/indian-express-bangla/media/media_files/2025/11/30/kl-rahul-10-2025-11-30-14-25-04.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল
IND vs SA: শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে এই ম্য়াচটি খেলা হচ্ছে। এই ম্য়াচে টেম্বা বাভুমার পরিবর্তে প্রোটিয়া ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মারক্রাম। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হয়েও শুভমান গিলের পরিবর্তে অধিনায়কত্ব করছেন কেএল রাহুল (KL Rahul)। দুজনেই অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে এই ম্য়াচে দায়িত্ব পালন করছেন। আর এই ম্য়াচে টস করার জন্য নামতে নামতেই টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ঝুলিতে জমা হল এক লজ্জার রেকর্ড। রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলের (Shubman Gill) পর এই তালিকায় কেএল রাহুলের নামও যুক্ত হয়ে গেল।
Ind vs SA Live Cricket Score, 1st ODI: বিধ্বংসী মেজাজে রোহিত-বিরাট, রানের পাহাড় গড়ছে ভারত
টিম ইন্ডিয়ার নামে দাখিল হল লজ্জার রেকর্ড
ওয়ানডে ফরম্য়াটে টানা সর্বাধিক টস হারের রেকর্ড এবার টিম ইন্ডিয়ার ঝুলিতে এসে জমা গল। এই ম্য়াচ নিয়ে টিম ইন্ডিয়া লাগাতার ১৯ ওয়ানডে ম্য়াচে টস হারল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকেই এই দূর্ভাগ্য টিম ইন্ডিয়ার পিছু ছাড়তে চাইছে না। ইতিমধ্যে রোহিত শর্মা এবং শুভমান গিল এই ফরম্য়াটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। তবে যদি তিনটে ফরম্য়াট মিলিয়ে সংখ্যা যোগ করা যায়, তাহলে ভারত যে কতগুলো ম্য়াচ টস হেরেছে, তার বোধহয় ইয়ত্তা নেই। এই সিরিজের তিনটে ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের আলাদা আলাদা অধিনায়ক রয়েছেন। কিন্তু, ভাগ্য বদলায়নি।
টস হারের কারণে ক্ষতির মুখে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল আপাতত লাগাতার তিনটে ফরম্য়াটেই টস হারছে। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে টস হারের কারণে যথেষ্টই ক্ষতির মুখে পড়তে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে লজ্জার পরাজয় স্বীকার করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে এবার এই টস হারের ধারাবাহিকতা যে কোনও মূল্যে থামাতেই হবে। নাহলে রক্ষে নেই! ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ রায়পুরের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us