/indian-express-bangla/media/media_files/2025/11/13/eden-gardens-traffic-update-2025-11-13-00-15-06.jpg)
ইডেন টেস্টের জন্য নিয়ন্ত্রণ করা হবে শহরের যান চলাচল
India vs South Africa Test Match: হাতে আর বেশি সময় বাকি নেই। রাত পোহালেই শুরু হয়ে যাবে ইডেন টেস্ট (Eden Gardens)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
ইতিমধ্যে শহর কলকাতার (Kolkata Traffic Update) নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট করা হয়েছে। গত সোমবার (১০ নভেম্বর) দিল্লির লালকেল্লা এলাকায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার পর গোটা দেশজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ব্যতিক্রম নয় শহর কলকাতাও। এই পরিস্থিতিতে শুক্রবার (১৮ নভেম্বর) শহরের অধিকাংশ রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।
আসুন, জেনে নেওয়া যাক ইডেন টেস্টের জন্য শহরের কোন কোন রাস্তা বন্ধ করা হচ্ছে? কোন রাস্তা দিয়ে যাতায়াত করলেই বা সুবিধা হবে আপনার? না জানলে পড়তে হবে চরম বিপদে।
জেনে নিন যাবতীয় তথ্য
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের কারণে আগামী ৫ দিন শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই পাঁচদিন ইডেন গার্ডেন্স এবং তৎসংলগ্ন এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ রাখা হবে যাবতীয় পণ্যবাহী গাড়ি। যদিও পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, অন্যদিকে স্ট্র্যান্ড রোড থেকে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার জন্য রাস্তা খোলা থাকবে। এই রাস্তা ধরে পণ্য়বাহী গাড়ি যাতায়াত করতে পারে।
Eden Gardens Pitch Controversy, IND vs SA: ইডেনের উইকেট নিয়ে খুশি নন গম্ভীর? জবাব দিলেন সৌরভ
এখানেই শেষ নয়। রাস্তা বন্ধ রাখার তালিকা আরও দীর্ঘ। যদি আপনি হাইকোর্টে যেতে চান, সেক্ষেত্রে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে আপনাকে ঘুরে আসতে হবে। অন্যদিকে, দক্ষিণ কলকাতা থেকে যে সকল বাস বিবাদী বাগ আসে, সেগুলোকে রাসমণি অ্যাভিনিউ ধরে ঘোরানো হবে। সবথেকে বড় কথা, এই ৫ দিন রাস্তার কোনও জায়গাতেই গাড়ি পার্ক করা যাবে না।
গোটা শহর আপাতত ভুগছে ক্রিকেট জ্বরে। বেশ কয়েকবছর পর ইডেন গার্ডেন্সে আবারও ফিরেছে টেস্ট ক্রিকেট। ইতিমধ্য়ে প্রথম তিন দিনের টিকিট হাউসফুল হয়ে গিয়েছে। ফলে আপনাকে যদি বাড়ি থেকে বেরোতেই হয়, তাহলে হাতে অবশ্যই কিছুটা সময় নিয়ে বেরোবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us