IND vs NZ 2nd T20I Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে? এখনই জেনে নিন ওয়েদার রিপোর্ট

IND vs NZ 2nd T20I Match: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

IND vs NZ 2nd T20I Match: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Indfian Cricket Team

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নামছে টিম ইন্ডিয়া

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারি রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। নাগপুরে আয়োজিত প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৪৮ রানের ব্যবধানে দুর্দান্ত জয়লাভ করেছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্য়াচেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। অন্য়দিকে, আজকের ম্য়াচে জয়লাভ করে নিউজিল্যান্ড এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে। আসুন জেনে নেওয়া যাক, আজ কেমন থাকবে রায়পুরের আবহাওয়া। 

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড

কেমন থাকবে আবহাওয়া?

২৩ জানুয়ারি রায়পুরের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে। তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। গোটা দিন যথেষ্ট রোদ থাকবে। বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। অন্যদিকে, ঘণ্টায় ৮ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ম্য়াচে বৃষ্টিপাত কোনও বাধা সৃষ্টি করতে পারবে না। ফলে সমর্থকরা নিশ্চিন্তে ৪০ ওভারের ম্য়াচ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন:

IND vs NZ: ঈশান কিষান IN, শ্রেয়স আইয়ার OUT! প্রথম টি-২০'তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

কেমন হবে উইকেট?

শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সাধারণত পাটা হয়ে থাকে। ফলে হাত খুলে রান করা যেতে পারে। এই উইকেটে ব্যাটারদের শট খেলতে তুলনামূলক অনেকটাই সহজ হবে। অন্যদিকে, বোলাররা যথেষ্ট বাউন্সও পাবেন। শুরুর দিকে বেশ কয়েকটা ওভারে হালকা সুইং এবং সিম মুভমেন্ট দেখা যেতে পারে। তবে বল যত পুরনো হবে, বোলারদের পক্ষে কাজটা ততই কঠিন হবে।

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, শিবম দুবে, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

চলতি সিরিজের জন্য ভারতের স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)।

Indian Cricket Team Suryakumar Yadav IND vs NZ India vs New Zealand