IND vs Pak Score Updates: দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত

India (IND) vs Pakistan (PAK) Cricket Score, U19 Asia Cup Final Match Updates: India U19 vs Pakistan U19 Cricket: টস জিতে ভারত ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ১৫৬ রানে অলআউট টিম ইন্ডিয়া।

India (IND) vs Pakistan (PAK) Cricket Score, U19 Asia Cup Final Match Updates: India U19 vs Pakistan U19 Cricket: টস জিতে ভারত ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ১৫৬ রানে অলআউট টিম ইন্ডিয়া।

Koushik Biswas & Chinmoy Bhattacharjee
আপডেট করা হয়েছে
New Update
India U19 vs Pakistan U19 Cricket: বাকিরা ছিলেন আয়ারাম, গয়ারাম! পাকিস্তানের ৩৪৮ রানের মুখে একমাত্র ২৬ রান করে কিছুটা হলেও মুখরক্ষার চেষ্টা করেছেন বৈভব সূর্যবংশী।

India U19 vs Pakistan U19 Cricket: বাকিরা ছিলেন আয়ারাম, গয়ারাম! পাকিস্তানের ৩৪৮ রানের মুখে একমাত্র ২৬ রান করে কিছুটা হলেও মুখরক্ষার চেষ্টা করেছেন বৈভব সূর্যবংশী।

IND vs PAK Live Cricket Score, U19 Asia Cup 2025 Final Match Updates: দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৯১ রানের বড় ব্যবধানে হেরে গেল ভারত। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ুষ মাত্রের দল গুটিয়ে গেল মাত্র ১৫৬ রানে। বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে ও অভিজ্ঞান কুণ্ডুর মত নামী ব্যাটার থাকা সত্ত্বেও ফাইনালে ভারতের সর্বোচ্চ রান করলেন ১০ নম্বর ব্যাটার দীপেশ দেবেন্দ্রন। তিনি মাত্র ১৬ বলে করেছেন ৩৬ রান।

Advertisment

এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের সমীর মিনহাস একাই ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে তাঁর দলকে বিশাল স্কোরে পৌঁছে দেন। তাঁর ইনিংসের জোরে এক সময় পাকিস্তান ২৭০ থেকে ২৮০ রানের দিকে এগোচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু, মিনহাস ১৭২ রানে আউট হওয়ার আগে পাকিস্তান ৩০০ রান পার করে দেন। মিনহাস উসমান খানের সঙ্গে ৯২ রানের এবং আহমেদ হুসেনের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ে মাত্র ৪৩ ওভারেই পাকিস্তানকে ৩০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। অথচ, গ্রুপ পর্বে এই ভারতই পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছিল। অবশ্য মিনহাস আউট হওয়ার পর পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। ৩০২/৩ থেকে পাকিস্তান ৩২৭/৮ হয়ে যায়। মাত্র ২৫ রানের মধ্যে তারা পাঁচটি উইকেট হারায়। 

আরও পড়ুন- বৈভব সূর্যবংশীর চেয়েও আগুনে ব্যাটিং, ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস, কে এই সমীর মিনহাস?

আয়ুষ মাত্রের দল সেপ্টেম্বরে সিনিয়রদের কীর্তি পুনরাবৃত্তি করে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে এদিন মাঠে নেমেছিল। কিন্তু, দেখা গেল তারা কার্যত গত একদিনের বিশ্বকাপের ফাইনালে সিনিয়রদের ফলাফলের পুনরাবৃত্তি করল। শুধু এবার ফাইনালটা দুবাইয়ে হল। আর, ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল অস্ট্রেলিয়ার বদলে পাকিস্তান। 

আরও পড়ুন- দেড় বছরে এতটাই বদলে গেল টিম ইন্ডিয়া, টি-টোয়েন্টি স্কোয়াডে বাদ এই ৭ বিশ্বকাপজয়ী তারকা

