IND vs PAK, T20 World Cup Controversy: অবশেষে নামল নিজেদের অওকাতে, জয় শাহের এক হুঙ্কারেই 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

author-image
Koushik Biswas
New Update
Jay Shah and Mohsin Naqvi

জয় শাহ এবং মহসিন নকভি

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্য়াচ (ICC T20I World Cup 2026) বয়কটের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, এই সিদ্ধান্তের শেষপর্যন্ত অনড় থাকলে পাকিস্তান ক্রিকেটকে (Pakistan Cricket) চরম বিপদের মুখে পড়তে হবে। 

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট করলে কোটি-কোটি টাকার ক্ষতি! ফের পথে বসতে হবে পাকিস্তানকে?

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি নাকি ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চরম হুঁশিয়ারি দিয়েছে। যদি তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করে এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে অফিশিয়াল ব্রডকাস্টার জিও হটস্টার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। পিসিবি-র একটি সূত্র মারফৎ এই খবর জানানো হয়েছে। 

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!

৩.৫ কোটি ডলারের ক্ষতি

একথা নিঃসন্দেহে বলা যেতে পারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে বিশাল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পিটিআই-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আইসিসি-র থেকে পাকিস্তান যে বার্ষিক রেভিনিউ পায়, সেটা বন্ধ হয়ে যেতে পারে। এই কথাটা পাকিস্তান নিজেও খুব ভাল করে জানে। পিসিবি-র ওই সূত্র এই ব্যাপারে জানিয়েছে, বোর্ড চেয়ারম্য়ান মহসিন নকভি (Mohsin Naqvi) এই ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে লাগাতার আলোচনা করে যাচ্ছেন।

আরও পড়ুন:

Harbhajan Singh on IND vs PAK Controversy: 'যত্তসব নাটক...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ভাজ্জির! ফাঁস করলেন যাবতীয় ছল-চাতুরি

পিসিবি সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যদিকে, ডিআরসি-তে যাওয়ার প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে।

আরও পড়ুন:

Arun Govil on Pakistan Cricket Controversy: 'পাকিস্তান দুর্বল এবং মিথ্যেবাদী...', মন্তব্য পর্দার শ্রী রামচন্দ্রের

১৫ ফেব্রুয়ারি ম্য়াচ আয়োজন হওয়ার কথা

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র অংশগ্রহণ করলেও, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ম্য়াচ খেলবে না। ভারতের সঙ্গে রাজনৈতিক বিবাদের কারণে পাকিস্তান তাদের প্রত্যেকটা ম্য়াচই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় খেলবে। টিম ইন্ডিয়ার সঙ্গে ম্য়াচটাও এখানেই আয়োজিত হওয়ার কথা রয়েছে। এই ম্য়াচটি পাকিস্তান বয়কট করলে ভারত বিনা লড়াইয়ে ২ পয়েন্ট পেয়ে যাবে।

Pakistan Cricket Shehbaz Sharif ICC T20I World Cup 2026 India vs Pakistan Mohsin Naqvi