IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?

IND vs SA 1st Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এই ম্য়াচ।

IND vs SA 1st Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এই ম্য়াচ।

author-image
Koushik Biswas
New Update
Eden Gardens Wicket

কেমন হবে ইডেন গার্ডেন্সের উইকেট, শুরু জল্পনা

India vs South Africa Test Match: টি-২০ সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়া আরও একবার টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করেছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্য়ে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ। সিরিজের প্রথম ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে।

Advertisment

IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা?

অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে টিম ইন্ডিয়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাস্ত করেছিল। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করে। বেশ অনেকদিন পর আবারও টিম ইন্ডিয়ায় কামব্য়াক করতে চলেছেন ঋষভ পন্থ। সেকারণে খাতায়-কলমে শুভমান গিলের দল যে বেশ শক্তিশালী, তা বলা যেতেই পারে। 

Advertisment

Eden Test Ticket, IND vs SA: ক্রমশ বাড়ছে ইডেন টেস্টের উত্তেজনা, টিকিটের জন্য হাহাকার দর্শকদের

কেমন আচরণ করে ইডেন গার্ডেন্সের উইকেট?

ইডেন গার্ডেন্সের উইকেট সচরাচর ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হয়ে থাকে। এই উইকেটে যথেষ্ট ভাল বাউন্স থাকে। আর সেকারণে ব্য়াটারদের নাগালে খুব সহজেই বল আসে। যদিও শুরুর দিকে এই উইকেটে কিছুটা হলেও আর্দ্রতা থাকে। সেক্ষেত্রে বোলাররা কিছুটা হলেও অতিরিক্ত সুবিধা পেতে পারেন।

IND vs SA 1st Test, Live Streaming Info: দরকার নেই সোনি লিভের সাবস্ক্রিপশন, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-আফ্রিকা ইডেন টেস্ট

সংবাদ সংস্থা PTI-কে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার ইডেনের উইকেটে ব্যাট এবং বল, দুটোর মধ্য়েই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই উইকেটে কিছুটা হলেও টার্ন দেখা যাবে। সেই ফায়দা স্পিন বোলাররা তুলতে পারবেন।

Delhi Blast, IND vs SA 1st Test: ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে গোটা দিল্লি, স্থগিত হতে পারে কলকাতা টেস্ট ম্য়াচ?

কী বলছে পরিসংখ্যান?

ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট ৪২ টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্য়াট করেছে, তারা ১২ ম্য়াচে জয়লাভ করেছে। আর যারা রান তাড়া করেছে, তারা জিতেছে ১০ বার। অর্থাৎ, এই উইকেটে টস খুব একটা বড় ফ্যাক্টর হয় না। ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে গড় স্কোর ৩২৩ হয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে গড় রান হয় ৩১৪। যদিও এই উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করা খুব একটা সহজ হবে না। চতুর্থ ইনিংসে গড় স্কোর ১৪৩ হয়ে থাকে।

Eden Gardens India vs South Africa Test Match