ফাইনালে ওঠার আগে টুর্নামেন্টে ভারতই ছিল একমাত্র অপরাজিত দল। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়েছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে পরাস্ত করে ফাইনালে পৌঁছেছিল অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তান গ্রুপ পর্বে একমাত্র ভারতের কাছেই হেরেছিল। তবে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরশাহিকে বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে তারা ফাইনালে উঠেছিল।

আরও পড়ুন- শুভমান গিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা? বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্দু (উইকেটকিপার), কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিং, উদ্ভব মোহন, নমন পুষ্পক, হারভাংশ পাঙ্গালিয়া, যুবরাজ গোহিল।

আরও পড়ুন- কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
সামির মিনহাস, হামজা জাহুর (উইকেটকিপার), উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, দানিয়াল আলি খান, মোহাম্মদ শায়ান, আবদুল সুভান, মোহাম্মদ সায়্যাম, আলি রাজা, মোমিন কামার, আলি হাসান বালুচ, নিকাব শাফিক, মোহাম্মদ হুজাইফা।

হেড টু হেড (India vs Pakistan) রেকর্ড:

ভারত অনূর্ধ্ব-১৯ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এর আগে মোট ৭ ম্য়াচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত চারটে ম্য়াচ জিতেছিল এবং পাকিস্তান তিনটে। 

  • Dec 21, 2025 17:29 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: পাকিস্তানের বড় জয়!

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতল। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। ভারতের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেছেন ১০ নম্বর ব্যাটার দীপেশ দেবেন্দ্রন। বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুণ্ডু ও আয়ুষ মাত্রের মতো নামী ব্যাটারদের উপস্থিতি সত্ত্বেও দীপেশই হলেন ভারতের টপ স্কোরার। তাঁর এই ইনিংসের জন্যই ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে হার এড়াতে পেরেছে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া। ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড এখনও সংযুক্ত আরব আমিরশাহির দখলে। আমিরশাহি একবার বাংলাদেশের কাছে ফাইনালে বিরাট ব্যবধানে হেরেছিল।



  • Dec 21, 2025 17:15 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভয়াবহ চোট!

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: দেবেন্দ্রন লং লেগের ওপর দিয়ে ছক্কা মারতেই পাকিস্তানের ফিল্ডার বাউন্ডারির দিকে দৌড়ে ক্যাচ ধরতে যান। কিন্তু তিনি খেয়াল করেননি যে বাউন্ডারি লাইন পার হয়ে গেছেন, ফলে সরাসরি বাউন্ডারি ফেন্সে ধাক্কা লেগে পড়ে যান। গুরুতর চোট পান তিনি। পাকিস্তান দলের ফিজিও তাঁকে পরীক্ষা করে দেখেছেন। কমেন্ট্রি বক্স থেকে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট এসব দেখে বলেন, 'ওঁ বুঝতে পারেনি, ঠিক কোথায় আছে।'



  • Dec 21, 2025 17:09 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: সূর্যবংশী–রাজার মধ্যে তর্কাতর্কি

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: বৈভব সূর্যবংশী আউট হওয়ার পর পাকিস্তানি পেসার আলি রাজার সঙ্গে তাঁর কথা কাটাকাটি সকলের নজর কেড়েছে। আউট হওয়ার পর রাজার সঙ্গে তর্কে জড়ান ভারতের ১৪ বছরের তরুণ ব্যাটার। আউট হওয়ার পর রাজা সূর্যবংশীর বিরুদ্ধে কুমন্তব্য করেন। ফিরে আসার পথে তার কড়া জবাব দেন সূর্যবংশীও। 



  • Dec 21, 2025 16:56 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: বিরাট ব্যবধানে পরাজয়ের মুখে ভারত!

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ১৫৯ বলে করতে হবে ২২৮ রান, হাতে ১ উইকেট। দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে বিরাট ব্যবধানে পরাজয়ের মুখে ভারত।



  • Dec 21, 2025 15:58 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারত গভীর সংকটে!

