/indian-express-bangla/media/media_files/2026/02/01/pakistan-cricket-5-1-2026-02-01-22-08-13.jpg)
টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলবে না জানিয়ে দিল পাকিস্তান
ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ঠিক ছিল, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) মহারণের আয়োজন করা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ম্য়াচ নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। পাকিস্তান সরকারের (Pakistan Government) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এমন সিদ্ধান্তে স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব। কারণ, ভারত-পাকিস্তান ম্য়াচ যে বয়কট হতে পারে; এমনটা কেউই আশা করেননি। যাইহোক, এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি বিশ্বকাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান ওঠে, তাহলেও কি সলমান আগার দল সেই খেতাবি লড়াই বয়কট করবে? এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেশের ক্রিকেট দলকে আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নামবে না। অন্যদিকে, পাকিস্তান (Pakistan Cricket Team) যদি ১৫ তারিখ খেলতে না নামে, তাহলে ভারতীয় ক্রিকেট দল একটা বড়সড় অ্যাডভান্টেজ পাবে। কারণ, ম্য়াচ না খেলেই তারা ২ পয়েন্ট নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/02/01/pakistan-govermment-tweet-2026-02-01-22-22-30.jpg)
আরও পড়ুন:
হচ্ছে না IND vs PAK ম্য়াচ!
২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরুর একমাস আগে থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়। গত মাসে BCCI-এর নির্দেশে KKR মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দিয়েছিল। এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ BCB তেলে-বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশ বোর্ড জানিয়ে দেয়, ভারতে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য দল পাঠাবে না। এরপর BCB আর্জি জানায়, তাদের ম্য়াচ ভেন্যু ভারত থেকে যেন শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। কিন্তু, ICC সেই দাবি মানতে চায়নি। অবশেষে বাংলাদেশ এই মেগা টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:
Pakistan vs India Handshake Controversy: চরম বেইজ্জতি পাকিস্তানের, গোঁসার ঘরে খিল দিলেন সলমান
এই গোটা নাটকে বাংলাদেশের পাশে একমাত্র দাঁড়িয়েছিল পাকিস্তান। কারণটা অবশ্য কারোরই অজানা নয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বর্তমানে যে তলানিতে এসে ঠেকেছে, তাতে বাংলাদেশের বদলে যদি অন্য কোনও দল বিশ্বকাপ বয়কট করত, তাহলেও পাকিস্তান তাদেরই সাপোর্ট করত। যাইহোক, বাংলাদেশের ওই ম্য়াচ ভেন্যু সরানোর দাবিতে একটি ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। এমনকী, বিশ্বকাপ আয়োজক দেশ শ্রীলঙ্কাও না।
আরও পড়ুন:
Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের
এবার পাকিস্তান সরকার আরও এক কদম এগিয়ে গেল। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচটি আপাতত তারা বয়কট করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, পাকিস্তান এবং ভারত যদি ফাইনালে ওঠে, তাহলেও কি 'মেন ইন গ্রিন' সেই ম্য়াচ বয়কট করবে? বিনা যুদ্ধে খেতাবি লড়াইয়ে আত্মসমর্পণ করবে ভারতের সামনে? সেই উত্তর এখনও পাওয়া যায়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us