IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান?

IND vs NZ 3rd ODI: রবিবার (১৮ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচে একটি অনন্য রেকর্ড কায়েম করতে পারেন। আসুন, সেটা নিয়ে আলোচনা করা যাক।

IND vs NZ 3rd ODI: রবিবার (১৮ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্য়াচ খেলতে নামছে। এই ম্য়াচে একটি অনন্য রেকর্ড কায়েম করতে পারেন। আসুন, সেটা নিয়ে আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill (11)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। রবিবার (১৮ জানুয়ারি) এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের আসর বসছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। যে দল এই ম্য়াচটা জিততে পারবে, তারাই ২-১ ব্যবধানে পকেটে পুরতে পারবে এই সিরিজ। সেকারণে ২ দলই আপাতত ম্য়াচটা জেতার পূর্ণ চেষ্টা করছে। এই সিরিজের নির্ণায়ক ম্য়াচে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্য়াচে শুভমান যদি ৭০ রান করতে পারেন, তাহলে ইতিহাসের এক নয়া অধ্যায় লিখে ফেলবেন তিনি। এমনকী, বিরাট কোহলি (Virat Kohli) এবং শিখর ধাওয়ানের রেকর্ডও ভেঙে দেবেন। 

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস

ইতিহাস গড়তে পারেন শুভমান গিল

টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যদি তৃতীয় ওয়ানডে ম্য়াচে আর ২৭ রান করতে পারেন, তাহলে মাত্র ৭০ ইনিংসেই তিনি ওয়ানডে ক্রিকেটে ৩ হাজার রান পূরণ করতে পারবেন। আপাতত এই রেকর্ডটি রয়েছে শিখর ধাওয়ানের দখলে। ধাওয়ান মাত্র ৭২ ওয়ানডে ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি এই শৃঙ্গ স্পর্শ করার জন্য ৭৫ ইনিংস খেলেছিলেন। সেক্ষেত্রে শ্রেয়স এই রেকর্ড কায়েম করতে পারেন।

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর

অধিনায়ক শুভমান গিলের আবার এই ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য আরও ৭০ রান দরকার। সেক্ষেত্রে গিলের সামনে ৬১ ইনিংসে এই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। সেইসঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম তিন হাজারের রানের মালিকও হতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান অর্জন করতে পারেন দ্বিতীয় স্থান। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন হাসিম আমলা। তিনি ৫৭ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

আরও পড়ুন:

IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!

ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়ার স্টার শুভমান গিল

এখনও পর্যন্ত শুভমান গিল ওয়ানডে ফরম্যাটে ৬০ ইনিংস খেলছেন। ইতিমধ্যে তিনি ৫৬.৩৪ ব্যাটিং গড়ে মোট ২,৯৩০ রান করেন। গত ২ ইনিংসে তিনি ৫৬-৫৬ রান করেছেন। অধিনায়ক গিলের ব্যাটে আপাতত রান রয়েছে। এই পরিস্থিতিতে আশা করা যেতে পারে, ইন্দোরেও তিনি বড়সড় 'কারনামা' গড়তে পারেন। এখনও পর্যন্ত শুভমান ইন্দোরে ২ ম্য়াচ খেলেছেন। আর দুটো ম্য়াচেই তিনি কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছেন। এই ধারাবাহিকতা তিনি আজকের ম্য়াচেও অব্যাহত রাখতে চাইবেন। পাশাপাশি ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি প্রথম সিরিজও জিততে চাইবেন।

Shreyas Iyer Virat Kohli Indian Cricket Team Shubman Gill India vs New Zealand