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারত ও পাকিস্তান ৯ ওভার শেষে দু’দলেরই স্কোর ৬৮ রান। তবে এই পর্যায়ে পাকিস্তান হারিয়েছিল মাত্র ১ উইকেট, আর ভারত হারিয়েছে ৪। যার মধ্যে বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রের মত তারকা ব্যাটাররাও আছেন। ফলে ভারতের সংকট তীব্র।



  • Dec 21, 2025 15:51 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: আরও এক উইকেটের পতন!

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারত কার্যত ধসে পড়ছে। ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানের মধ্যেই ভারতের চারটি উইকেট পড়ে গেছে। প্যাভিলিয়নে ফিরেছেন বিহান মালহোত্রা। আবদুল সুভান নিজের প্রথম ওভারেই তাঁর উইকেট নিলেন। উইকেট নেওয়ার পর আনন্দ করার সময় সুভান পিঠে সামান্য চোট পান, কিছুক্ষণ পরে অবশ্য তিনি সুস্থ হয়ে যান। 



  • Dec 21, 2025 14:26 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারতীয় দলের সামনে ৩৪৮ রানের লক্ষ্য

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: আগে ব্যাটিং করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলেরকে ৩৪৮ রান করতে হবে। এই টুর্নামেন্টের ইতিহাসে এ পর্যন্ত এত বড় রান চেজ অতীতে হয়নি।



  • Dec 21, 2025 14:09 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারতীয় বোলারদের পাল্টা আঘাত, ২৫ রানে ৫ উইকেট

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: মাত্র ১৭ রানের মধ্যেই পাকিস্তান তাদের ৪ উইকেট হারাল। দীপেশের বলে ২ রানে হেনিল প্যাটেলের হাতে ধরা পড়েছেন আবদুল শুভান। মহম্মদ সায়ান ৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। প্যাটেলের বলে তিনি কুণ্ডুর হাতে ধরা পড়েছেন। পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ মাত্র ১৯ রানে আউট হন, যখন তিনি র‍্যাম্প শট খেলতে গিয়ে বলের লাইন মিস করেন। স্টাম্পে বল লাগে। হাজিফা আহসান শূন্য রানে আউট হয়েছেন। এর ফলে, ৩০২/৩ থেকে মাত্র ১৮ রান যোগ করে পাকিস্তানের স্কোর দাঁড়াল ৩১৯/৭। সব মিলিয়ে পাকিস্তান মাত্র ২৫ রানে ৫ উইকেট হারাল।



  • Dec 21, 2025 13:54 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: মিনহাস আউট

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: পাকিস্তানকে ৩০০ রানের গণ্ডি পার করানোর পরই ১৭২ রানে আউট হলেন সমীর মিনহাস। দীপেশ দেবেন্দ্রনের করা ৪৩তম ওভারে তিনি আউট হয়েছেন। ৪৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩০২/৪। কনিষ্ক চৌহান নিয়েছেন মিনহাসের ক্যাচ। মিনহাসের ১৭২ রান এসেছে ১১৩ বলে। ইনিংসে রয়েছে ১৭টি চার, ৯টি ছক্কা। স্ট্রাইক রেট: ১৫২.২১।



  • Dec 21, 2025 13:44 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: আহমেদ হুসেন আউট

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ৫৬ রানে আউট হলেন আহমেদ হুসেন। তবে সমীর মিনহাস ১৫০ রান করে ফেলেছেন। তিনি মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেন। উসমান খানের সঙ্গে ৯২ রানের জুটি এবং আহমেদ হুসেনের সঙ্গে ৫০ রানের বেশি পার্টনারশিপ গড়ে ৩১ ওভার শেষে পাকিস্তানকে ২১৪/২ স্কোরে পৌঁছে দেন মিনহাস। এর আগে আজ দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল। দীর্ঘক্ষণ ব্রেকথ্রুর চেষ্টায় ছিল টিম ইন্ডিয়া। সেই প্রত্যাশা পূরণ করেছেন খিলান প্যাটেল। তবে বর্তমানে ম্যাচের যা পরিস্থিতি, ভারতীয় ক্রিকেটাররা উইকেট পাওয়ায় তেমন একটা উচ্ছ্বাস দেখাননি। হাফ-সেঞ্চুরি করার পরই রানের গতি বাড়াতে গিয়ে আকাশে শট মারেন, তাতেই উইকেট হারান আহমেদ হুসেন। মিড উইকেটে আয়ুষ মহাত্রে তাঁর সহজ ক্যাচটা নিয়েছেন।



