IND vs SA 1st Test News Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ক্রিকেটার হবেন এক্স ফ্যাক্টর? না জানলে পস্তাতে হবে

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করার পর টিম ইন্ডিয়া এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে ২ টেস্ট ম্য়াচ খেলেছে।

IND vs SA 1st Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করার পর টিম ইন্ডিয়া এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে ২ টেস্ট ম্য়াচ খেলেছে।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant (4)

ঋষভ পন্থের উপরেই বাজি ধরছেন সুরেশ রায়না

Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করার পর টিম ইন্ডিয়া এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে ২ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে দুটো ম্য়াচেই ভারত লা-জবাব পারফরম্যান্স করেছে। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে দুরমুশ করার পর টিম ইন্ডিয়া এবার প্রোটিয়া ব্রিগেডকে নাস্তানাবুদ করতে একেবারে প্রস্তুত।

Advertisment

IND vs SA 1st Test, Shubman Gill Record: জোড়া রেকর্ডের দোরগোড়ায় শুভমান, ইডেন টেস্টে 'ইতিহাস' গড়বেন গিল?

টিম ইন্ডিয়ার কাছে সবথেকে বড় 'বুস্টার' হল ঋষভ পন্থ (Rishabh Pant)। ঋষভ ইতিমধ্যে ফিট হয়ে ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন। টেস্ট ক্রিকেটে পন্থের রেকর্ড নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। আর সেকারণেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত আসন্ন এই টেস্ট সিরিজে পন্থই ভারতীয় ক্রিকেট দলের 'ট্রাম্প কার্ড'  হতে পারেন।

Advertisment

IND vs SA 1st Test, Eden Gardens Record: ভারত না দক্ষিণ আফ্রিকা, ইডেন গার্ডেন্সে কার পাল্লা ভারী? না জানলে হাত কামড়াবেন

ঋষভই হবেন সবথেকে বড় ট্রাম্প কার্ড

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সুরেশ রায়না জানিয়েছেন, আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে জসপ্রীত বুমরাহ সবথেকে ভাল পারফরম্য়ান্স করতে পারেন। তিনি বললেন, 'আমার মতে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়ার স্ট্যান্ড আউট প্লেয়ার হতে পারেন। কারণ, দুটো মাঠেই সকাল সাড়ে ৮টা থেকে ম্য়াচ শুরু হবে। সেক্ষেত্রে আপনি আলাদাই রিভার্স সুইং দেখতে পাবেন। লাল বলের আচরণ একেবারেই অন্যরকম। যদিও সবথেকে বড় এক্স ফ্যাক্টর হবেন ঋষভ পন্থ। কারণ, পন্থের ব্যাটিং স্টাইল সকলের থেকে আলাদা।'

Eden Gardens Pitch Controversy, IND vs SA: ইডেনের উইকেট নিয়ে খুশি নন গম্ভীর? জবাব দিলেন সৌরভ

ফর্মে রয়েছেন ঋষভ পন্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্য়াচ খেলতে নেমে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। যদিও তিনি আপাতত একেবারে ফিট হয়ে উঠেছেন। সম্প্রতি ভারতীয় এ দলের হয়েও তাঁকে খেলতে দেখা গিয়েছিল। প্রথম টেস্ট ম্য়াচে তিনি ৯০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টেও দেখা যায় তাঁর ব্যাটিং গর্জন। ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ২ টেস্ট ম্য়াচেই ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করবেন।

Rishabh Pant Indian Cricket Team India vs South Africa Test Match