/indian-express-bangla/media/media_files/2025/12/09/indian-cricket-team-44-2025-12-09-22-53-32.jpg)
ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
India vs New Zealand: ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি বুধবার, ২১ জানুয়ারি নাগপুরে খেলা হবে। এই ম্য়াচ শুরুর কয়েক ঘণ্টা আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটি বড়সড় ঘোষণা করলেন। প্রায় ২ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন উইকেটকিপার-ব্যাটার ঈশান-কিষান (Ishan Kishan)। সিরিজের প্রথম ম্য়াচেই তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে। নাগপুরে ঈশান ৩ নম্বরে ব্যাট করতে নামবেন।
২ বছর পর প্রত্যাবর্তন নিশ্চিত ঈশান কিষানের
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ঈশান কিষানের 'কামব্যাক' কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। ২০২৩ সালে নভেম্বর মাসের পর এই প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে ফের ঈশানকে দেখতে পাওয়া যাবে। ম্য়াচের একদিন আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বললেন, 'আগামীকাল ঈশান ৩ নম্বরে খেলবে।'
আরও পড়ুন:
সূর্য স্পষ্ট করে দিয়েছেন, 'আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রয়েছেন ঈশান। সেকারণে ওকে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি অনেকদিন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেনি। সেকারণে ওকে আগে খেলানো উচিত। দূর্ভাগ্য এটাই যে তিলক আপাতত খেলার মতো পরিস্থিতিতে নেই। সেকারণে আমাদের মনে হয়, ঈশানই তিন নম্বর জায়গার জন্য সবথেকে ভাল বিকল্প।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চোটের কারণে তিলক বর্মা চলতি টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
India vs New Zealand: 'ওকে খেলানো দরকার ছিল...', ওয়ানডে সিরিজ হারতেই কাকে টার্গেট করলেন ইরফান?
৪ নম্বরে খেলতে নামবে অধিনায়ক সূর্য
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ওপেনিং জুটি হিসেবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে দেখতে পাওয়া যাবে। এরপর তিন নম্বরে আসবেন ঈশান কিষান। অবশেষে চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫ নম্বরে আসবেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন:
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স ঈশানের
বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেন ঈশান। তাঁর অধিনায়কত্বেই ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে একটি ধামাকাদার শতরানের পাশাপাশি তিনি ৫০০ রান করেছিলেন। পাশাপাশি টুর্নামেন্টে সর্বাধিক রানের শিরোপাও তিনিই অর্জন করেছিলেন।
আরও পড়ুন:
India vs New Zealand 2026: টিম ইন্ডিয়ায় কবে কামব্যাক করবেন রোহিত-বিরাট? তারিখ ঘোষণা করল বিসিসিআই
এর পাশাপাশি ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতেও তিনি দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টিম ইন্ডিয়ার দরজায় কড়া নেড়েছিলেন তিনি। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের পরই ভারতীয় ক্রিকেট দলে তিনি কামব্যাক করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পাশাপাশি ২০২৬ টি-২০ বিশ্বকাপেও ভারতীয় ক্রিকেট স্কোয়াডে তাঁকে রাখা হয়।
ঈশানের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার
২০২১ সালের ১৪ মার্চ অহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ডেবিউ করেছিলেন ঈশান কিষান। এখনও পর্যন্ত তিনি ভারতের হয়ে মোট ৩২ টি-২০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ২৫.৬৭ গড়ে এবং ১২৪.৩৭ স্ট্রাইক রেটে মোট ৭৯৬ রান করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর ঝুলিতে মোট ৬ হাফসেঞ্চুরি রয়েছে। ২০২৩ সালের ২৮ নভেম্বর ভারতের হয়ে শেষ টি-২০ ম্য়াচ খেলেছিলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us