India vs New Zealand 3rd ODI 2026 Match Scorecard, IND vs NZ Highlights: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন।
ইতিপূর্বে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়েন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর জায়গায় এন্টি নিয়েছিলেন আর্শদীপ সিং। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হল না। রানের খাতাই খুলতে পারলেন না হেনরি নিকোলস। আর্শদীপ সিং টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে না করতেই উইকেট নিলেন। অন্যদিকে ডেভন কনওয়েকে ৫ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান হর্ষিত রানা। যাইহোক এরপর ড্যারিল মিচেল এবং উইল ইয়ংয়ের মধ্যে একটা ছোট পার্টনারশিপ (৫৩ রানের) গড়ে ওঠে। তবে হর্ষিত রানার বলে উইল ইয়ং ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। দুর্দান্ত একটি ক্যাচ নিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এরপর ড্যারিল মিচেলকে সঙ্গ দিতে আসেন গ্লেন ফিলিপস। ইতিমধ্যে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন মিচেল। এই নিয়ে ভারতের মাটিতে তিনি লাগাতার ৫ ইনিংসে ৫০+ রান করলেন। এই ম্য়াচে ড্যারিল মিচেলের (১৩৭) পাশাপাশি গ্লেন ফিলিপসও (১০৬) দুর্দান্ত শতরান করলেন। তাঁদের মধ্যে ২১৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষের দিকে কিউয়ি ব্যাটারদের ভিত কিছুটা হলেও নড়ে যায়। ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করল। ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৩৩৮ রান করতে হবে।
এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। কিন্তু, শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। এই ম্য়াচেও রোহিত শুরুটা বেশ ভাল করে বড় রান করতে পারলেন না। জ়াক ফোকসের বলে তিনি ক্রিশ্চিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ২ বল আগেই রোহিত আরও একটি ক্যাচ তুলেছিলেন। কিন্তু, উইকেটকিপার মিচেল হে সেই সুযোগ হাতছাড়া করেন। কিন্তু, ক্লার্ক সেই ভুল করলেন না। ১৩ বলে ১১ রান করে ফিরতে হল রোহিতকে। এরপর শুভমান (২৩), শ্রেয়স (৩), রাহুল (১) কেউই বেশিক্ষণ টিকতে পারলেন না।
কোহলি-হর্ষিতের লড়াই
বিরাট কোহলি তো না হয় শতরান হাঁকিয়েছেন, এটা স্বাভাবিক ঘটনা। এই জন্যই তাঁকে চেজ় মাস্টার বলা হয়। তবে যদি ভারত এই ম্য়াচটা জিততে পারত, তাহলে অবশ্য সোনায় সোহাগা হত। কারণে জাতীয় স্বার্থের চেয়ে বড় আর কিছু হতে পারে না। কিন্তু, বিরাটের সঙ্গে সপ্তম উইকেটে টিম ইন্ডিয়ার বোলিং অলরাউন্ডার হর্ষিত রানা যে লড়াই চালালেন, তা সত্যিই প্রশংসনীয়। ৪৩ বলে ৫২ রান করে তিনি আউট হন। তার থেকেও বড় কথা, বিরাটের সঙ্গে তিনি ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তুললেন। নাহলে ভারতের পক্ষে এই সম্মানজনক স্কোরটাও খাড়া করা সম্ভব ছিল না। টিম ইন্ডিয়ার টপ অর্ডার যদি আর খানিকটা রান করতে পারত, তাহলেই ম্য়াচের পাশাপাশি সিরিজও জিততে পারত ভারত।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
আরও পড়ুন:
Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক?
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।
উল্লেখ্য নিউজিল্যান্ডের সামনে প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। রাজকোটে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে কিউয়ি দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। শেষপর্যন্ত তারা ৭ উইকেটে জয়লাভ করে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
প্রথম ওয়ানডে ম্য়াচেও কিউয়িরা দুর্দান্ত লড়াই করেছিল। কিন্তু, তা সত্ত্বেও তারা জিততে পারেনি। এই পরিস্থিতিতে চলতি সিরিজ জয়ের স্বপ্ন নিউজিল্যান্ডের কাছে কার্যত অধরাই থেকে যেতে পারে। শুভমান ব্রিগেড নিউজিল্যান্ডের এই স্বপ্নকে কখনই পূরণ হতে দেবে না। কেন এই কথা বলছি, আসুন ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া যাক।
আরও পড়ুন:
IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
ইন্দোরে জয়ের কথা ভুলেই যাও নিউজিল্যান্ড!
আসলে, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ওয়ানডে রেকর্ড এককথায় অসাধারণ। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সাতটি ওয়ানডে ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে ভারত। অর্থাৎ, ওয়ানডে ক্রিকেটে পরাজয় কী বস্তু, সেটাই এই হোলকার স্টেডিয়াম এখনও পর্যন্ত জানে না।
আরও পড়ুন:
KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শুভমান গিলের নেতৃত্বে অপরাজেয় রেকর্ড অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, নিউজিল্যান্ডও প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইবে না।
আরও পড়ুন:
Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড!
