IND vs PAK, T20 World Cup 2026: লজ্জার হার এড়াতেই ম্য়াচ বয়কট! কী হতে পারে আসল কারণ?

IND vs PAK T20 World Cup 2026: পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। পাকিস্তান সরকারের এহেন সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত হতবাক করেছে।

IND vs PAK T20 World Cup 2026: পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। পাকিস্তান সরকারের এহেন সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত হতবাক করেছে।

author-image
Koushik Biswas
New Update
Salman Ali Agha and Suryakumar Yadav

সলমান আলি আগা এবং সূর্যকুমার যাদব

India vs Pakistan: পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। পাকিস্তান সরকারের (Pakistan Government) এহেন সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত হতবাক করেছে। উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়ও। কেন যে পাকিস্তান আচমকা ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করল, সেই কারণটা কেউ খুঁজে পাচ্ছেন না। অপারেশন সিন্দুরের পরও ২০২৫ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৩ ম্য়াচ খেলেছিল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভারতের বর্তমান ফর্ম দেখেই কি ভয় পেয়েছে পাকিস্তান? আর সেকারণেই পিছু হটার সিদ্ধান্ত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK Match Controversy: ভারতের বিরুদ্ধে খেলবে না? জয় শাহের পালটা চালে কুপোকাত পাকিস্তান

অপমানের হাত থেকে বাঁচতেই ম্য়াচ বয়কট পাকিস্তানের?

২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তিনটে ম্য়াচ খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, একটাতেও তারা জিততে পারেনি। বর্তমান টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়া যে আগুন ফর্মে রয়েছে, তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। সম্প্রতি পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে তারা নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাস্ত করেছে। ভারতের প্রত্যেকটা ক্রিকেটারই আপাতত বিধ্বংসী ফর্মে রয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও টি-২০ সিরিজ হারেনি।

আরও পড়ুন:

India vs Pakistan, ICC T20I World Cup 2026: বোমা ফাটাল পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের আগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ব্যাটিং এবং বোলিং ক্রমতালিকায় শীর্ষস্থানে রাজত্ব করছেন যথাক্রমে টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এর পাশাপাশি নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রায় প্রত্যেকটি ম্য়াচেই টিম ইন্ডিয়া ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছে। এই পরিস্থিতিতে বলা যেতেই পারে, আরও একটি লজ্জার হার এড়াতেই ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: গ্রুপ পর্বে বয়কটের 'নাটক', বিশ্বকাপ ফাইনালে ভারত উঠলে কী করবে পাকিস্তান?

টি-২০ ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের হেড টু হেড রেকর্ড

টি-২০ ক্রিকেটে ভারত এবং পাকিস্তানের হেড টু হেড রেকর্ডের দিকে যদি একবার চোখ বোলানো যায়, তাহলে দেখা যাবে যে 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তানের থেকে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। দুটো দলের মধ্যে এখনও ১৬ টি-২০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৩ ম্য়াচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্য়াচে।

Pakistan Cricket Team Pakistan government ICC T20I World Cup 2026 India vs Pakistan