/indian-express-bangla/media/media_files/2025/11/12/gautam-gambhir-pitch-controversy-2025-11-12-17-45-37.jpg)
গৌতম গম্ভীর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
Eden Gardens: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এই টেস্ট সিরিজের প্রস্তুতি দুটো দলই জোরকদমে শুরু করে দিয়েছে। সাম্প্রতিককালে টিম ইন্ডিয়া অধিকাংশ টেস্ট ম্য়াচই ব্যাটিং সহায়ক উইকেটে খেলেছে। তবে সাম্প্রতিক একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নাকি ইডেনের উইকেট নিয়ে একেবারেই খুশি নন। নতুন রিপোর্টে এই ব্যাপারে বিস্তারিত জানা গিয়েছে।
উইকেট নিয়ে খুশি নন শুভমান গিল এবং গৌতম গম্ভীর উইকেট নিয়ে খুশি নন?
কলকাতায় আয়োজিত ইডেন টেস্টের আগে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। এরপর গৌতম গম্ভীরের সঙ্গে ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, অধিনায়ক শুভমান গিল এবং বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে আলোচনা করেন সুজন মুখোপাধ্যায়।
IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস
পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কোচ এই উইকেট নিয়ে একেবারেই খুশি নন। এই রিপোর্ট অনুসারে, উইকেটে হালকা সবুজ আভা রয়েছে। জায়গায় জায়গায় হালকা ঘাসও রয়েছে। আগামী শুক্রবার থেকে কলকাতা টেস্ট শুরু হবে। এই পরিস্থিতিতে উইকেটের চরিত্র যে খুব একটা বদল হবে না, তা বলাই বাহুল্য। ফলে টিম ইন্ডিয়াকে এই উইকেটেই খেলতে হবে।
IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?
ইডেনের উইকেট নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে স্পষ্ট কথা জানালেন। তিনি জানিয়েছেন, টিম ইন্ডিয়া এই ম্য়াচের জন্য টার্নিং উইকেটের আবেদন করেনি।
এই ব্যাপারে প্রশ্ন তোলা হলে 'দাদা' স্পষ্ট জানিয়ে দিলেন, 'এখনও পর্যন্ত এই ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। সেকারণে এই প্রশ্নের উত্তর দিতে পারব না। তবে উইকেট দেখে আমার খুব ভাল লেগেছে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি রনজি মরশুমে ইডেন গার্ডেন্সের এই উইকেটেই ২ ম্য়াচ খেলেছে বাংলা ক্রিকেট দল। দুটো ম্য়াচই ধীর গতির উইকেটে খেলা হয়েছিল। পেস বোলাররা এই উইকেট থেকে কোনও ফায়দা তুলতে পারেননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us