কেমন হবে উইকেটের চরিত্র?
সিরিজের তৃতীয় ম্য়াচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইন্দোরের এই উইকেট ব্যাটিংয়ের জন্য একেবারে স্বর্গরাজ্য বলে মনে করা হয়। উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্যাটে আসে। এই মাঠের বাউন্ডারি তুলনামূলকভাবে অনেকটাই ছোট। সেকারণে চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে।
অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত সিরিজের তৃতীয় ম্য়াচে দেখা যেতে পারে রানের বন্যা। যদিও বোলারদের পক্ষে এই উইকেটে রানের গতি আটকানো বেশ কঠিনই হবে।
Jan 18, 2026 21:38 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: অবশেষে জিতল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: এই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলল নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে ২-১ ব্যবধানেও এই সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন।
Jan 18, 2026 21:36 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক মেজাজে বিরাট
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলিকে আরও আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি ১০৭ বলে ১২৪ রান করেছএন। ৪৬ ওভারে তিনি ব্য়াক টু ব্যাক ২ চার মারলেন।
Jan 18, 2026 21:16 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: আউট সিরাজ
IND vs NZ 3rd ODI, Live Updates: পরের বলেই আউট হয়ে গেলেন মহম্মদ সিরাজ। তিনি রানের খাতাও খুলতে পারলেন না। উইকেটকিপার মিচেল হে-র হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ফোকস।
Jan 18, 2026 21:15 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট হর্ষিত রানা
IND vs NZ 3rd ODI, Live Updates: এবার দুরন্ত অর্ধশতরান করলেন হর্ষিত রানা। মাত্র ৪১ বলে তাঁর ব্যাট থেকে ৫০ রান বেরিয়ে আসে। যদিও এরপরই তিনি আউট হয়ে যান। জাক ফোকসের বলে হেনরি নিকোলস ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
Jan 18, 2026 20:59 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮৫ তম শতরান পূরণ করলেন বিরাট কোহলি। এই ম্য়াচে তিনি ৯২ বলে ১০০ রান পূরণ করলেন। ৪০.৩ ওভারে ভারতের স্কোর ২৩৭/৬।
Jan 18, 2026 20:49 IST
পড়ে নিন বিস্তারিত:
Jan 18, 2026 20:45 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: একাই লড়াই চালাচ্ছেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: ৩৭ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। ভারতের স্কোর ২০৬/৬। বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫তম শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন। ৮২ বলে ৮৪ রান করে ব্যাট করছেন তিনি।
Jan 18, 2026 20:43 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: আরও চাপে টিম ইন্ডিয়া, আউট জাদেজা
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বেড়ে গেল। রবীন্দ্র জাদেজা আউট হতেই ভারতের ষষ্ঠ উইকেটের পতন হল। জাদেজা ১৬ বলে ১২ রান করে ফিরে গেলেন। টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বেড়ে গেল। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/৬।
Jan 18, 2026 20:41 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: আপাতত ব্যাট করছেন বিরাট-জাদেজা
IND vs NZ 3rd ODI, Live Updates: নীতীশ আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের হাল ধরেছেন। কোহলি ৭১ বলে ৭১ এবং জাদেজা ১৩ বলে ১১ রান করে ব্যাট করছেন। ৩১.১ ওভার শেষে ভারতের স্কোর ১৭৬/৫।
Jan 18, 2026 20:07 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট নীতীশ
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলির পর নীতীশ রেড্ডিও হাঁকালেন দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি। যদিও এরপরই তিনি আউট হয়ে যান। রেড্ডির ব্যাট থেকে ৫৭ বলে ৫৩ রান বেরিয়ে এসেছে। ভারতের স্কোর ২৮ ওভারে ১৬০/৫।
Jan 18, 2026 20:04 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: ধীরে-ধীরে এগোচ্ছে কোহলি-নীতীশের ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলি এবং নীতীশ কুমার রেড্ডি আপাতত ভারতের ইনিংস ধীরে-ধীরে এগিয়ে নিয়ে চলেছেন। বিরাট ৫৯ এবং নীতীশ ৩৫ রানে ব্যাট করছেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩৫/৪।
Jan 18, 2026 19:46 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: আরও একটি হাফসেঞ্চুরি বিরাটের ব্যাটে
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলির ব্য়াটে আরও একটি দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া গেল। এখনও পর্যন্ত তিনি ৫২ বলে ৫১ রান করেছেন। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১২২/৪।
