/indian-express-bangla/media/media_files/2025/11/12/shubman-gill-and-temba-bavuma-2025-11-12-15-39-55.jpg)
শুভমান গিল এবং টেম্বা বাভুমা
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলা হবে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলে নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। গত ১৫ বছরে টেস্ট ক্রিকেটে ভারত (Indian Cricket Team) একটাও ম্য়াচ হারেনি। তবে দক্ষিণ আফ্রিকা এবার এই হারের খরা অবশ্যই কাটাতে চাইবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্য়াচ খেলেছে।
IND vs SA 2nd Test, New Time Schedule: বদলে গেল ভারত-আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময়, না জানলে চরম মিস
দুটো টেস্ট ম্য়াচেই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ক্রিকেটের হেড টু হেড রেকর্ড যদি পর্যালোচনা করা যায়, তাহলে দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ২ ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে, একটি ম্য়াচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।
IND vs SA 1st Test, Pitch Report: টস জিতে ব্যাটিং না ফিল্ডিং, কোন সিদ্ধান্তে লাভবান হবেন শুভমানরা?
এই মাঠে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১৯৯৬ সালে প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে একতরফা জয়লাভ করে। এরপর ২০০৪ সালে এই দুই দেশের মধ্যে ফের ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে জয়লাভ করেছিল। শেষবার ২০১০ সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কলকাতার ক্রিকেট নন্দনকাননে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ৫৭ রানে জয়লাভ করে।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রেকর্ড
দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ নজরকাড়া। ১৯৯৬ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলেছিল ভারত। এরপর থেকে এখনও পর্যন্ত মোট ১৯ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ১১ ম্যাচে জয়লাভ করেছে। আর হেরেছে মাত্র ৫ ম্য়াচে। এর পাশাপাশি তিনটে টেস্ট ম্য়াচ ড্র হয়েছে। ২০১০ সালে ভারত শেষবার টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হয়েছিল। সেই ম্য়াচটি নাগপুর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ৬ রানে পরাস্ত হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us