score: জসপ্রীত বুমরাহের ইয়র্কার ডেলিভারিতে ধরাশায়ী হয়ে গেলেন ট্রাম্পলম্য়ান। তিনি ১৬ বলে ৬ রান করেন। সপ্তম উইকেট হারাল নামিবিয়া।



  • Feb 12, 2026 22:11 IST

    IND vs NAM LIVE Cricket Score: বাকি আর ৩০ বলের খেলা

    IND vs NAM LIVE Cricket Score: ১৫ ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। নামিবিয়া ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। গ্রিন ৮ এবং ট্রাম্পলম্য়ান ৫ রানে ব্য়াট করছেন। ৩০ বলে নামিবিয়াকে এখনও ১০৫ রান করতে হবে।



  • Feb 12, 2026 22:01 IST

    IND vs NAM LIVE Cricket Score: অসাধারণ ক্যাচ বুমরাহের, ফিরলেন মালান

    IND vs NAM LIVE Cricket Score: ১২.৩ ওভারে ফিরে গেলেন মালান ক্রুগার। ১০ বলে ৫ রান করলেন তিনি। অক্ষর প্যাটেলের বলে একটি অসাধারণ ক্যাচ নিলেন জসপ্রীত বুমরাহ। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে ছিলেন বুমরাহ। তিনি বাঁ-দিকে বেশ অনেকটা দৌড়ে আসেন। একটা সময় মনে হচ্ছিল, বলটা বোধহয় তাঁর নাগালের বাইরে চলে যাবে। এমন সময় তিনি দুটো হাত সামনের দিকে বাড়িয়ে শরীরটাকে কার্যত ছুঁড়ে দিলেন। শেষপর্যন্ত বলটা তালুবন্দি করেন তিনি।



  • Feb 12, 2026 21:52 IST

    IND vs NAM LIVE Cricket Score: এবার ফিরলেন এরাসমাস

    IND vs NAM LIVE Cricket Score: এবার প্যাভিলিয়নে ফিরলেন নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ১১ বলে ১৮ রান করলেন এরাসমাস। অক্ষর প্যাটেলের বলে তিনি তিলক বর্মার হাতে ক্যাচ তুলে দেন। জোড়া ছক্কা হাঁকান তিনি।



  • Feb 12, 2026 21:50 IST

    IND vs NAM LIVE Cricket Score: একই ওভারে ২ উইকেট বরুণের

    IND vs NAM LIVE Cricket Score: দশম ওভারের দ্বিতীয় এবং চতুর্থ বলে আউট হলেন লফটি ইটন এবং জেজে স্মিথ। ইটন ১৩ বলে ১৩ রান করলেও স্মিথ রানের খাতা খুলতে পারলেন না। দুটো উইকেটই নিলেন বরুণ চক্রবর্তী ১০ ওভার শেষে নামিবিয়া ৪ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে।



  • Feb 12, 2026 21:35 IST

    IND vs NAM LIVE Cricket Score: উইকেট নিলেন বরুণ চক্রবর্তী

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় উইকেট শিকার করলেন বরুণ চক্রবর্তী। বরুণের গুগলিতে ক্লিন বোল্ড হয়ে গেলেন লরেন স্টিনক্যাম্প। ২০ বলে ২৯ রান করেন তিনি।



  • Feb 12, 2026 21:32 IST

    IND vs NAM LIVE Cricket Score: দুর্দান্ত কামব্যাক নামিবিয়া দলের

    IND vs NAM LIVE Cricket Score: পাওয়ার প্লে শেষে নামিবিয়া ক্রিকেট দল ৫৭ রান করেছে। তারা মাত্র ১ উইকেট হারিয়েছে। আর সেকারণে টিম ইন্ডিয়ার উপর চাপ ক্রমশ বাড়ছে। ভারতের স্পিনাররা এবার কী করে, সেটাই দেখার।



  • Feb 12, 2026 21:17 IST

    IND vs NAM LIVE Cricket Score: নামিবিয়ার প্রথম উইকেটের পতন

    IND vs NAM LIVE Cricket Score: ২১০ রান তাড়া করতে নেমে নামিবিয়া ক্রিকেট দল তাদের প্রথম উইকেট হারাল। আর্শদীপ সিংয়ের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন জ্যান ফ্রাইলিঙ্কা। আর্শদীপের স্লো ডেলিভারি বুঝতে পারেননি ফ্রাইলিঙ্ক। ১৫ বলে ২২ রান করে তিনি ফিরে গেলেন। ৪ ওভার শেষে নামিবিয়া ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে।