Jan 18, 2026 19:12 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়সের পর আউট রাহুলও
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ারের পর কেএল রাহুলও ব্যাট করতে এসেই ফিরে গেলেন। এই ম্য়াচে রাহুল ৬ বলে মাত্র ১ রান করলেন। টিম ইন্ডিয়া এবার বেশ চাপে পড়ে গেল। বিরাট ছাড়া আর সেভাবে কোনও অভিজ্ঞ ব্য়াটার রইলেন না।
Jan 18, 2026 19:06 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ার আউট, চাপ বাড়ল ভারতের
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ার ১০ বলে ৩ রান করে আউট হয়ে গেলেন। ভারতের তৃতীয় উইকেটের পতন হল। যদিও অপর প্রান্তে এখনও দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ১২.৩ ওভারে ভারতের স্কোর ৭১/৩।
Jan 18, 2026 19:04 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: ফের গর্জে উঠলেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ফেললেও, ইতিমধ্যে তারা ৬৬ রান করে ফেলেছে। ২৯ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ইতিমধ্যে তিনি ৪ বাউন্ডারি এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।
Jan 18, 2026 19:02 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: দ্বিতীয় ধাক্কা টিম ইন্ডিয়ার
IND vs NZ 3rd ODI, Live Updates: রোহিত শর্মার পর অধিনায়ক শুভমান গিলও ব্যর্থ হলেন। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দল ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারাল। শুভমান গিল ২৩ রান করে কাইল জেমিসনের বলে আউট হয়ে গেলেন।
Jan 18, 2026 18:29 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: বড় ধাক্কা ভারতের, ফিরে গেলেন রোহিত
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। এই ম্য়াচেও রোহিত শুরুটা বেশ ভাল করে বড় রান করতে পারলেন না। জ়াক ফোকসের বলে তিনি ক্রিশ্চিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ২ বল আগেই রোহিত আরও একটি ক্যাচ তুলেছিলেন। কিন্তু, উইকেটকিপার মিচেল হে সেই সুযোগ হাতছাড়া করেন। কিন্তু, ক্লার্ক সেই ভুল করলেন না। ১৩ বলে ১১ রান করে ফিরতে হল রোহিতকে।
Jan 18, 2026 18:12 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs NZ 3rd ODI, Live Updates: জয়ের জন্য ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নামল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমান গিল ওপেন করতে নামলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করতে আসছেন কাইল জেমিসন।
Jan 18, 2026 18:10 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করল। ড্যারিল মিচেল ১৩৭ রান করেন। অন্যদিকে, গ্লেন ফিলিপস করেছেন ১০৬ রান। শেষদিকে অধিনায়ক ব্রেসওয়েল ২৮ রানে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়ার হয়ে আর্শদীপ সিং এবং হর্ষিত রানা তিনটে করে উইকেট শিকার করেন।
Jan 18, 2026 18:08 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষবেলায় নড়বড়ে কিউয়ি ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজ়িল্যান্ডের ইনিংস শেষের দিকে বেশ নড়বড়ে হয়ে গেল। আর সেকারণে তারা গত ৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। এই কারণে কিউয়ি দল ডেথ ওভারে দ্রুত রান করতে পারেনি। আর্শদীপ এখনও পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন।
Jan 18, 2026 17:18 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: ক্রমাগত উইকেট হারাচ্ছে নিউজ়িল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার বোলিং দাপটে লাগাতার উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড। সেকারণে টিম ইন্ডিয়া এই ম্য়াচে কামব্যাক করেছে। উইকেটকিপার ব্যাটার মিচেল হে ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
Jan 18, 2026 17:16 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: আউট ড্যারিল মিচেল
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষ হল এক মহাকাব্যিক ইনিংসের। ১৩১ বলে ১৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ড্যারিল মিচেল। মহম্মদ সিরাজের বলে তিনি কুলদীপ যাদবের হাতে ক্যাচ তুলে দেন। ১৪ চার এবং তিন ছক্কা হাঁকান তিনি।
Jan 18, 2026 16:59 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শতরান করেই আউট গ্লেন ফিলিপস
IND vs NZ 3rd ODI, Live Updates: শতরান করেই আউট হয়ে গেলেন গ্লেন ফিলিপস। ১০৬ রান করে ফিরলেন তিনি। আর্শদীপের বলে দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন উইকেটকিপার কেএল রাহুল। নিউজিল্যান্ড ২৭৭ রানে চতুর্থ উইকেট হারাল।
Jan 18, 2026 16:29 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন মিচেল
