/indian-express-bangla/media/media_files/2025/12/27/ruturaj-gaikwad-2025-12-27-17-24-39.jpg)
নিউজিল্যান্ড সিরিজ়ে আদৌ সুযোগ পাবেন রুতুরাজ?
IND vs NZ: আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ়। যদিও এখনও পর্যন্ত এই সিরিজ়ের স্কোয়াড ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আগামী ৩ কিংবা ৪ জানুয়ারি এই সিরিজ়ের (India vs New Zealand) জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষিত হবে। আশা করা হচ্ছে, এই স্কোয়াডে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার কামব্যাক করতে পারেন। আর সেকারণেই বাদের খাতায় নাম লেখাতে পারেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ের দ্বিতীয় ম্য়াচে ধামাকাদার একটি শতরান হাঁকিয়েছিলেন।
শুভমান এবং শ্রেয়সের এন্ট্রি!
ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ় চলাকালীন চোটগ্রস্ত ছিলেন। সেকারণে তিনি একটাও ম্য়াচ খেলতে পারেননি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত। তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ়ে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।
Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের
গিল ছাড়া এই সিরিজে শ্রেয়স আইয়ারও টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেন। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ চলাকালীন শেষ ম্য়াচে পাঁজরে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে তাঁকে আর ২২ গজে দেখতে পাওয়া যায়নি। আপাতত BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছেন তিনি। যদি তিনি সম্পূর্ণ ফিট হয়ে ওঠেন, সেক্ষেত্রে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ়ে তিনিও কামব্যাক করবেন।
দুর্দান্ত ফর্মে রয়েছেন রুতুরাজ
রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। কিন্তু, তা সত্ত্বেও টিম ইন্ডিয়ায় নিজের আসনটা তিনি পাকা করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে তাঁকে সুযোগ দেওয়া হলেও, আরও একবার গায়কোয়াড়ের নাম বাদ পড়তে পারে। লিস্ট এ ক্রিকেটে তাঁর পারফরম্য়ান্স যথেষ্ট নজরকাড়া। ৯৪ লিস্ট এ ম্য়াচে তিনি ৫৭.১৪ ব্যাটিং গড়ে মোট ৪,৬৮৬ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৮ শতরান এবং ১৮ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। এবার টিম ম্য়ানেজমেন্ট তাঁকে আসন্ন ওয়ানডে স্কোয়াডে রাখে কি না, সেটাই আপাতত দেখার।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us