IND vs SA 1st ODI, Virat Kohli News: বিরাটের নামেই ভয়ে কাঁপছেন বাভুমা! প্রথম ওয়ানডের আগে এ কী কথা শোনালেন?

IND vs SA 1st ODI: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হচ্ছে। টেস্ট সিরিজে হতশ্রী পারফরম্য়ান্সের পর টিম ইন্ডিয়া এবার কামব্যাক করতে চাইবে।

IND vs SA 1st ODI: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হচ্ছে। টেস্ট সিরিজে হতশ্রী পারফরম্য়ান্সের পর টিম ইন্ডিয়া এবার কামব্যাক করতে চাইবে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Temba Bavuma and Virat Kohli

টেম্বা বাভুমা এবং বিরাট কোহলি

IND vs SA: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই আত্মবিশ্বাসে ভর করেই তারা ওয়ানডে সিরিজে নামতে চায়। যদিও রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার মানসিক শক্তি অনেকটাই বাড়াবে। অন্তত তেমনটা আশা করা যেতেই পারে। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। রোহিত এবং বিরাটের প্রত্যাবর্তন সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি। আর সেটা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

Advertisment

IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

রোহিত-বিরাটের প্রত্যাবর্তন নিয়ে একথাই বললেন বাভুমা

ভারতীয় ক্রিকেট দলের দুই ব্য়াটিং মহারথী অনেকদিন পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে অনেকটাই শক্তিশালী হবে, তা আশা করা যেতে পারে। এই ব্যাপারে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে টেম্বা বাভুমাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমার মনে হয়, এই ম্যাচটা যথেষ্টই রোমাঞ্চকর হবে। অন্তত ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে তো রোমাঞ্চকর হবেই। দুই মহারথী আবারও ২২ গজে ফিরতে চলেছেন।' 

Advertisment

IND vs SA Weather Report: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টিই হবে খলনায়ক? রাঁচিতে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে?

সঙ্গে তিনি আরও বললেন, 'এই দুজন ক্রিকেটার যখন মাঠে থাকেন, তখন একটা আলাদা ইতিবাচক পরিবেশ তৈরি হয়। সেটা আমাদের কাছে যথেষ্ট রোমাঞ্চকর। এমনই একটা পরিবেশের অপেক্ষা করছি আমরা। আমি শুধু এটুকুই বলতে পারি, আর পাঁচজন ক্রিকেটারের মতো, ওঁদের জন্যও আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। এই ম্য়াচে আমরা নিজেদের রণনীতি অনুসারে পারফরম্য়ান্স করার চেষ্টা করব। এই লড়াই যে বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তা নিঃসন্দেহে বলতে পারি।'

IND vs SA free live streaming: হারের জ্বালা ভুলে বদলা নিতে তৈরি বিরাট-রোহিত! ফ্রিতে কখন কীভাবে দেখবেন ভারত দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ?

নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন টেম্বা বাভুমা?

সম্প্রতি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে তারা হোয়াইটওয়াশ করে দিয়েছিল। পাশাপাশি আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার পারফরম্যান্সও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। টেস্টের পর ওয়ানডে সিরিজেও তিনি সেই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবেন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'একজন অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার দলে হয়ত খুব একটা পরিবর্তন হবে না। আমি মনে করি, আপনি নিশ্চয়ই ব্যাট হাতে ভাল পারফরম্য়ান্স করতে চাইবেন। ময়দানের রণনীতি অনুসারে আপনি সতীর্থদের নেতৃত্ব দিতে চাইবেন। সেকারণে আমার মনে হয় না, খুব বেশিকিছু পরিবর্তন করা হবে।'

Virat Kohli Rohit Sharma Temba Bavuma IND vs SA