IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!

India vs South Africa 1st ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩৩২ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে বাজিমাত করে ভারতীয় ক্রিকেট দল।

India vs South Africa 1st ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩৩২ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে বাজিমাত করে ভারতীয় ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Century (3)

শতরান করার পর বিরাট কোহলি

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩৩২ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে বাজিমাত করে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে রানের বন্যা দেখতে পাওয়া যায়। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে বেরিয়ে আসে বিধ্বংসী শতরান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাথিউ ব্রিৎজ়কে, মার্কো জেনসেন এবং করভিন বশ হাফ সেঞ্চুরি করেছেন। আর সেইসঙ্গে এই ম্যাচে স্থাপিত হয় এক নয়া রেকর্ড।

Advertisment

Top 5 Sports News, 30 November: ভারতের জয় থেকে রাসেলের অবসর! দেখে নিন, দিনের সেরা ৫ খেলার খবর

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মোট ৬৮১ রানের পাহাড় 

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে দুটো দল মোট ৬৮১ রান করে। এছাড়া দুই দলের হয়ে উড়ে যায় ২৮ গগনচুম্বী ছক্কা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে দুই দল মিলিয়ে এটাই সর্বাধিক রান। পাশাপাশি সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা।

Advertisment

Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

ইতিপূর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২০১৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৪৩৮ রান করেছিল। এরপর ভারত ব্যাট করতে নেমে ২২৪ রান করে। এই ম্যাচে দুটো দল মিলিয়ে মোট ৬৬২ রান করেছিল। আর হাঁকিয়েছিল ২৫ ছক্কা। এবার দশ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে গেল। 

Virender Sehwag in Burdwan: এলেন, দেখলেন, মেহফিল লুটলেন! সেহওয়াগের জন্য বর্ধমানে উপচে পড়ল ভিড়

বিরাটের ব্যাটে  ধামাকাদার শতরান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি বিধ্বংসী পারফরম্যান্স করলেন। এই ম্যাচে তিনি ১২০ বলে মোট ১৩৫ রান করেছেন। এরমধ্যে রয়েছে ১১ চার এবং ৭ ছক্কা। এর পাশাপাশি রোহিত শর্মা ৫৭ রান এবং কেএল রাহুল ৬০ রানের ইনিংস খেলেন। শেষবেলায় রবীন্দ্র জাদেজা ৩২ রানের একটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে যান। এই ব্যাটারদের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল ৩৪৯ রান পর্যন্ত এগোতে পারে। এরপর বল হাতে কুলদীপ যাদব ৪ উইকেট শিকার করেন। হর্ষিত রানার খাতায় যোগ হয় তিনটে উইকেট। দুরন্ত পারফরম্যান্সের কারণে বিরাট কোহলির হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।

Virat Kohli Indian Cricket Team IND vs SA