IND vs SA 1st Test, Live Streaming Info: দরকার নেই সোনি লিভের সাবস্ক্রিপশন, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-আফ্রিকা ইডেন টেস্ট

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দল এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের মধ্যে দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে।

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দল এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের মধ্যে দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল

India vs South Africa Test Match: অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের মধ্যে দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্য়াচ। ২০১৯ সালে ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলতে নেমেছিল। 

Advertisment

Delhi Blast, IND vs SA 1st Test: ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে গোটা দিল্লি, স্থগিত হতে পারে কলকাতা টেস্ট ম্য়াচ?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই সিরিজের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। এছাড়া এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা জিও হটস্টারে (Jio Hotstar) দেখতে পাবেন। তবে এই গোটা সিরিজটাই আপনারা একেবারে বিনামূল্যে ডিডি স্পোর্টস চ্যানেলে উপভোগ করতে পারবেন। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে শুভমান গিলের (Shubman Gill) পারফরম্য়ান্স এককথায় অসাধারণ। শুভমানের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় ক্রিকেট দল এমনই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি করতে চাইবে।

Advertisment

IND vs SA 1st Test News Update: সাবধান টিম ইন্ডিয়া! নিজের ঘরেই হতে পারে চরম বেইজ্জত

নিরাপত্তা বাড়ানো হল ইডেন টেস্টে

গত সোমবার (১০ নভেম্বর) দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে গোটা দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমন একটি ভয়ঙ্কর অবস্থায় ইডেন টেস্টেও শুরু হয়েছে নিরাপত্তার বজ্র আঁটুনি। মঙ্গলবার দুপুরবেলা পুলিশের পক্ষ থেকে ইডেন পরিদর্শন করা হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত, তা বলা যেতেই পারে।

IND vs SA Test Squad: টিম ইন্ডিয়ার জন্য বিশাল খবর, এন্ট্রি নিলেন এই তারকা ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী

টেস্ট ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রোটিয়া ব্রিগেডের পাল্লা যে কিছুটা ভারী, তা বলা যেতেই পারে। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৮ ম্য়াচে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ভারত জিতেছে ১৬ ম্য়াচে। প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়া দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।

IND vs SA WCL 2025: ভারতীয় বোলারদের ধ্বংস করে এবি ডিভিলিয়ার্সের আগুনে ইনিংস! ৮৮ রানে বিধ্বস্ত যুবরাজের দল

এরপর ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ঘরে টিম ইন্ডিয়াকে কার্যত দুরমুশ করে। ২০২৩-২৪ মরশুমে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। মোদ্দা কথা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয় খুব একটা সহজ হবে না।

Indian Cricket Team Shubman Gill JIO Hotstar India vs South Africa Test Match