/indian-express-bangla/media/media_files/2026/01/21/shreyas-iyer-13-2026-01-21-12-44-04.jpg)
শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান
India vs New Zealand: ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার পালা টি-২০ মহারণের। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি ২১ জানুয়ারি নাগপুরে খেলা হবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার এই স্কোয়াডে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। ওয়ানডে সিরিজে হারের বদলা এবার ভারতীয় ক্রিকেট দল নিতে চাইবে। অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, তিলক বর্মার জায়গায় টিম ইন্ডিয়ায় ৩ নম্বরে সুযোগ পাবেন ঈশান কিষান (Ishan Kishan)। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সুযোগ নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। আসুন, এই পরিস্থিতিতে প্রথম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন কেমন হবে, তা নিয়ে আলোচনা করা যাক।
আরও পড়ুন:
কেমন হবে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি?
শুভমান গিল বেরিয়ে যাওয়ার পর একটা ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। গত বছর ভারতের এই ২ ব্যাটার ওপেনিং পজ়িশনে দলের হয়ে যথেষ্ট রান করেছিলেন। টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন ৩ শতরান করেছেন। ফলে তাঁর মধ্যে ঠিক কতখানি দক্ষতা রয়েছে, তা স্পষ্ট হয়েই গিয়েছে।
আরও পড়ুন:
৩ নম্বরে রয়েছেন ঈশান কিষান
ঘরোয়া ক্রিকেটে ধামাকাদার পারফরম্য়ান্সের পর ঈশান কিষানের ভাগ্য বদলে গিয়েছে। চলতি টি-২০ সিরিজের পাশাপাশি ২০২৬ টি-২০ বিশ্বকাপের পাশাপাশি তাঁকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রাখা হয়েছে। ম্য়াচের একদিন আগে সাংবাদিক বৈঠক করতে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছেন, এই ম্য়াচে সূর্যকুমার যাদব ৩ নম্বরে ব্যাট করতে নামবেন। চোটের কারণে তিলক বর্মা এই সিরিজে খেলতে পারছেন না। সেকারণে নিজের প্রতিভার প্রতি ঈশান এই সিরিজে সুবিচার করতে পারবেন।
আরও পড়ুন:
বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব নেবেন বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ
টিম ইন্ডিয়ার সবচেয়ে বিধ্বংসী এবং অভিজ্ঞ পেস বোলার জসপ্রীত বুমরাহকে আরও একবার ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণে বিশ্রাম দিতে ওয়ানডে সিরিজে তাঁকে দেখতে পাওয়া যায়নি। তাঁকে যোগ্য সঙ্গত দেবেন আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আর সেইসঙ্গে স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী ভেলকি দেখাবেন। ওয়ানডে সিরিজে বিশ্রামের পর হার্দিক পান্ডিয়াও এই সিরিজে কামব্যাক করছেন।
আরও পড়ুন:
Suryakumar Yadav: অধিনায়কত্বই অভিশাপ! রান করতে ভুলেই গেলেন সূর্যকুমার?
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us