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত শতরান হাঁকালেন ড্যারিল মিচেল। ভারতের বিরুদ্ধে গত ৬ ইনিংসে এই কিউয়ি ব্যাটার চতুর্থ শতরান করলেন। রবিবাসরীয় ম্য়াচে তিনি ১০৬ বলে সেঞ্চুরি হাঁকালেন। ইতিমধ্যে তিনি ১০ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন গ্লেন ফিলিপস। প্রসঙ্গত, রাজকোটেও মিচেল তিন অঙ্কের রান করেছিলেন।
Jan 18, 2026 16:12 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি ফিলিপসের
IND vs NZ 3rd ODI, Live Updates: ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফসেঞ্চুরি পূরণ করলেন গ্লেন ফিলিপস। প্রথমে তিনি ড্যারিল মিচেলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। অবশেষে ৫৩ বলে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি।
Jan 18, 2026 15:48 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি ড্যারিল মিচেলের
IND vs NZ 3rd ODI, Live Updates: ভারতের বিরুদ্ধে আরও একবার ধামাকাদার ইনিংস খেললেন ড্যারিল মিচেল। ইন্দোরেও তাঁর ব্যাট থেকে ঝকঝে একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এল। এই নিয়ে ভারতের মাটিতে তিনি লাগাতার ৫ ইনিংসে ৫০+ রান করলেন।
Jan 18, 2026 15:46 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: ১৭ ওভার শেষে স্কোর ৮৪/৩
IND vs NZ 3rd ODI, Live Updates: ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮৪ রান। ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস দুজনেই কিউই ইনিংস নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন। মিচেল ৪০ রানে পৌঁছেছেন, আর ফিলিপস ৯ রান দিয়ে তাঁকে সঙ্গত দিচ্ছেন।
Jan 18, 2026 14:41 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল এবার তৃতীয় উইকেট হারাল। হর্ষিত রানা এবার উইল ইয়ংকে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। তবে এক্ষেত্রে রবীন্দ্র জাদেজার নাম আলাদা করে উল্লেখ করতেই হবে। অসাধারণ একটি ক্যাচ নিলেন জাদেজা। সেকারণে ভারত এই ম্যাচে আবারও ফিরে এসেছে।
Jan 18, 2026 14:38 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: দুর্দান্ত কামব্যাক নিউজিল্যান্ডের
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ২ ওভারে জোড়া উইকেট হারানোর পর কিউয়ি দল দুর্দান্ত কামব্যাক করল। ড্য়ারিল মিচেল এবং উইল ইয়ং আক্রমণাত্মক ভঙ্গিতে আপাতত ব্যাট করছেন। আর সেকারণেই ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ছে।
Jan 18, 2026 14:11 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: বড় দায়িত্ব নিতে হবে ড্যারিল মিচেলকে
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের শুরুটা বেশ খারাপ হয়েছে। এবার ড্যারিল মিচেল এবং উইল ইয়ং ইনিংসের হাল ধরেছেন। দুজনেই বেশ নিশ্চিন্তে ব্য়াট করছেন। সঙ্গে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ানোর চেষ্টাও করছেন।
Jan 18, 2026 14:08 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল দ্বিতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারাল। ডেভন কনওয়ে মাত্র ৫ রান করে হর্ষিত রানার বলে আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার শুরুটা যে বেশ ধামাকাদার হয়েছে, তা বলা যেতেই পারে।
Jan 18, 2026 14:07 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ধাক্কা খেল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ওভারেই উইকেট হারাল কিউয়ি দল। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন হেনরি নিকোলস। আর্শদীপ সিং তাঁর উইকেট শিকার করলেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার খাতাও খুলে গেল।
Jan 18, 2026 14:05 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং
IND vs NZ 3rd ODI, Live Updates: তৃতীয় ওয়ানডে ম্য়াচে নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়ে গেল। কিউয়ি ব্রিগেডের হয়ে ওপেন করতে নামলেন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। ভারতের হয়ে প্রথম ওভার করছেন আর্শদীপ সিং।
Jan 18, 2026 13:03 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: টসে জিতল ভারত, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় ইনিংসে শিশিরের একটি গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। সেকারণে বল করা অনেকটাই কঠিন হয়ে যাবে। টিম ইন্ডিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে।
Jan 18, 2026 12:28 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
IND vs NZ 3rd ODI, Live Updates: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।
Jan 18, 2026 12:26 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
IND vs NZ 3rd ODI, Live Updates: শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
Jan 18, 2026 11:42 IST
আরও পড়ুন:
Jan 18, 2026 11:41 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: কী বলছে পরিসংখ্যান?
