/indian-express-bangla/media/media_files/2026/02/14/arshdeep-singh-and-abhishek-sharma-2026-02-14-10-44-38.jpg)
আর্শদীপ সিং এবং অভিষেক শর্মা
India vs Pakistan: মঞ্চ একেবারে প্রস্তুত। যাবতীয় উচ্ছ্বাসের বাঁধ আরও একবার ভাঙতে চলেছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) যে লড়াই দেখার জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবার রাত পোহালেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। ১৫ ফেব্রুয়ারি (রবিবার) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন:
India vs Pakistan: সামনে 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তান, কোন অঙ্কে বিশ্বকাপের সুপার এইটে উঠবে ভারত?
২০২৫ এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। রবিবার মানেই ছিল পাকিস্তানের অবধারিত হার। চলতি টি-২০ বিশ্বকাপেও ভারতীয় ক্রিকেট দল সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। অন্যদিকে, বয়কটের নাটক করতে গিয়ে ইতিমধ্যে যথেষ্ট বেইজ্জত হয়েছে পাকিস্তান। এই ম্য়াচে তারাও নজরকাড়া পারফরম্য়ান্স করতে চাইবে।
আরও পড়ুন:
কামব্যাক করবেন অভিষেক?
ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর হল, অভিষেক শর্মা (Abhishek Sharma) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইতিমধ্যে অভিষেক টিম ইন্ডিয়ার সঙ্গে কলম্বো গিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতেও পারেন। যদি অভিষেক সম্পূর্ণ ফিট হতে পারেন, তাহলেই একমাত্র তাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হবে। নাহলে, সঞ্জু স্যামসনকেই ওপেন করতে দেখা যাবে। ঈশানের সঙ্গে অভিষেক যদি পাকিস্তানি বোলারদের ধোলাই করতে পারেন, তাহলে তার থেকে সুখকর দৃশ্য বোধহয় ভারতীয় ক্রিকেটে হবে না। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিলক বর্মা। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে ধামাকাদার পারফরম্য়ান্সের জন্য প্রস্তুত।
আরও পড়ুন:
হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিংয়ের কাঁধে থাকবে অন্তিম (ডেথ) ওভারের দায়িত্ব। এই ২ ব্যাটারের মূলত লক্ষ্য হবে পাকিস্তানি বোলারদের দুরমুশ করা। গত ম্য়াচে হার্দিক নজরকাড়া ব্যাটিং করেছিলেন। ২৮ বলে তাঁর ব্যাট থেকে ৫২ রান বেরিয়ে এসেছিল। অক্ষর প্যাটেলও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন।
আরও পড়ুন:
বোলিং আক্রমণে হবে পরিবর্তন
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে উইকেট যদি দেখা যায়, তাহলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) জায়গায় কুলদীপ যাদবকে প্রথম একাদশে সুযোগ দিতে পারে। অন্য়দিকে, শিবম দুবের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। টিম ইন্ডিয়ায় একমাত্র পেস বোলার হিসেবে খেলতে পারেন জসপ্রীত বুমরাহ। তাঁকে সঙ্গত দেবেন হার্দিক পান্ডিয়া।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা / সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে / ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us