India vs South Africa, Playing XI: ইডেন টেস্ট থেকে 'বাদ' ভারতের তারকা ক্রিকেটার? মাথায় হাত সকলের

IND vs SA 1st Test 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্য়াচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলা হবে।

IND vs SA 1st Test 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্য়াচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলা হবে।

author-image
Koushik Biswas
New Update
Ravindra Jadeja and Shubman Gill

ইডেন টেস্টের জন্য প্রস্তুত রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিল

India vs South Africa Test Match: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্য়াচ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে খেলা হবে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচটা জিতে সিরিজটা শুরু করতে চায়। 

Advertisment

IND vs SA 1st Test, Eden Gardens Record: ভারত না দক্ষিণ আফ্রিকা, ইডেন গার্ডেন্সে কার পাল্লা ভারী? না জানলে হাত কামড়াবেন

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে উইকেট কিপার - ব্যাটার ধ্রুব জুরেলের টিকিট কার্যত কনফার্ম বলা যেতেই পারে। শোনা যাচ্ছে, ঋষভ পন্থের প্রত্যাবর্তন সত্ত্বেও ধ্রুব জুরেলের জায়গা কার্যত নিশ্চিত বলা যেতে পারে। যদিও ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এলে কার উপরে কোপ পড়বে, সেটাও মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে। এই ব্যাপারে টিম ইন্ডিয়ার কোচ নিজেই মুখ খুলেছেন।

Advertisment

IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস

কলকাতা টেস্টে খেলবেন ধ্রুব জুরেল

২৪ বছর বয়সি ধ্রুব জুরেল আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট ম্য়াচের জোড়া ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। সেকারণে তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। প্রথম ইনিংসে তিনি অপরাজিত ১৩২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে নট আউট ছিলেন ১২৭ রানে। এই বিধ্বংসী পারফরম্য়ান্সের পর কলকাতা টেস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তাঁর আসন কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে।

IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?

টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুশখাতে ইডেন টেস্ট ম্য়াচের আগে ধ্রুব জুরেলকে নিয়ে বড়সড় কথা বললেন। তিনি বললেন, 'যদি চলতি সপ্তাহে আয়োজিত টেস্ট ম্য়াচে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থ না খেলেন, তাহলে আমি খুব অবাকই হব।' কোচের এই মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে কলকাতা টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে (Team India Playing XI) ধ্রুব জুরেলকে দেখতে পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কার জায়গায় ধ্রুব জুরেলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে। কোন ক্রিকেটারকেই বা বসতে হবে রিজ়ার্ভ বেঞ্চে?

কে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে যদি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ধ্রুব জুরেল এন্ট্রি নেন, সেক্ষেত্রে সাই সুদর্শন এবং নীতীশ কুমার রেড্ডির মধ্যে কোনও একজনকে বাদ দেওয়া হবে। যদি ধ্রুব জুরেলকে ৩ নম্বরে খেলানো হয়, সেক্ষেত্রে সুদর্শনকে প্রথম একাদশের বাইরে রাখা হবে। আর যদি নীচের দিকে ব্যাট করতে পাঠানো হয়, সেক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হতে পারে। তবে সূত্রের খবর, নীতীশ কুমার রেড্ডিকেই হয়ত প্রথম একাদশের বাইরে বসতে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের সদস্য ছিলেন নীতীশ। কিন্তু, খুব বেশি সুযোগ তাঁকে দেওয়া হয়নি।

IND vs SA 1st Test, Security Details: দিল্লিতে বিস্ফোরণ, উত্তপ্ত কলকাতাও! কোন পরিকল্পনায় ইডেনের নিরাপত্তা?

প্রথম টেস্ট ম্য়াচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Eden Gardens Shubman Gill Team India Playing XI India vs South Africa Test Match