/indian-express-bangla/media/media_files/2025/12/09/suryakumar-yadav-and-aiden-markram-2025-12-09-10-17-25.jpg)
সূর্যকুমার যাদব এবং এইডেন মারক্রাম
IND vs SA: টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার টি-২০ ক্রিকেটের পালা। এই সিরিজে ভারত (Indian Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাবে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ২ দলই এই সিরিজে নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে চাইবে। সত্যি কথা বলতে কী, যে দল এই সিরিজটা জিতবে, বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে চাইবেন। এই সিরিজের উপর নজর থাকবে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও। ইতিমধ্যে মনের কোনে উঁকি দিতে শুরু করেছে, এই ম্য়াচটা কি আদৌ ফ্রি'তে দেখা যাবে?
IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান?
কোথায় এবং কখন দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচটি সমর্থকরা টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, ডিজিট্যাল প্ল্যাটফর্মে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে জিও হটস্টারে। সেক্ষেত্রে আপনি জিও হটস্টারের (Jio Hotstar) অ্যাপ কিংবা ওয়েবসাইটে নজর রাখতে পারেন। তবে যদি ফ্রি'তে এই ম্য়াচ উপভোগ করতে চান, তাহলে আপনাকে টেলিভিশনে ডিডি স্পোর্টস (DD Sports) চালাতে হবে। কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। আর টস হবে ঠিক কাঁটায়-কাঁটায় সাড়ে ৬টায়।
এই টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। সহ অধিনায়ক শুভমান গিল এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কামব্যাক করছেন। এই পরিস্থিতিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে এই ২ ক্রিকেটার নিজেদের ফর্ম ঝালাই করে নিতে চাইবেন। অন্যদিকে, বিশ্রামের পর আবারও ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করছেন জসপ্রীত বুমরাহ। বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনও এই সিরিজে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলে আসছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে এন্ট্রি নেবেন অভিজ্ঞ ডেভিড মিলার।
IND vs SA 1st T20I Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচের সময়! না জানলে হাত কামড়াবেন
দেখে নিন, দুই দলের সম্ভাব্য একাদশ:
টিম ইন্ডিয়া: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
IND vs SA Highlights, 3rd ODI: বিধ্বংসী শতরান যশস্বীর, জয়গাথা লেখা হল কিং কোহলির ব্যাটে
দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, করভিন বশ, মার্কো জেনসেন, এনরিক নোর্কিয়া, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us