IND vs NZ 3rd ODI, Live Updates: আসলে, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ওয়ানডে রেকর্ড এককথায় অসাধারণ। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সাতটি ওয়ানডে ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে ভারত। অর্থাৎ, ওয়ানডে ক্রিকেটে পরাজয় কী বস্তু, সেটাই এই হোলকার স্টেডিয়াম এখনও পর্যন্ত জানে না।
Jan 18, 2026 11:40 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: ১-১ ব্যবধানে দাঁড়িয়ে সিরিজ
IND vs NZ 3rd ODI, Live Updates: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে দুটো দলই এখনও পর্যন্ত একটি করে ম্য়াচে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে রবিবাসরীয় ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারাই সিরিজ নিজেদের পকেটে পুরতে পারবে।
Jan 18, 2026 11:38 IST
IND vs NZ 3rd ODI, Live Updates: নমস্কার
IND vs NZ 3rd ODI, Live Updates: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
IND vs NZ Highlights: শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্য়াচ। ভারতীয় ক্রিকেট দল চলতি সিরিজের নির্ণায়ক ম্য়াচে ৪১ রানে পরাস্ত হল। সেইসঙ্গে ২-১ ব্যবধানেও হাতছাড়া করল সিরিজ।

শতরান করলেও টিম ইন্ডিয়াকে জেতাতে পারলেন না বিরাট
India vs New Zealand 3rd ODI 2026 Match Scorecard, IND vs NZ Highlights: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন।
ইতিপূর্বে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়েন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর জায়গায় এন্টি নিয়েছিলেন আর্শদীপ সিং। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হল না। রানের খাতাই খুলতে পারলেন না হেনরি নিকোলস। আর্শদীপ সিং টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে না করতেই উইকেট নিলেন। অন্যদিকে ডেভন কনওয়েকে ৫ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান হর্ষিত রানা। যাইহোক এরপর ড্যারিল মিচেল এবং উইল ইয়ংয়ের মধ্যে একটা ছোট পার্টনারশিপ (৫৩ রানের) গড়ে ওঠে। তবে হর্ষিত রানার বলে উইল ইয়ং ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। দুর্দান্ত একটি ক্যাচ নিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এরপর ড্যারিল মিচেলকে সঙ্গ দিতে আসেন গ্লেন ফিলিপস। ইতিমধ্যে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন মিচেল। এই নিয়ে ভারতের মাটিতে তিনি লাগাতার ৫ ইনিংসে ৫০+ রান করলেন। এই ম্য়াচে ড্যারিল মিচেলের (১৩৭) পাশাপাশি গ্লেন ফিলিপসও (১০৬) দুর্দান্ত শতরান করলেন। তাঁদের মধ্যে ২১৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষের দিকে কিউয়ি ব্যাটারদের ভিত কিছুটা হলেও নড়ে যায়। ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করল। ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৩৩৮ রান করতে হবে।
এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। কিন্তু, শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। এই ম্য়াচেও রোহিত শুরুটা বেশ ভাল করে বড় রান করতে পারলেন না। জ়াক ফোকসের বলে তিনি ক্রিশ্চিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ২ বল আগেই রোহিত আরও একটি ক্যাচ তুলেছিলেন। কিন্তু, উইকেটকিপার মিচেল হে সেই সুযোগ হাতছাড়া করেন। কিন্তু, ক্লার্ক সেই ভুল করলেন না। ১৩ বলে ১১ রান করে ফিরতে হল রোহিতকে। এরপর শুভমান (২৩), শ্রেয়স (৩), রাহুল (১) কেউই বেশিক্ষণ টিকতে পারলেন না।
কোহলি-হর্ষিতের লড়াই
বিরাট কোহলি তো না হয় শতরান হাঁকিয়েছেন, এটা স্বাভাবিক ঘটনা। এই জন্যই তাঁকে চেজ় মাস্টার বলা হয়। তবে যদি ভারত এই ম্য়াচটা জিততে পারত, তাহলে অবশ্য সোনায় সোহাগা হত। কারণে জাতীয় স্বার্থের চেয়ে বড় আর কিছু হতে পারে না। কিন্তু, বিরাটের সঙ্গে সপ্তম উইকেটে টিম ইন্ডিয়ার বোলিং অলরাউন্ডার হর্ষিত রানা যে লড়াই চালালেন, তা সত্যিই প্রশংসনীয়। ৪৩ বলে ৫২ রান করে তিনি আউট হন। তার থেকেও বড় কথা, বিরাটের সঙ্গে তিনি ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তুললেন। নাহলে ভারতের পক্ষে এই সম্মানজনক স্কোরটাও খাড়া করা সম্ভব ছিল না। টিম ইন্ডিয়ার টপ অর্ডার যদি আর খানিকটা রান করতে পারত, তাহলেই ম্য়াচের পাশাপাশি সিরিজও জিততে পারত ভারত।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
আরও পড়ুন:
Rohit Sharma and Virat Kohli Next ODI Series: আগামী ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না রোহিত-কোহলিকে! কোন সিরিজে করবেন কামব্যাক?
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।
উল্লেখ্য নিউজিল্যান্ডের সামনে প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। রাজকোটে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে কিউয়ি দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। শেষপর্যন্ত তারা ৭ উইকেটে জয়লাভ করে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
প্রথম ওয়ানডে ম্য়াচেও কিউয়িরা দুর্দান্ত লড়াই করেছিল। কিন্তু, তা সত্ত্বেও তারা জিততে পারেনি। এই পরিস্থিতিতে চলতি সিরিজ জয়ের স্বপ্ন নিউজিল্যান্ডের কাছে কার্যত অধরাই থেকে যেতে পারে। শুভমান ব্রিগেড নিউজিল্যান্ডের এই স্বপ্নকে কখনই পূরণ হতে দেবে না। কেন এই কথা বলছি, আসুন ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া যাক।
আরও পড়ুন:
IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
ইন্দোরে জয়ের কথা ভুলেই যাও নিউজিল্যান্ড!
