/indian-express-bangla/media/media_files/2026/01/10/virat-kohli-record-1-2026-01-10-10-12-37.jpg)
টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি
Virat Kohli Record: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ব্যাটার শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) আরও একটি রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি। তবে এই রেকর্ড ভাঙার জন্য আর মাত্র ৯৪ রান তাঁকে করতে হবে। আগামী সিরিজে যদি তিনি এই রানটা করতে পারেন, তাহলে প্রথম ভারতীয় হিসেবে তিনি নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সর্বাধিক রানের মালিক হতে পারবেন।
আরও পড়ুন:
Virat Kohli Latest News: 'টেস্টে ফিরে এসো কিং!', বিরাটের কাছে 'বিশেষ আবদার' প্রিয় বন্ধুর
এখনও পর্যন্ত এই রেকর্ডটি মাস্টার-ব্লাস্টারের দখলেই রয়েছে। কিন্তু, বর্তমানে বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন, তাতে মনে হচ্ছে এই রেকর্ড তিনি অনায়াসে অর্জন করতে পারবেন। আপাতত আগামী ১১ জানুয়ারি বরোদায় আয়োজিত ৫০ ওভারের ফরম্য়াটে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর বিরাট কোহলির উপরেই থাকবে।
আরও পড়ুন:
সবার উপরে রয়েছেন শচীন
শচীন তেন্ডুলকরের কথা যদি বলতে হয়, তাহলে গোটা ওয়ানডে কেরিয়ারে তিনি ৪১ ইনিংসে কিউয়ি দলের বিরুদ্ধে মোট ১,৭৫০ রান করেছেন। ইতিমধ্য়ে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.০৫। শচীনের ব্যাট থেকে ৫ শতরান এবং ৮ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। এই তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৩ ওয়ানডে ইনিংসে ১,১৫৭ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৫২.৫৯। এরমধ্যে ৬ শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন:
Virat Kohli News: বিরাট কোহলি সমর্থকদের জন্য 'সুখবর', না জানলে হাত কামড়াবেন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার
- শচীন তেন্ডুলকর - ১,৭৫০ রান
- বিরাট কোহলি - ১,৬৫৭ রান
- বীরেন্দ্র সেহওয়াগ - ১,১৫৭ রান
- মহম্মদ আজহারউদ্দিন - ১,১১৮ রান
- সৌরভ গঙ্গোপাধ্যায় - ১,০৭৯ রান
আরও পড়ুন:
টার্গেটে রয়েছে সঙ্গকারার রেকর্ডও
শচীনের রেকর্ড ভাঙার পাশাপাশি বিরাট কোহলির তাঁর দুর্দান্ত ওয়ানডে কেরিয়ারে আরও কয়েকটি সাফল্যের পালক যোগ করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান পূরণ করার জন্য কিং কোহলিকে আর ২৫ রান করতে হবে। অন্যদিকে, কুমার সঙ্গকারাকে তালিকায় পিছনে ফেলে ভিন্ন ভিন্ন ফরম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখাতে পারবেন। সেজন্য বিরাটের দরকার আর মাত্র ৪২ রান। এখনও পর্যন্ত বিরাট ৫৫৬ ম্য়াচে ২৭,৯৭৫ রান করেছেন। ইতিমধ্যে তাঁর গড় ৫২.৫৮। তাঁর ব্যাট থেকে ৮৪ শতরান এবং ১৪৫ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us