  • Dec 21, 2025 13:10 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: খিলান প্যাটেলের প্রত্যাবর্তন

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ব্রেকথ্রুর খোঁজে ভারত অধিনায়ক আয়ুষ মহাত্রে বল দিয়েছেন খিলান প্যাটেলকে। তিনি এক ওভারে মাত্র ৪ রান দিয়েছেন। এখন পর্যন্ত ভারত যে ছয় জন বোলার ব্যবহার করেছে, তাঁদের মধ্যে একমাত্র খিলান প্যাটেলেরই ইকোনমি রেট ওভারপ্রতি ৪ রানের কম।



  • Dec 21, 2025 12:41 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: মিনহাসের সেঞ্চুরি

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সমীর মিনহাস মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের দিক থেকে মিনহাসের এই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল এই মুহূর্তে পুরোপুরি ব্যাকফুটে রয়েছে এবং পাকিস্তান বড় স্কোরের দিকেই এগিয়ে যাচ্ছে।



  • Dec 21, 2025 12:37 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ৫০ রানের জুটি

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: পাকিস্তানের তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি। এই ৫০ রানের মধ্যে সমীর মিনহাসের ব্যাট থেকে এসেছে ২৫ রান, আর আহমেদ হুসেন করেছেন ২৪ রান। এর আগে দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে ৯২ রানের জুটি গড়েছিলেন মিনহাস। উসমান নিজের উইকেট ছুড়ে দিলেও, মিনহাস ইনিংসের গতি ধরে রেখে রানের চাপ বাড়িয়েই চলেছেন।



  • Dec 21, 2025 11:58 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ৭৫ বলে ১০০ রানের গণ্ডি পার পাকিস্তানের

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: মাত্র ৭৫ বলেই ১০০ রানের গণ্ডি পার করেছে পাকিস্তান। শুরুতে জাহুরের উইকেট হারানোর পর দারুণভাবে ম্যাচে ফিরেছে তারা। এই রানগুলোর প্রায় অর্ধেকই এসেছে সমীর মিনহাসের ব্যাট থেকে। মাত্র ১৩ ওভারেই তিন অঙ্কের স্কোরে পৌঁছে যায় পাকিস্তান। অন্য প্রান্তে, ফর্মে না থাকা উসমান খানও দারুণভাবে ক্রিজে টিকে রয়েছেন। ১৪তম ওভারের হাইলাইটে নজর কাড়েন উসমান খান। কনিষ্ক চৌহানের বল মাথার উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে দেন পাকিস্তানি ব্যাটার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি দেবেন্দ্রন-সহ এখনও পর্যন্ত চার বোলারকে ব্যবহার করা হলেও ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি উইকেট।



  • Dec 21, 2025 11:36 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: সমীর মিনহাস ক্রিজে ভালোভাবেই সেট হয়ে গেছেন এবং মাত্র ২১ বলেই ৩৪ রান করে ফেলেছেন। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে উঠেছে ৭৯ রান। ফলে ম্যাচে ফেরার জন্য ভারতীয় দলকে দ্রুত একটি বা দুটি উইকেট তুলতেই হবে।



  • Dec 21, 2025 11:01 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: উইকেটের পতন