আসলে, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ওয়ানডে রেকর্ড এককথায় অসাধারণ। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত সাতটি ওয়ানডে ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটা ম্য়াচেই জয়লাভ করেছে ভারত। অর্থাৎ, ওয়ানডে ক্রিকেটে পরাজয় কী বস্তু, সেটাই এই হোলকার স্টেডিয়াম এখনও পর্যন্ত জানে না।
আরও পড়ুন:
KL Rahul Century: সেঞ্চুরি তো নেহাত সংখ্যামাত্র! ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের নাম রাহুল
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শুভমান গিলের নেতৃত্বে অপরাজেয় রেকর্ড অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, নিউজিল্যান্ডও প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইবে না।
আরও পড়ুন:
Virat Kohli Breaks Sachin Tendulkar Record: বিরাটই টিম ইন্ডিয়ার আসল 'ধুরন্ধর', করলেন মাত্র ২৩ রান, ভাঙলেন শচীনের মহারেকর্ড!
কেমন হবে উইকেটের চরিত্র?
সিরিজের তৃতীয় ম্য়াচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইন্দোরের এই উইকেট ব্যাটিংয়ের জন্য একেবারে স্বর্গরাজ্য বলে মনে করা হয়। উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্যাটে আসে। এই মাঠের বাউন্ডারি তুলনামূলকভাবে অনেকটাই ছোট। সেকারণে চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে।
অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত সিরিজের তৃতীয় ম্য়াচে দেখা যেতে পারে রানের বন্যা। যদিও বোলারদের পক্ষে এই উইকেটে রানের গতি আটকানো বেশ কঠিনই হবে।
IND vs NZ 3rd ODI, Live Updates: অবশেষে জিতল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: এই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলল নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল ২৯৬ রানেই অলআউট হয়ে গেল। শেষপর্যন্ত নিউজিল্য়ান্ড ৪১ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে ২-১ ব্যবধানেও এই সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলেছে। ভারতের হয়ে বিরাট কোহলি ১০৮ বলে ১২৪ রান করলেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক মেজাজে বিরাট
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলিকে আরও আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি ১০৭ বলে ১২৪ রান করেছএন। ৪৬ ওভারে তিনি ব্য়াক টু ব্যাক ২ চার মারলেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: আউট সিরাজ
IND vs NZ 3rd ODI, Live Updates: পরের বলেই আউট হয়ে গেলেন মহম্মদ সিরাজ। তিনি রানের খাতাও খুলতে পারলেন না। উইকেটকিপার মিচেল হে-র হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ফোকস।
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট হর্ষিত রানা
IND vs NZ 3rd ODI, Live Updates: এবার দুরন্ত অর্ধশতরান করলেন হর্ষিত রানা। মাত্র ৪১ বলে তাঁর ব্যাট থেকে ৫০ রান বেরিয়ে আসে। যদিও এরপরই তিনি আউট হয়ে যান। জাক ফোকসের বলে হেনরি নিকোলস ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮৫ তম শতরান পূরণ করলেন বিরাট কোহলি। এই ম্য়াচে তিনি ৯২ বলে ১০০ রান পূরণ করলেন। ৪০.৩ ওভারে ভারতের স্কোর ২৩৭/৬।
পড়ে নিন বিস্তারিত:
একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!
IND vs NZ 3rd ODI, Live Updates: একাই লড়াই চালাচ্ছেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: ৩৭ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। ভারতের স্কোর ২০৬/৬। বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫তম শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন। ৮২ বলে ৮৪ রান করে ব্যাট করছেন তিনি।
IND vs NZ 3rd ODI, Live Updates: আরও চাপে টিম ইন্ডিয়া, আউট জাদেজা
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বেড়ে গেল। রবীন্দ্র জাদেজা আউট হতেই ভারতের ষষ্ঠ উইকেটের পতন হল। জাদেজা ১৬ বলে ১২ রান করে ফিরে গেলেন। টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বেড়ে গেল। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/৬।
IND vs NZ 3rd ODI, Live Updates: আপাতত ব্যাট করছেন বিরাট-জাদেজা
IND vs NZ 3rd ODI, Live Updates: নীতীশ আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের হাল ধরেছেন। কোহলি ৭১ বলে ৭১ এবং জাদেজা ১৩ বলে ১১ রান করে ব্যাট করছেন। ৩১.১ ওভার শেষে ভারতের স্কোর ১৭৬/৫।
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট নীতীশ
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলির পর নীতীশ রেড্ডিও হাঁকালেন দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি। যদিও এরপরই তিনি আউট হয়ে যান। রেড্ডির ব্যাট থেকে ৫৭ বলে ৫৩ রান বেরিয়ে এসেছে। ভারতের স্কোর ২৮ ওভারে ১৬০/৫।
