Virat Kohli Latest News: কিং কোহলির জন্য ১৫ লাখ টাকার গিফট! কী রয়েছে এই উপহারে?

Virat Kohli Latest News: রাজকোটে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠতে পারলেন না বিরাট কোহলি। ২৯ বলে ২৩ রান করে ফিরে যান। কোহলি ২ বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

Virat Kohli Latest News: রাজকোটে ব্যাট হাতে একেবারে জ্বলে উঠতে পারলেন না বিরাট কোহলি। ২৯ বলে ২৩ রান করে ফিরে যান। কোহলি ২ বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli (22)

'টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে যে আজও কতটা উন্মাদনা রয়েছে, সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর, বর্তমানে কোহলি শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই খেলেন। কিন্তু, কিং কোহলি যেখানেই খেলতে যান না কেন, সমর্থকরা তাঁর ব্যাটিং দেখার জন্য উপচে পড়েন। বরোদার পর রাজকোটেও এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড!

যদিও এই উপচে পড়া ভিড়ের মাঝখানে বিরাট কোহলির একজন সমর্থক আলাদা করে নজর কাড়লেন। সুরাট থেকে রাজকোটে খেলা দেখতে আসার পাশাপাশি ওই সমর্থক সঙ্গে করে নিয়ে এসেছেন একটি মহার্ঘ্য উপহার। এই উপহারের দাম শুনলে আপনারও ঘুম উড়ে যাবে!

আরও পড়ুন:

Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!

কোহলির জন্য 'আজব' উপহার

এমনিতে সমর্থকরা হামেশাই বিরাট কোহলির জন্য কোনও না কোনও উপহার সঙ্গে করে নিয়েই আসেন। কারোর হাতে থাকে বিরাট কোহলির পোস্টার। কেউবা আবার সঙ্গে করে পোট্রেট নিয়ে আসেন। কিন্তু, রাজকোটে কিং কোহলির একজন ফ্যান বিরাটের জন্য একটি আইফোনের কভার নিয়ে আসেন।

আরও পড়ুন:

Virat Kohli New Record: এই ২ রেকর্ড ভাঙতে পারেন কিং কোহলি, কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব

এটা কোনও সাধারণ ফোন কভার একেবারেই নয়। এর একটি বিশেষত্ব রয়েছে। আসলে, এই কভারটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। কভারের উপর আবার খোদাই করা রয়েছে বিরাট কোহলির ছবি। এই উপহারের আনুমানিক দাম কমপক্ষে ১৫ লাখ টাকা হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই উপহারের ছবি ভাইরাল হতে শুরু করেছে।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi and Virat Kohli: বিরাট কোহলির রেকর্ড ভাঙতে পারেন বৈভব সূর্যবংশী, দরকার মাত্র ৬ রান

চূড়ান্ত ফ্লপ Ro-Ko জুটি

রাজকোটের সমর্থকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডব থেকে বঞ্চিত হলেন। দুজনের মধ্যে কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। রোহিত এবং বিরাট দুজনেই শুরুটা বেশ ভাল করেছিলেন। কিন্তু, বড় রানের ইনিংস খেলতে তাঁরা ব্যর্থ হন। ৩৮ বলে রোহিত শর্মা মাত্র ২৪ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, কিং কোহলি ২৯ বলে ২৩ রান করে ফিরে যান। কোহলি ২ বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু, ২৪ বছর বয়সি একেবারে তরুণ বোলার ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে সম্পূর্ণ পরাস্ত হন তিনি। এই ম্য়াচে কোহলির মিডল স্টাম্প ছিটকে দেন ক্লার্ক।

Virat Kohli