  • Feb 12, 2026 21:08 IST

    IND vs NAM LIVE Cricket Score: শুরু হল নামিবিয়ার ব্যাটিং

    IND vs NAM LIVE Cricket Score: ২১০ রানের টার্গেট তাড়া করতে নামল নামিবিয়া ক্রিকেট দল। লরেন স্টিনক্যাম্পি এবং জ্যান ফ্রাইলিঙ্ক ওপেন করতে নামলেন। প্রথম ওভার বল করতে আসছেন হার্দিক পান্ডিয়া।



  • Feb 12, 2026 20:42 IST

    IND vs NAM LIVE Cricket Score: ২০৯ রানে শেষ হল ভারতের ব্যাটিং

    IND vs NAM LIVE Cricket Score:  শেষ হল টিম ইন্ডিয়ার ব্যটিং। ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে। নামিবিয়াকে এই ম্য়াচ জিততে হল ২১০ রান করতে হবে। শেষ ২ ওভারে ভারত মাত্র ১০ রান করেছে। আর হারিয়েছে ৫ উইকেট। পাকিস্তান ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার এই ব্য়াটিং পারফরম্য়ান্স ম্য়ানেজমেন্টের যে চিন্তা বাড়াবে, তা আশা করা যেতেই পারে। এবার ভারতীয় বোলাররা কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।



  • Feb 12, 2026 20:37 IST

    IND vs NAM LIVE Cricket Score: এক ওভারে ৩ উইকেট এরাসমাসের

    IND vs NAM LIVE Cricket Score: হাফসেঞ্চুরি করেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ২৯ বলে ৫২ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরলেন। এরাসমাসের বলে লেচারের হাতে তিনি ক্যাচ তুলে দেন। পরের বলে রান আউট হয়ে যান শিবম দুবে। ১৬ বলে ২৩ রান করে ফিরতে হল শিবমকে। রিঙ্কুর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই তিনি রান আউট হল। ওভারের শেষ বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন অক্ষর প্যাটেল। তিনি রানের খাতাই খুলতে পারলেন না। ৪ ওভারে এরাসমাস ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন।



  • Feb 12, 2026 20:22 IST

    IND vs NAM LIVE Cricket Score: হার্দিক এবং শিবমের মধ্যে পার্টনারশিপ

    IND vs NAM LIVE Cricket Score: হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের কাঁধে আপাতত দায়িত্ব রয়েছে। দুজনেই ভারতের ইনিংস সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৪.২ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে।



  • Feb 12, 2026 20:00 IST

    IND vs NAM LIVE Cricket Score: এবার আউট তিলক বর্মা

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন হল। এবার ফিরলেন তিলক বর্মা। উইকেট শিকারী সেই অধিনায়ক এরাসমাস। ২১ বলে ২৫ রান করে তিনি ফিরে গেলেন। এই ম্য়াচে তিলকের ব্যাট থেকে ৩ চার বেরিয়ে এসেছে। ১২ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে।



  • Feb 12, 2026 19:58 IST

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন হল। অধিনায়ক সূর্যকুমার যাদব ১২ রান করে স্কোলৎজ়ের বলে আউট হলে গেলেন। সেকারণে টিম ইন্ডিয়ার উপর চাপ বেড়ে গেল।



  • Feb 12, 2026 19:41 IST

    IND vs NAM LIVE Cricket Score: আউট হয়ে গেলেন ঈশান কিষান

    IND vs NAM LIVE Cricket Score: অবশেষে আউট হয়ে গেলেন ঈশান কিষান। ২৪ বলে ৬১ রান করলেন তিনি। গেরহার্ড এরাসমাসের বলে আউট হলেন তিনি। এই ম্য়াচে ঈশানের ব্যাট থেকে ৬ চার এবং ৫ ছক্কা বেরিয়ে এসেছে। এবার মাঠে নামলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।



  • Feb 12, 2026 19:38 IST

    IND vs NAM LIVE Cricket Score: ১০০ টপকাল ভারতের স্কোর

    IND vs NAM LIVE Cricket Score: ৬.৫ ওভারে ১০০ রান টপকাল ভারতের স্কোর। ৭ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে।



  • Feb 12, 2026 19:32 IST

    IND vs NAM LIVE Cricket Score: ঝড় উঠেছে ঈশান কোণে

    IND vs NAM LIVE Cricket Score: আপাতত ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন টিম ইন্ডিয়ার ওপেনার ঈশান কিষান। ষষ্ঠ ওভারে পরপর ৪ বলে বলে তিনি চারটে হাফসেঞ্চুরি হাঁকালেন। ২০ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। ৬ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে।