IND vs NZ 3rd ODI, Live Updates: ধীরে-ধীরে এগোচ্ছে কোহলি-নীতীশের ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলি এবং নীতীশ কুমার রেড্ডি আপাতত ভারতের ইনিংস ধীরে-ধীরে এগিয়ে নিয়ে চলেছেন। বিরাট ৫৯ এবং নীতীশ ৩৫ রানে ব্যাট করছেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩৫/৪।
IND vs NZ 3rd ODI, Live Updates: আরও একটি হাফসেঞ্চুরি বিরাটের ব্যাটে
IND vs NZ 3rd ODI, Live Updates: বিরাট কোহলির ব্য়াটে আরও একটি দুর্দান্ত অর্ধশতরান দেখতে পাওয়া গেল। এখনও পর্যন্ত তিনি ৫২ বলে ৫১ রান করেছেন। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১২২/৪।
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়সের পর আউট রাহুলও
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ারের পর কেএল রাহুলও ব্যাট করতে এসেই ফিরে গেলেন। এই ম্য়াচে রাহুল ৬ বলে মাত্র ১ রান করলেন। টিম ইন্ডিয়া এবার বেশ চাপে পড়ে গেল। বিরাট ছাড়া আর সেভাবে কোনও অভিজ্ঞ ব্য়াটার রইলেন না।
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ার আউট, চাপ বাড়ল ভারতের
IND vs NZ 3rd ODI, Live Updates: শ্রেয়স আইয়ার ১০ বলে ৩ রান করে আউট হয়ে গেলেন। ভারতের তৃতীয় উইকেটের পতন হল। যদিও অপর প্রান্তে এখনও দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ১২.৩ ওভারে ভারতের স্কোর ৭১/৩।
IND vs NZ 3rd ODI, Live Updates: ফের গর্জে উঠলেন বিরাট কোহলি
IND vs NZ 3rd ODI, Live Updates: পাওয়ার প্লে চলাকালীন টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ফেললেও, ইতিমধ্যে তারা ৬৬ রান করে ফেলেছে। ২৯ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ইতিমধ্যে তিনি ৪ বাউন্ডারি এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: দ্বিতীয় ধাক্কা টিম ইন্ডিয়ার
IND vs NZ 3rd ODI, Live Updates: রোহিত শর্মার পর অধিনায়ক শুভমান গিলও ব্যর্থ হলেন। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দল ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারাল। শুভমান গিল ২৩ রান করে কাইল জেমিসনের বলে আউট হয়ে গেলেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: বড় ধাক্কা ভারতের, ফিরে গেলেন রোহিত
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরুতেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। এই ম্য়াচেও রোহিত শুরুটা বেশ ভাল করে বড় রান করতে পারলেন না। জ়াক ফোকসের বলে তিনি ক্রিশ্চিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মাত্র ২ বল আগেই রোহিত আরও একটি ক্যাচ তুলেছিলেন। কিন্তু, উইকেটকিপার মিচেল হে সেই সুযোগ হাতছাড়া করেন। কিন্তু, ক্লার্ক সেই ভুল করলেন না। ১৩ বলে ১১ রান করে ফিরতে হল রোহিতকে।
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs NZ 3rd ODI, Live Updates: জয়ের জন্য ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নামল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমান গিল ওপেন করতে নামলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করতে আসছেন কাইল জেমিসন।
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করল। ড্যারিল মিচেল ১৩৭ রান করেন। অন্যদিকে, গ্লেন ফিলিপস করেছেন ১০৬ রান। শেষদিকে অধিনায়ক ব্রেসওয়েল ২৮ রানে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়ার হয়ে আর্শদীপ সিং এবং হর্ষিত রানা তিনটে করে উইকেট শিকার করেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষবেলায় নড়বড়ে কিউয়ি ইনিংস
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজ়িল্যান্ডের ইনিংস শেষের দিকে বেশ নড়বড়ে হয়ে গেল। আর সেকারণে তারা গত ৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে। এই কারণে কিউয়ি দল ডেথ ওভারে দ্রুত রান করতে পারেনি। আর্শদীপ এখনও পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: ক্রমাগত উইকেট হারাচ্ছে নিউজ়িল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার বোলিং দাপটে লাগাতার উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড। সেকারণে টিম ইন্ডিয়া এই ম্য়াচে কামব্যাক করেছে। উইকেটকিপার ব্যাটার মিচেল হে ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
IND vs NZ 3rd ODI, Live Updates: আউট ড্যারিল মিচেল
IND vs NZ 3rd ODI, Live Updates: শেষ হল এক মহাকাব্যিক ইনিংসের। ১৩১ বলে ১৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ড্যারিল মিচেল। মহম্মদ সিরাজের বলে তিনি কুলদীপ যাদবের হাতে ক্যাচ তুলে দেন। ১৪ চার এবং তিন ছক্কা হাঁকান তিনি।
IND vs NZ 3rd ODI, Live Updates: শতরান করেই আউট গ্লেন ফিলিপস
IND vs NZ 3rd ODI, Live Updates: শতরান করেই আউট হয়ে গেলেন গ্লেন ফিলিপস। ১০৬ রান করে ফিরলেন তিনি। আর্শদীপের বলে দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন উইকেটকিপার কেএল রাহুল। নিউজিল্যান্ড ২৭৭ রানে চতুর্থ উইকেট হারাল।