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: হামজা জাহুর আউট। হেনিল প্যাটেলের বলে অ্যারন জর্জ ক্যাচ মিস করায় বেঁচে গিয়েছিলেন। এর ঠিক দুই ওভার পরই আবার সুযোগ দেন হামজা জাহুর। এবার আর ভুল করেননি ভারত অধিনায়ক আয়ুষ মহাত্রে। সুযোগটা কাজে লাগিয়ে জাহুরকে প্যাভিলিয়নে ফেরাল ভারত।



  • Dec 21, 2025 10:56 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: মিনহাসের দুর্দান্ত শুরু

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ফর্মে থাকা পাকিস্তানের ব্যাটার সামির মিনহাস তৃতীয় ওভারেই রানের গতি বাড়াতে শুরু করেছেন। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৭ বলে ৬৯ রানের ইনিংস খেলা এই ব্যাটার কিশান কুমারের ওভারে ব্যাট করতে নেমে অফ সাইড ও লেগ সাইডে একটি করে বাউন্ডারি হাঁকান। এই দুই চারের মাঝেই আরেকটি শট খিলান প্যাটেল দারুণভাবে বাঁচান। শরীর ছুড়ে দিয়ে, লম্বা হাত বাড়িয়ে তিনি নিশ্চিত বাউন্ডারি আটকান।



  • Dec 21, 2025 10:37 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: টস আপডেট

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: টস জিতে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মহাত্রে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন। ফলে প্রথমে রান তোলার সুযোগ পাচ্ছে পাকিস্তান।

    ম্যাচের আগে পিচে উপস্থিত থাকা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট জানিয়েছেন, আইসিসি একাডেমি গ্রাউন্ডের যে ‘গ্যাবা পিচ’-এ ভারতের সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল, সেই পিচেই আজ ফাইনাল অনুষ্ঠিত হবে।

    সালমান বাট আরও বলেন, দুবাইয়ে আজ আকাশ একেবারেই পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। বর্তমানে আবহাওয়া বেশ ঠান্ডা রয়েছে।

    তার কথায়, 'আইসিসি একাডেমি গ্রাউন্ডের গ্যাবা পিচে, যেখানে ভারতের সেমিফাইনাল খেলা হয়েছে, সেখানে পেস ও বাউন্স থাকায় দ্রুতগতির বোলাররা বাড়তি সুবিধা পাবে।'

    কিছুক্ষণের মধ্যেই ভারত বনাম পাকিস্তান ফাইনালের প্রথম বল পড়তে চলেছে। তার আগে স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। প্রথমে বাজবে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এরপর স্টেডিয়ামে গমগম করে উঠবে ভারতের জাতীয় সঙ্গীত।



  • Dec 21, 2025 09:25 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: পিচের পরিস্থিতি কেমন থাকবে?

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আইসিসি একাডেমি মাঠে। এই মাঠের পিচ ব্যাটসম্যান সহায়ক, ফলে এখানে প্রচুর রান ওঠে। তাই এই ম্যাচে যথেষ্ট রান ওঠার সম্ভাবনা আছে।



  • Dec 21, 2025 09:05 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: আয়ুশ মাহত্রে, বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, হেনিল প্যাটেল



  • Dec 21, 2025 09:05 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: হেড টু হেড রেকর্ড

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: ভারত অনূর্ধ্ব-১৯ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ৭ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত চারটে ম্য়াচ জিতেছে এবং পাকিস্তান তিনটে। পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে রবিবাসরীয় ফাইনালে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।



  • Dec 21, 2025 09:04 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: নজর থাকবে বৈভবের উপর

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: আয়ুশ মাহত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ফাইনালে সকলের নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপর। যদিও ১৪ বছর বয়সি এই ব্যাটার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি।



  • Dec 21, 2025 09:00 IST

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates:ভারত বনাম পাকিস্তান ফাইনাল

    IND vs PAK U19 Asia Cup Final Today Match Live Scorecard updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। এই টুর্নামেন্টে পাকিস্তানকে আরও একবার দুরমুশ করতে প্রস্তুত টিম ইন্ডিয়া।



India vs Pakistan U19 Asia Cup 2025