IND vs PAK Asia Cup Final: 'মাঠেও এবার অপারেশন সিন্দুর...', জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

IND vs PAK Asia Cup Final 2025: দুবাইয়ে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল নবমবার এই টুর্নামেন্টের খেতাব জয় করল।

IND vs PAK Asia Cup Final 2025: দুবাইয়ে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল নবমবার এই টুর্নামেন্টের খেতাব জয় করল।

author-image
IE Bangla Sports Desk
New Update
PM Modi Congratulates Team India

ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

India vs Pakistan: পাকিস্তানকে ধূলিস্যাৎ করার ধারাবাহিকতা দেশের সীমান্ত থেকে ক্রিকেট ময়দান পর্যন্ত অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কয়েকমাস আগেই ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) অভিযান চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল। আর এবার ভারতীয় ক্রিকেট দলও পাকিস্তানকে ধ্বংস করে এশিয়া কাপের (Asia Cup 2025 Final) খেতাব জয় করেছে। দুবাইয়ে আয়োজিত ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল নবমবার এই টুর্নামেন্টের খেতাব জয় করল।

Advertisment

IND vs PAK Asia Cup Final Highlights: ভারতের হাতে 'বধ' পাকিস্তান, নবমবার এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার

পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই ভারত এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনা অনেকটা বেড়ে গিয়েছে। আর সেই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছিল ২০২৫ এশিয়া কাপের উপরেও। ভারতীয় ক্রিকেট সমর্থকদেরই একাংশ দাবি করেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ যেন বয়কট করা হয়। কিন্তু, যাবতীয় বিতর্ককে দুরে সরিয়ে রেখে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে। একবার নয়, তিন-তিনবার পাকিস্তানকে হারিয়ে তাদের 'অওকাত' বুঝিয়ে দিয়েছে। এরমধ্যে তৃতীয় জয়টাই সবথেকে বেশি স্পেশাল ছিল। কারণ, এটা ছিল ফাইনালের মঞ্চ। প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া টানা ৭ ম্য়াচ জিতে নজির কায়েম করেছে।

Tilak Varma Half Century: 'বিরাটের অভাব পূরণ করেছে...', তিলকের প্রশংসায় পঞ্চমুখ ইরফান

'মাঠেও এবার অপারেশন সিন্দুর...'

এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিল। ৪১ বছরের মধ্যে এই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে দেখা গেল ভারত-পাক লড়াই। আর এমন একটি হাইভোল্টেজ ম্য়াচে টিম ইন্ডিয়া জিততে না জিততেই, গোটা দেশ কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়ে। বইতে শুরু করে প্রশংসার বন্যাও। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিন লাইনের একটি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে লিখেছেন, 'খেলার মাঠেও এবার অপারেশন সিন্দুর। ফলাফল সেই একই। ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের জন্য শুভেচ্ছা রইল।'

এভাবেই জয়লাভ করল টিম ইন্ডিয়া

এবার ফাইনাল ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান সর্বাধিক ৫৭ রান করেছেন। অন্যদিকে, ফখর জামানও ৪৬ রানের ইনিংস খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। জবাবে টিম ইন্ডিয়া ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, এরপর তিলক বর্মা (Tilak Varma) অসাধারণ একটি হাফসেঞ্চুরি হাঁকান। শেষপর্যন্ত তিনি ৬৯ রানে অপরাজিত থাকেন। তিনিই শেষপর্যন্ত টিম ইন্ডিয়াকে জেতালেন। এছাড়া শিবম দুবে ৩৩ রান এবং সঞ্জু স্যামসন ২৪ রান করেন।

Tilak Varma narendra modi Asia Cup 2025 Final OPERATION SINDOOR Indian Cricket Team India vs Pakistan