/indian-express-bangla/media/media_files/2025/12/29/virat-kohli-and-rohit-sharma-2025-12-29-17-56-53.jpg)
বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে আপাতত গোটা দেশ তাকিয়ে রয়েছে
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত একেবারে প্রস্তুত। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ যে মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে, তা একপ্রকার বলা যেতেই পারে। এই দলে ২ তারকা ক্রিকেটার কামব্যাক করতে চলেছে। আর সেকারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল পারফরম্য়ান্স সত্ত্বেও টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটারকে রিজ়ার্ভ বেঞ্চে বসতে হবে। তবে গোটা দেশ আপাতত তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার ২ প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) দিকে।
আরও পড়ুন:
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটার
টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল এবং হেড কোচ গৌতম গম্ভীর গত ম্য়াচের সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়ালকে রিজ়ার্ভ বেঞ্চে বসাতে পারেন। শুভমান ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে প্রত্যাবর্তন করার কারণে যশস্বী জয়সওয়ালকে বেরিয়ে যেতেই হবে। অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলানো হতে পারে কেএল রাহুলকে। এই পরিস্থিতিতে পন্থের অপেক্ষা আপাতত বাড়তে পারে। এর পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেও আপাতত প্রথম একাদশে সুযোগ দেওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন:
IND vs NZ ODI Series: সেঞ্চুরি করেও খুলবে না কপাল? বাদের খাতায় ভারতের এই তারকা ক্রিকেটার!
অপেক্ষার প্রহর বাড়তে পারে কৃষ্ণার
অন্যদিকে, পেস বোলার হিসেবে মহম্মদ সিরাজ প্রত্যাবর্তন করছেন। এই পরিস্থিতিতে প্রসিদ্ধ কৃষ্ণাকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে। হর্ষিত রানা যে প্রথম একাদশে সুযোগ পাবেন, তা সকলেই জানে। এর পাশাপাশি আর্শদীপ সিংকে টিম ইন্ডিয়ায় প্রসিদ্ধ কৃষ্ণার আগে সুযোগ দেওয়া হতে পারে। এই দলে ৩ স্পিন বোলার সুযোগ পাবেন। হেড কোচ গৌতম গম্ভীর অলরাউন্ডারদের উপরে অনেকটা বেশি আস্থা রাখেন।
আরও পড়ুন:
IND vs NZ Highlights Cricket Score, CT Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে জয়ী ভারত
দেখে নিন, কেমন হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us