  • Feb 12, 2026 19:17 IST

    IND vs NAM LIVE Cricket Score: আউট হয়ে গেলেন সঞ্জু

    IND vs NAM LIVE Cricket Score: শুরুটা ভাল করলেও আরও একবার বড় রান করতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। ৮ বলে ২২ রান করলেন তিনি। ১ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষপর্যন্ত শিকঙ্গোর বলে স্টিনক্যাম্পের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। এই ওভারে সঞ্জুর ব্যাট থেকে ১৬ রান বেরিয়ে এসেছিল।



  • Feb 12, 2026 19:08 IST

    IND vs NAM LIVE Cricket Score: শুরু হল ভারতের ব্যাটিং

    IND vs NAM LIVE Cricket Score: শুরু হল ভারতের ব্যাটিং। ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। এই ম্য়াচে অভিষেক শর্মা খেলছেন না। সেই জায়গায় খেলতে নেমেছেন স্যামসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত টি-২০ সিরিজে একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি কেরালার এই ব্যাটার। সেকারণে বিশ্বকাপের প্রথম ম্য়াচে আমেরিকার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। তিনি। এবার ভাগ্যের চাকা ঘুরেছে। এই সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারেন, সেটাই আপাতত দেখার।



  • Feb 12, 2026 18:43 IST

    IND vs NAM LIVE Cricket Score: টস জিতল নামিবিয়া

    IND vs NAM LIVE Cricket Score: এই ম্য়াচে টস জিতল নামিবিয়া ক্রিকেট দল। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে হবে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে মোট জোড়া পরিবর্তন করা হয়েছে। খেলছেন না অভিষেক শর্মা। তাঁর জায়গায় সঞ্জু স্যামসন ব্যাট করতে নামছেন। অন্যদিকে, গত ম্য়াচে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট শিকার করেছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু, তাঁকে এই ম্য়াচে প্রথম একাদশের বাইরে রাখা হল। সিরাজের জায়গায় দলে ঢুকেছেন জসপ্রীত বুমরাহ।



  • Feb 12, 2026 18:17 IST

    IND vs NAM LIVE Cricket Score: সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার ২ ওপেনারই আপাতত চোটে কাহিল। এই পরিস্থিতিতে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন দলের প্রথম একাদশে সুযোগ পান কি না, সেটাই আপাতত দেখার।



  • Feb 12, 2026 17:59 IST

    IND vs NAM LIVE Cricket Score: অঘটনের অপেক্ষায় নামিবিয়া

    IND vs NAM LIVE Cricket Score: নামিবিয়া যে টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) খেলার সুযোগ পেয়েছে এটাই অনেক বড় ব্যাপারে। সত্যি কথা বলতে কী, টিম ইন্ডিয়া আগামী ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। ফলে এই ম্যাচটাকে তারা মহড়া হিসেবেই দেখতে চাইছে। এই পরিস্থিতিতে গেরহার্ড এরাসমাসের দল যদি কোনও 'অঘটন' ঘটাতে পারে, সেটা দেশের ক্রিকেট ইতিহাসে অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।



  • Feb 12, 2026 17:27 IST

    IND vs NAM LIVE Cricket Score: নামিবিয়ার সম্ভাব্য একাদশ:

    IND vs NAM LIVE Cricket Score: লরেন স্টিনক্যাম্প, জ্যান ফ্রাইলিঙ্ক, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিথ, জেন গ্রিন (উইকেটকিপার), ডায়লান লেইচার, উইলেম মাইবার্গ, রুবেন ট্রাম্পলম্য়ান, বার্নার্ড স্কোলৎজ়, বেন শিকঙ্গো। 



  • Feb 12, 2026 16:59 IST

    IND vs NAM LIVE Cricket Score: টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড

    IND vs NAM LIVE Cricket Score: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, মহম্মদ সিরাজ।



  • Feb 12, 2026 16:32 IST

    IND vs NAM LIVE Cricket Score: কোথায়-কখন দেখবেন ম্য়াচ?

    IND vs NAM LIVE Cricket Score: ভারত এবং নামিবিয়ার মধ্যে আয়োজিত এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। টস হবে সন্ধ্যা ৬:৩০ টায়। ভারত থেকে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। পাশাপাশি এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং Jio Hotstar অ্যাপ এবং ওয়েবসাইবটে উপভোগ করতে পারবেন। এছাড়া ডিডি স্পোর্টসেও বিনামূল্যে ম্যাচটি দেখতে পারবেন।



  • Feb 12, 2026 16:30 IST

    IND vs NAM LIVE Cricket Score: সুস্বাগতম!!

    IND vs NAM LIVE Cricket Score: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। চলতি টি-২০ বিশ্বকাপের ১৮ নম্বর ম্য়াচে ভারত এবং নামিবিয়া খেলতে নামছে। এই ম্য়াচের যাবতীয় আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।



Indian Cricket Team ICC T20I World Cup 2026 India vs Namibia