/indian-express-bangla/media/media_files/2025/11/16/saad-massod-2025-11-16-22-48-59.jpg)
দুর্বব্যবহার করছেন শাদ মাসুদ
IND A vs PAK A: ২০২৫ যুব এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহারণের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের বোলার সাদ মাসুদ এই ম্যাচে নমন ধীরকে আউট করার পর লজ্জাজনক আচরণ করলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
India vs Pakistan Live Cricket Score: ফিরলেন ইয়াসির, পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন
মেজাজ হারালেন শাদ মাসুদ
এই ম্য়াচে দুর্দান্ত ব্যাট করছিলেন নমন ধীর। ৮.৪ ওভারে শাদ মাসুদ তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ২০ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। উইকেট শিকারের পর শাদ মাসুদ মেজাজ হারিয়ে ফেললেন। তিনি নমন ধীরকে গালাগালি দেন। এমনকী, তাঁকে ইশারা করে প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন। যদিও নমন ধীর এই ঘটনায় কোনও রিঅ্যাক্ট করেননি। শাদের দিকে একবার তাকিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্য়াচের হাওয়া ইতিমধ্যে গরম হয়ে গিয়েছে। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
AGGRESSION FROM SAAD MASOOD🔥pic.twitter.com/7B31WFJKrR
— We are Winning WORLD CUP 26 (@Depressed_Dani_) November 16, 2025
মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং
ভারতীয় ক্রিকেট দলের কোনও ব্যাটারই এই ম্য়াচে সেভাবে নজর কাড়তে পারলেন না। ভারতের হয়ে সর্বাধিক রান করলেন বৈভব সূর্যবংশী। তিনি ২৮ বলে ৪৫ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ৫ চার ছাড়াও ৩ ছক্কা হাঁকিয়েছেন। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক স্কোর করেন নমন ধীর। তিনি ২০ বলেন ৩৫ রানের ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এরপর জীতেশ শর্মা ৫, নেহাল বঢেরা ৮ এবং আশুতোষ শর্মা ৬ বল খেলে রানের খাতা খুলতে পারলেন না। ভারতীয় ক্রিকেট দল ১৯ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের জয়ের জন্য ১৩৭ রান দরকার।
পাকিস্তানের হয়ে শাহিদ আজিজ ৩ ওভারে ২৪ রান দিয়ে তিনটে উইকেট শিকার করলেন। এর পাশাপাশি দুটো করে উইকেট তুলে নেন শাদ মাসুদ এবং মাজ় শাদাকত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us