/indian-express-bangla/media/media_files/2026/01/18/shubman-gill-19-2026-01-18-19-55-50.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
India vs New Zealand: প্রথমে বরোদা, তারপর রাজকোট। আর এবার ইন্দোর। লাগাতার ৩ ম্য়াচে একটি দুর্বলতা কিছুতেই ভারতের পিছু ছাড়তে চাইছে না। সিরিজের তৃতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে মোট ৩৩৭ রান করেছে। একটা সময় কিউয়ি দল মাত্র পাঁচ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল। খুব স্বাভাবিকভাবে তারা যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল। কিন্তু, ভারতীয় বোলাররা কার্যত জামাই আদর করে তাদের কামব্যাক করার সুযোগ দিল। এই ম্যাচে শুভমান (Shubman Gill) একেবারে সাধারণ মানের অধিনায়কত্ব করলেন। আর বোলাররা দিলেন ২ হাত খুলে রান।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Live Updates: ওয়ানডে ক্রিকেটে ৭৮ হাফসেঞ্চুরি! মেহফিল লুটছেন বিরাট কোহলি
পুরনো ভুলই আওড়াল টিম ইন্ডিয়া
টস জয়ের পর অধিনায়ক শুভমান গিল নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথম ওভারেই আর্শদীপ সিং প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন হেনরি নিকোলসকে। পরের ওভারেই হর্ষিত রানা আউট করেন ডেভন কনওয়েকে। ৫৮ রান হতে না হতেই কিউয়ি ব্রিগেড হারায় উইল ইয়ংকে। এমন সময় নিউজিল্যান্ডের উপর যথেষ্ট চাপ তৈরি হয়েছিল। ম্যাচের লাগাম ভারতীয় ক্রিকেটারদের হাতেই ছিল। এরপর? চতুর্থ উইকেট হাসিল করতে করতে ভারতীয় বোলাররা ২১৯ রান খরচ করে ফেলে।
আরও পড়ুন:
৩১ ওভার পর্যন্ত অধিনায়ক শুভমান গিল একটা পার্টনারশিপ ভাঙার পরিকল্পনা করতে পারলেন না। একে তো উইকেট পড়ছিল না। তার উপর ভারতীয় বোলাররা ২ হাত উপুড় করে রান দিয়ে যাচ্ছিলেন। আর্শদীপ ১০ ওভারে দেন ৬৩ রান। হর্ষিত খরচ করেন ৮৪ রান। কুলদীপ যাদব মাত্র ৬ ওভারের স্পেল করলেন। এরমধ্যে তিনিও ৪৮ রান দিয়ে ফেলেন। রবীন্দ্র জাদেজাকে বল করার জন্য আবার ২৯ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হল।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
বিশ্বকাপের আগে বাড়ল টেনশন
মিডল ওভারে উইকেট শিকার না করতে পারার দুর্বলতা টিম ইন্ডিয়াকে কার্যত রাহুর মতো গ্রাস করছে। ভারতীয় বোলাররা বিশেষ করে স্পিনাররা নিজেদের দেশেই এমন দুর্দশার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে কীভাবে টিম ইন্ডিয়া উইকেট শিকার করবে, তা চিন্তা করেই ঘুম উড়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। আগামী বছর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হবে। সেকারণে এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us