Abhishek Sharma Bat: ব্যাটে স্প্রিং লাগানো নেই তো! অভিষেক ঝড়ের পর 'চেক' করল নিউজিল্যান্ড, ভাইরাল ভিডিও

IND vs NZ 3rd T20I: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্য়াচে কার্যত একপেশে লড়াই চালাল ভারতীয় ক্রিকেট দল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কার্যত তাণ্ডব চালালেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা।

IND vs NZ 3rd T20I: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্য়াচে কার্যত একপেশে লড়াই চালাল ভারতীয় ক্রিকেট দল। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কার্যত তাণ্ডব চালালেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Sharma Bat Checked

ম্যাচের পর পরীক্ষা করা হচ্ছে অভিষেক শর্মার ব্যাট

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্য়াচে কার্যত একপেশে লড়াই চালাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কার্যত তাণ্ডব চালালেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। টিম ইন্ডিয়া এই ম্যাচে ৮ উইকেটে জয়ের পাশাপাশি, চলতি সিরিজেও অপরাজেয় ব্যবধানে এগিয়ে গেল। ১৫৪ রানের টার্গেট টিম ইন্ডিয়া মাত্র ১০ ওভারের মধ্যেই পূরণ করে ফেলে। এমন ঘটনায় ভারতীয় সমর্থকদের পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটাররাও অবাক হয়ে যান। আর সেকারণেই ম্য়াচ শেষ হওয়ার পর কিউয়ি ব্রিগেড অভিষেক শর্মার ব্যাট নিয়ে পরীক্ষা করতে শুরু করেন।

Advertisment

আরও পড়ুন:

India vs New Zeland 3rd T20I Highlights:অভিষেকের পর হাফসেঞ্চুরি সূর্যের, ৮ উইকেটে জয় টিম ইন্ডিয়ার!

ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা

এই জয়ের নেপথ্যে সবথেকে বড় অবদান রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মার। নিউজিল্যান্ড বোলারদের তুলোধনা করে তিনি মাত্র ২০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস উপহার দেন। ইতিমধ্যে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৪০-এর উপর। এই ম্য়াচে অভিষেকের ব্যাট থেকে ৭ চার এবং ৫ ছক্কা বেরিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি মাত্র ১৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই ভারতের দ্বিতীয় দ্রুততম শতরান।

আরও পড়ুন:

Abhishek Sharma Record: মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড অভিষেকের

ম্যাচের পর কেন পরীক্ষা করা হল অভিষেকের ব্যাট?

অভিষেক শর্মার ব্যাটিং বিস্ফোরণের পর একটি মজার ঘটনা চোখে পড়ল। ম্য়াচ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং জেকব ডাফি এগিয়ে আসেন অভিষেক শর্মার ব্যাট পরীক্ষা করতে। এই মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তবে এই পরীক্ষার সময় অভিষেক শর্মাকে মুচকি মুচকি হাসতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:

Abhishek Sharma: ব্যাটিং তো নয়, যেন সিংহ গর্জন! মাত্র ১৮ বলে তাণ্ডব চালালেন অভিষেক

দেখুন সেই ভাইরাল ভিডিও:

গোটা ম্য়াচের হাল-হকিকত এক নজরে

টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়। ব্যাট হাতে নিউজিল্যান্ড ক্রিকেট দল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১৫৪ রানের টার্গেট দিতে পারে। কিউয়ি দলের হয়ে গ্লেন ফিলিপস সর্বাধিক ৪৮ রান করেন। ভারতের হয়ে দুর্দান্ত বল করলেন জসপ্রীত বুমরাহ। তিনি ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া রবি বিষ্ণোই এবং হার্দিক পান্ডিয়া দুটো করে উইকেট তুলে নেন।

আরও পড়ুন:

Abhishek Sharma Century: ১১ ছক্কা, ৭ চার... ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি!

লক্ষ্য তাড়া করতে নেমে একতরফা জয়

১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দলের শুরুটা বেশ খারাপই হয়েছিল। প্রথম বলেই আউট হয়ে যান সঞ্জু স্যামসন। এরপর অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব ম্যাচের রং একেবারে বদলে দেন। সূর্যকুমার যাদব ৫৭ রানে অপরাজিত থাকেন। অন্য়দিকে, ঈশান কিষান ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নিউজিল্যান্ডের হয়ে ম্য়াট এবং ইশ সোধি একটি করে উইকেট শিকার করেছেন।

Abhishek Sharma Indian Cricket Team India vs New Zealand