/indian-express-bangla/media/media_files/2025/09/27/pakistan-cricket-team-4-2025-09-27-16-15-51.jpg)
পাকিস্তান ক্রিকেট দল
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হতে আর একেবারে সময় বাকি নেই। কিন্তু, এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান (Pakistan Cricket Team) তাদের ম্যাচ খেলতে নামবে কি না। পাকিস্তান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা ১৫ সদস্যের দল শ্রীলঙ্কার কলম্বোয় পাঠালেও, গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে তারা ম্য়াচ খেলতে নামবে না। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই পাকিস্তান শেষপর্যন্ত এই হাস্যকর সিদ্ধান্ত গ্রহণ করল।
আরও পড়ুন:
পাকিস্তানের এই সিদ্ধান্তের পর আশঙ্কা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের আত্মসমর্থনে 'ফোর্স ম্য়াজিওর' ক্লজ়ের আড়ালে আশ্রয় নিতে পারে। এটা এমন একটা নিয়ম, যেখানে বলা হয়েছে যে কোনও দল অপ্রত্যাশিত কোনও ঘটনার কারণে ম্য়াচ খেলতে অস্বীকার করতে পারে।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া পোস্টকে হাতিয়ার করতে পারে পিসিবি
'ফোর্স ম্য়াজিওর' ক্লজ় সেইসকল অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে, যেখানে কোনও চুক্তিই আর পালন করা সম্ভব নয়। সূত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আইসিসি-র কাছে যে বার্তা পাঠানো হয়েছিল, সেখানে একটি বিশেষ সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করা হয়েছে। কী ছিল সেই পোস্টে? সেখানে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!
'ফোর্স ম্য়াজিওর' ক্লজ়: বিষয়টা আসলে কী?
এই নিয়মের অধীনে কোনও অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। এমন কোনও ঘটনা যা আচমকা ঘটে গিয়েছে কিংবা যেটা এড়ানো একেবারেই সম্ভব ছিল না। এরমধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, অপ্রত্যাশিত ঘটনা কিংবা রাজনৈতিক পরিস্থিতি। মোদ্দা কথা, এমন কোনও কারণ যাতে ক্রিকেট ম্য়াচ খেলা একেবারেই সম্ভব নয়। যদিও আইসিসি-র একটি সূত্র দাবি করেছে, পাকিস্তানের ক্ষেত্রে এই ক্লজ় লাগু হবে না। কারণ এই ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক কারণই রয়েছে।
আরও পড়ুন:
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ঘটনাক্রম আপাতত খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, 'ফোর্স ম্য়াজিওর' ক্লজ়ের আড়ালে পাকিস্তান আপাতত আশ্রয় নিতে পারে। তারা বলবে, এমন পরিস্থিতি ম্য়াচ খেলার জন্য একেবারেই আদর্শ নয়। গোটা বিষয়টা তাদের হাতের বাইরে চলে গিয়েছিল। একজন আধিকারিক জানিয়েছেন, 'এটাই পাকিস্তানের সামনে শেষ রাস্তা খোলা রয়েছে। কারণ তাদের হাতে আর কোনও অকাট্য প্রমাণ নেই।'
গত রবিবার এই ব্যাপারে হস্তক্ষেপ করেছিল পাকিস্তান সরকার। তারা জানিয়েছিল, ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করতে চায় তারা। এরপর আইসিসি তাদের মনে করিয়ে দিয়েছিল যে এই সিদ্ধান্তের কারণে কী কী পরিণতি হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদি আইসিসি-র পরামর্শে পাকিস্তান একেবারে কর্ণপাত করেনি। বুধবার তারা ফের জানিয়ে দেয় যে ম্য়াচ বয়কটের ব্যাপারে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকবে। গোটা ক্রিকেট বিশ্বে আপাতত এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us