IND vs PAK Match Controversy: ভারতের বিরুদ্ধে খেলবে না? জয় শাহের পালটা চালে কুপোকাত পাকিস্তান

IND vs PAK Match Controversy: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলকে এই হাইভোল্টেজ ম্য়াচ খেলার অনুমতি দেয়নি।

IND vs PAK Match Controversy: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলকে এই হাইভোল্টেজ ম্য়াচ খেলার অনুমতি দেয়নি।

author-image
Koushik Biswas
New Update
ICC to PCB

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করল আইসিসি

ICC T20I World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলকে এই হাইভোল্টেজ ম্য়াচ খেলার অনুমতি দেয়নি। আর সেকারণেই এবার ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি পাকিস্তান ক্রিকেট বোর্ড বয়কট করবে। এই সিদ্ধান্তের পর আইসিসি (ICC) একটি প্রেস রিলিজ় জারি করেছে। সেখানে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এই ম্য়াচটি না খেললে কী কী পরিণাম হতে পারে। 

Advertisment

Pakistan Cricket Controversy: 'এটা আমাদের সিদ্ধান্ত নয়...', পাকিস্তান সরকারের বিরুদ্ধে 'বিদ্রোহ' খোদ অধিনায়কের?

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করল আইসিসি

পাকিস্তান সরকারের এই বিবৃতি প্রকাশ্যে আসার পর আইসিসি-ও পালটা জবাব দিয়ে একটি প্রেস রিলিজ় জারি করেছে। সেই রিলিজ়ে বলা হয়েছে, 'পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে আইসিসি যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে পাকিস্তান ক্রিকেট দলকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা নির্বাচিত কয়েকটি ম্য়াচেই খেলতে নামবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সেকারণে আইসিসি অপেক্ষা করছে। একটা গ্লোবাল স্পোর্টিং ইভেন্টের মূলপর্বে নির্বাচিত কয়েকটি ম্য়াচে অংশগ্রহণের সিদ্ধান্ত একেবারে কাম্য নয়। কারণ টুর্নামেন্টের মূল পর্বের সঙ্গে তা একেবারেই খাপ খায় না। আশা করা হচ্ছে, যোগ্যতা অর্জনকারী প্রত্যেকটা দলই নির্দিষ্ট সূচি মেনে এবং টুর্নামেন্টের শর্তানুসারে প্রত্যেকটা ম্য়াচ খেলতে নামবে।'

India vs Pakistan, ICC T20I World Cup 2026: বোমা ফাটাল পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের আগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত

সেইসঙ্গে এই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'এই টুর্নামেন্টে আইসিসি প্রত্যেকটা অংশগ্রহণকারী দলের থেকেই সততা, প্রতিযোগিতামূলক মনোভাব, ধারাবাহিকতা এবং স্বচ্ছ্বতা প্রত্যাশা করে। সেক্ষেত্রে নির্বাচিত কয়েকটি ম্য়াচে অংশগ্রহণ এই টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক মনোভাব এবং স্বচ্ছ্বতাকে ক্ষুণ্ণ করে। যদিও কোনও দেশের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাকে আইসিসি অবশ্যই সম্মান করে। কিন্তু, এই গ্লোবাল স্পোর্টস ইভেন্টে গোটা বিশ্বের একাধিক সমর্থক জড়িয়ে রয়েছে। একমধ্যে আবার লাখ-লাখ সমর্থক পাকিস্তানেরই রয়েছে। এমন সিদ্ধান্ত তাদের ভাবাবেগকে আঘাত করবে।'

IND vs PAK World Cup Controversy: গ্রুপ পর্বে বয়কটের 'নাটক', বিশ্বকাপ ফাইনালে ভারত উঠলে কী করবে পাকিস্তান?

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চরম হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

এই প্রেস বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পিসিবি-কে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 'আইসিসি আশা করছে, পিসিবি এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে দেশের ক্রিকেটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী পরিণতির ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা করবে। কারণ, এই একটা সিদ্ধান্তের কারণে গ্লোবাল ক্রিকেটের ইকোসিস্টেম ব্যাহত হতে পারে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাই সদস্য এবং একটা মোটা অঙ্কের লভ্যাংশ তারা অর্জন করে। আইসিসি-র আপাতত একটাই লক্ষ্য, পুরুষদের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট সুষ্ঠভাবে আয়োজন করা। এই দায়িত্ব পিসিবি সহ প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশেরই গ্রহণ করা উচিত। আশা করা যায়, স্টেকহোল্ডারদের কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত আরও একবার পুনর্বিবেচনা করবে।'

India vs Pakistan ICC T20I World Cup 2026