/indian-express-bangla/media/media_files/2026/01/25/indian-cricket-team-58-2026-01-25-02-28-19.jpg)
আজও ব্যাট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় টিম ইন্ডিয়া
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তৃতীয় ম্য়াচে জয়লাভ করতে পারলেই এই সিরিজে সূর্য অ্যান্ড কোম্পানি অপরাজেয় ব্যবধানে এগিয়ে যাবে। এই ম্যাচটি গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই মাঠে ভারত এখনও পর্যন্ত একটাই টি-২০ ম্য়াচ জিতেছে। বাকি ২ ম্য়াচ হেরে গিয়েছে। আজ গুয়াহাটিতে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!
এই ম্য়াচে অক্ষর প্যাটেল খেলার সুযোগ পান কি না, সেই দিকে অবশ্যই নজর থাকবে। সিরিজের প্রথম ম্য়াচেই চোট পেয়েছিলেন অক্ষর। তাঁর জায়গায় দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে কুলদীপ যাদব সুযোগ পেয়েছিলেন। এমনকী, জসপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ড প্রথম ম্য়াচে পরাজয়ের পর দ্বিতীয় ম্য়াচে ৩ পরিবর্তন করেছিল। এরপরও অতিথি ক্রিকেট দল রায়পুরে যাচ্ছেতাইভাবে হেরে যায়। এবার গুয়াহাটিতে নিউজিল্যান্ডের জন্য় মরণ-বাঁচন পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ টিম ইন্ডিয়া এই ম্য়াচে জিতলেই সিরিজটা নিউজিল্যান্ডের হাতছাড়া হয়ে যাবে।
আরও পড়ুন:
বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ রেকর্ড
বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট তিনটে টি-২০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ১ ম্য়াচে জয়লাভ করেছে। আর জোড়া ম্য়াচ হেরে গিয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া এই মাঠে ভারতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছিল। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১৬ রানে হারিয়ে দেয়। এই মাঠে আয়োজিত প্রথম ম্য়াচে ভারতে আবার অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল।
আরও পড়ুন:
রবিবার কেমন থাকবে গুয়াহাটির আবহাওয়া
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্য়াচটি রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। এদিন শহরে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু, ক্রিকেট সমর্থকদের অবশ্য চিন্তা করার কোনও কারণ নেই। কারণ স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাও আবার ৫ থেকে ১০ শতাংশ। সন্ধ্যার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলেছে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাত ৯টা নাগাদ সেটা ১৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
আরও পড়ুন:
IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা
বরসাপাড়া স্টেডিয়ামের পিচ রিপোর্ট
এই স্টেডিয়ামের উইকেট সাধারণত পাটা হয়ে থাকে। সেকারণে ব্যাটাররা এখানে যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। এখানে লাল মাটি দিয়ে উইকেট তৈরি করা হয়। সন্ধ্যার পর যথেষ্ট শিশির পড়ে। সেকারণে টস জেতা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। বোলাররা এই উইকেটে সুইং পাবেন। যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মোদ্দা কথা, এই উইকেটে রানের বন্যা দেখতে পাওয়া যেতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us