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন মিচেল
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত শতরান হাঁকালেন ড্যারিল মিচেল। ভারতের বিরুদ্ধে গত ৬ ইনিংসে এই কিউয়ি ব্যাটার চতুর্থ শতরান করলেন। রবিবাসরীয় ম্য়াচে তিনি ১০৬ বলে সেঞ্চুরি হাঁকালেন। ইতিমধ্যে তিনি ১০ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন গ্লেন ফিলিপস। প্রসঙ্গত, রাজকোটেও মিচেল তিন অঙ্কের রান করেছিলেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: হাফসেঞ্চুরি ফিলিপসের
IND vs NZ 3rd ODI, Live Updates: ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফসেঞ্চুরি পূরণ করলেন গ্লেন ফিলিপস। প্রথমে তিনি ড্যারিল মিচেলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। অবশেষে ৫৩ বলে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি।
IND vs NZ 3rd ODI, Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি ড্যারিল মিচেলের
IND vs NZ 3rd ODI, Live Updates: ভারতের বিরুদ্ধে আরও একবার ধামাকাদার ইনিংস খেললেন ড্যারিল মিচেল। ইন্দোরেও তাঁর ব্যাট থেকে ঝকঝে একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এল। এই নিয়ে ভারতের মাটিতে তিনি লাগাতার ৫ ইনিংসে ৫০+ রান করলেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: ১৭ ওভার শেষে স্কোর ৮৪/৩
IND vs NZ 3rd ODI, Live Updates: ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮৪ রান। ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস দুজনেই কিউই ইনিংস নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন। মিচেল ৪০ রানে পৌঁছেছেন, আর ফিলিপস ৯ রান দিয়ে তাঁকে সঙ্গত দিচ্ছেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল এবার তৃতীয় উইকেট হারাল। হর্ষিত রানা এবার উইল ইয়ংকে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। তবে এক্ষেত্রে রবীন্দ্র জাদেজার নাম আলাদা করে উল্লেখ করতেই হবে। অসাধারণ একটি ক্যাচ নিলেন জাদেজা। সেকারণে ভারত এই ম্যাচে আবারও ফিরে এসেছে।
IND vs NZ 3rd ODI, Live Updates: দুর্দান্ত কামব্যাক নিউজিল্যান্ডের
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ২ ওভারে জোড়া উইকেট হারানোর পর কিউয়ি দল দুর্দান্ত কামব্যাক করল। ড্য়ারিল মিচেল এবং উইল ইয়ং আক্রমণাত্মক ভঙ্গিতে আপাতত ব্যাট করছেন। আর সেকারণেই ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ছে।
IND vs NZ 3rd ODI, Live Updates: বড় দায়িত্ব নিতে হবে ড্যারিল মিচেলকে
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের শুরুটা বেশ খারাপ হয়েছে। এবার ড্যারিল মিচেল এবং উইল ইয়ং ইনিংসের হাল ধরেছেন। দুজনেই বেশ নিশ্চিন্তে ব্য়াট করছেন। সঙ্গে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ানোর চেষ্টাও করছেন।
IND vs NZ 3rd ODI, Live Updates: দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ড ক্রিকেট দল দ্বিতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারাল। ডেভন কনওয়ে মাত্র ৫ রান করে হর্ষিত রানার বলে আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার শুরুটা যে বেশ ধামাকাদার হয়েছে, তা বলা যেতেই পারে।
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ধাক্কা খেল নিউজিল্যান্ড
IND vs NZ 3rd ODI, Live Updates: প্রথম ওভারেই উইকেট হারাল কিউয়ি দল। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন হেনরি নিকোলস। আর্শদীপ সিং তাঁর উইকেট শিকার করলেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার খাতাও খুলে গেল।
IND vs NZ 3rd ODI, Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং
IND vs NZ 3rd ODI, Live Updates: তৃতীয় ওয়ানডে ম্য়াচে নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়ে গেল। কিউয়ি ব্রিগেডের হয়ে ওপেন করতে নামলেন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। ভারতের হয়ে প্রথম ওভার করছেন আর্শদীপ সিং।
IND vs NZ 3rd ODI, Live Updates: টসে জিতল ভারত, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় ইনিংসে শিশিরের একটি গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। সেকারণে বল করা অনেকটাই কঠিন হয়ে যাবে। টিম ইন্ডিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে।
IND vs NZ 3rd ODI, Live Updates: নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
IND vs NZ 3rd ODI, Live Updates: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।
IND vs NZ 3rd ODI, Live Updates: টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
IND vs NZ 3rd ODI, Live Updates: শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
আরও পড়ুন:
ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান?